বাংলাদেশ

শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না ভারত, ঢাকাকে জানাল নয়াদিল্লি

  • 5:43 pm - September 08, 2026
  • পঠিত হয়েছে:২১ বার
আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।ছবিঃ বিবিসি

আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ করা হবে না বলে ঢাকাকে জানিয়েছে ভারত। একই সঙ্গে তিনি দেশে ফিরে গ্রেফতার হলে তার নিরাপত্তা ও প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার জন্য বাংলাদেশকে অনুরোধ করেছে নয়াদিল্লি। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, প্রায় এক মাস আগে ভারতের একটি উচ্চপর্যায়ের গোয়েন্দা প্রতিনিধিদল ঢাকা সফর করে বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে। বৈঠকে শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরার বিষয়টি নিয়ে ভারতের অবস্থান তুলে ধরা হয়।

প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় প্রতিনিধিদল বাংলাদেশের কর্মকর্তাদের জানায়, শেখ হাসিনার সঙ্গে কোনো ধরনের অসম্মানজনক আচরণ করা উচিত নয়। তিনি বাংলাদেশে ফিরে গ্রেফতার হলে তার নিরাপত্তা এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, বৈঠকে ভারতীয় গোয়েন্দা প্রতিনিধিদল বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশাসনকে স্পষ্টভাবে জানায়, নয়াদিল্লি কোনো অবস্থাতেই শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে প্রত্যর্পণ করবে না।

প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা বাংলাদেশে ফেরার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। তিনি ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার ইচ্ছার কথা একাধিকবার জানিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তাদের ধারণা, শেখ হাসিনা কীভাবে দেশে ফিরবেন, সে বিষয়ে আওয়ামী লীগ এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি।

এদিকে বাংলাদেশে লস্কর-ই-তৈয়বার প্রায় ছয়জন সন্দেহভাজন সদস্যের উপস্থিতি নিয়েও ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো উদ্বিগ্ন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তাদের মধ্যে চারজন এর আগে কাশ্মীরে সক্রিয় ছিলেন বলে অভিযোগ রয়েছে।

শেখ হাসিনাকে ঘিরে ভারত ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগের বিষয়টি এমন সময়ে সামনে এলো, যখন তার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। তবে আনন্দবাজারের প্রতিবেদনে উল্লেখ করা তথ্যের বিষয়ে বাংলাদেশ বা ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সুত্রঃ আনন্দবাজার

এই শাখার আরও খবর

হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক গ্রেফতার

নড়াইলে একটি মাদরাসার হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে মাহবুবুর রহমান (২৫) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) ভোরে গাজীপুরের গাছা…

মহেশখালীতে নিজ বাড়িতে শিল্পী রানী শীলকে ছুরিকাঘাতে হত্যা

কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পদ্মপুকুর পাড়া এলাকার শীল পাড়ায় নিজ বাসগৃহে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শ্রীমতি শিল্পী রানী সুশীল নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার (৭…

মায়ামিতে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

যুক্তরাষ্ট্রের মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজনের একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক…

এআই নিয়ন্ত্রণে কঠোর নিরাপত্তা চান জাতিসংঘের মানবাধিকার প্রধান

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভবিষ্যতে মানবজাতির জন্য অস্তিত্বগত ঝুঁকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। উন্নত এআই ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করতে…

১৬ দেশের কর্মীদের জন্য খুলছে ডেনমার্কের দুয়ার

বিদেশি কর্মীদের জন্য নতুন একটি অভিবাসন পথ চালু করতে যাচ্ছে ডেনমার্ক। আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে নতুন এই ব্যবস্থা কার্যকর হওয়ার কথা রয়েছে। এর আওতায়…

ঢাবিতে চালু হলো শিক্ষক মূল্যায়ন ব্যবস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের মূল্যায়নের জন্য একটি অনলাইন ব্যবস্থা চালু করা হয়েছে। duevaluation.com নামের এই প্ল্যাটফর্মে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের বিভাগের শিক্ষকদের মূল্যায়ন করতে পারবেন। মূল্যায়নকারী শিক্ষার্থীর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au