নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে উচ্ছ্বাস কর্মকারের ঝুলন্ত মরদেহ উদ্ধার
মেলবোর্ন, ২২ জুলাই- চার দিন ধরে নিখোঁজ থাকার পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ বিশ্ববিদ্যালয়সংলগ্ন ভাড়া বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) গভীর রাতে…
তৃতীয় দেশে পণ্য রফতানির জন্য বাংলাদেশকে দেওয়া দীর্ঘদিনের ট্রান্সশিপমেন্ট (বিমান ও স্থলপথে) সুবিধা বাতিল করেছে ভারত। এর ফলে ভুটান, নেপাল এবং মিয়ানমারের মতো দেশে বাংলাদেশের রফতানি বাণিজ্য প্রবাহ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) ভারতের কেন্দ্রীয় সরকার এক বিজ্ঞপ্তি জারি করে বাংলাদেশের এই সুবিধা বাতিল করেছে। দেশটির বার্তাসংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, এই সুবিধার ফলে ভুটান, নেপাল এবং মিয়ানমারের মতো দেশে বাংলাদেশের রফতানির জন্য বাণিজ্য প্রবাহ বাধাহীন ছিল। ভারত ২০২০ সালের জুনে বাংলাদেশকে পণ্য রফতানির এই সুবিধা দিয়েছিল।
গত বছরের ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির মাধ্যমে বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর ভারতের রফতানিকারকরা বাংলাদেশকে দেওয়া এই সুবিধা প্রত্যাহারের জন্য নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছিলেন।
ব্যাংককে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রীর দিপাক্ষিক বৈঠকের পর দুই দেশের সম্পর্কের টানাপোড়েন কেটে যাবে শিগগির এমন আশার সঞ্চারের মধ্যেই ভারতের পক্ষ থেকে ট্রান্সশিপমেন্ট বাতিলের সিদ্ধান্ত এলো।
ভারতের কেন্দ্রীয় পরোক্ষ কর ও শুল্ক বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৯ জুন, ২০২০ তারিখের সার্কুলার বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা তাৎক্ষণিকভাবে সংশোধিত হয়েছে। ভারতে ইতোমধ্যে প্রবেশ করা পণ্যগুলোকে সেই সার্কুলারে প্রদত্ত পদ্ধতি অনুসারে ভারতীয় ভূখণ্ড থেকে বেরিয়ে যাওয়ার অনুমতি দেওয়া যেতে পারে।
ভারতীয় বাণিজ্য বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্ত পোশাক, পাদুকা এবং রত্ন ও অলঙ্কারের মতো ভারতীয় রফতানি খাতের অনেক ক্ষেত্রেই সহায়তা করবে। পোশাক খাতে বাংলাদেশ ভারতের একটি বড় প্রতিযোগী।
ফেডারেশন অব ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনসের (এফআইইও) মহাপরিচালক অজয় সহায় বলেন, ‘এখন আমাদের পণ্য পরিবহনের জন্য আরও বেশি বিমান সক্ষমতা থাকবে। অতীতে, বাংলাদেশকে ট্রান্সশিপমেন্ট সুবিধা দেওয়ার কারণে রফতানিকারকরা কম জায়গার অভিযোগ করেছেন।’
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au