বাংলাদেশ

তিন ছাত্রকে বলাৎকার, মাদরাসা শিক্ষকের কক্ষে মিলল উত্তেজক ওষুধ

  • 9:19 pm - September 08, 2026
  • পঠিত হয়েছে:৩৩৮ বার
গ্রেপ্তার আবুল বাশার। ছবিঃ সংগৃহীত

ঝিনাইদহের কোটচাঁদপুরে তিন আবাসিক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি মাদরাসার প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আবুল বাশার (৩৩) উপজেলার দুধসর এলাকার দারুল উলুম মাদরাসার প্রধান শিক্ষক।

সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে এক শিক্ষার্থীর বাবা বাদী হয়ে কোটচাঁদপুর থানায় মামলা করার পর তাঁকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত শিক্ষকের কক্ষ থেকে যৌন উত্তেজক হিসেবে ব্যবহৃত কিছু হারবাল ওষুধও উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কোটচাঁদপুর পৌরসভার দুধসর এলাকায় অবস্থিত ওই মাদরাসায় তিন শিক্ষার্থী আবাসিক হিসেবে থেকে পড়াশোনা করত। গত কয়েকদিনে তাদের সঙ্গে প্রধান শিক্ষক আবুল বাশার অনৈতিক আচরণ করেছেন বলে অভিযোগ ওঠে।

এর মধ্যে সোমবার এক শিক্ষার্থী তার দাদার কাছে বিষয়টি জানায়। পরে ওই শিক্ষার্থীর দাদা বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানান। খবরটি জানাজানি হলে পরিবারের সদস্যদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

সন্ধ্যার পর ভুক্তভোগী শিক্ষার্থীদের পরিবারের সদস্যরা মাদরাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষকের কাছে ঘটনার বিষয়ে জানতে চান। একপর্যায়ে সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আবুল বাশারকে আটক করে থানায় নিয়ে যায়।

পরে রাতে এক শিক্ষার্থীর বাবা বাদী হয়ে কোটচাঁদপুর থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেন। ওই মামলায় আবুল বাশারকে গ্রেপ্তার দেখানো হয়।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, গত কয়েকদিনে মাদরাসার তিন শিক্ষার্থীকে প্রধান শিক্ষক বলাৎকার করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এক শিক্ষার্থী তার দাদার কাছে বিষয়টি জানালে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন। পরে তাঁরা মাদরাসায় গেলে পুলিশ গিয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করে।

ওসি আরও বলেন, আবুল বাশারের কক্ষ থেকে যৌন উত্তেজক হারবাল ওষুধ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক শিক্ষার্থীর বাবা বাদী হয়ে মামলা করেছেন। ওই মামলায় আবুল বাশারকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক বলেন, শিক্ষার্থীদের সঙ্গে এমন ঘটনা কোনো অভিভাবকের পক্ষেই মেনে নেওয়া সম্ভব নয়। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।

পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। একই সঙ্গে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা, ঘটনার সময়কাল এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত কি না, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে।

তদন্তের স্বার্থে ভুক্তভোগী শিক্ষার্থীদের পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

এই শাখার আরও খবর

কঙ্গোতে ইবোলা মোকাবিলায় হামলায় নার্স নিহত, উগান্ডায় নতুন বিধিনিষেধ

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে ইবোলা মোকাবিলায় কাজ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই স্বাস্থ্যকর্মী। তাঁদের মধ্যে একজন নার্স নিহত হয়েছেন এবং অন্যজন গুরুতর আহত হয়েছেন। স্বাস্থ্যকর্মীরা…

টুপটুপ রিসোর্টে আগুন, ডিএনএ পরীক্ষায় ১০ জনের পরিচয় শনাক্ত

কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেকে টুপটুপ রেস্তোরাঁ ও রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের পরিচয় ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তবে নিখোঁজ…

৪৪০ সরকারি সেবার মাইগভ বন্ধ, ভোগান্তিতে হাজারো মানুষ

সরকারি বিভিন্ন দপ্তরের প্রায় ৪৪০টি সেবা পাওয়া যায় এমন অনলাইন প্ল্যাটফর্ম মাইগভের ওয়েবসাইট বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। জরুরি নথি সত্যায়ন, জমিসংক্রান্ত সেবা, বিভিন্ন…

ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন

কিলিয়ান এমবাপ্পে ও লামিন ইয়ামালকে পেছনে ফেলে ২০২৬ সালের পুরুষদের ব্যালন ডি’অর জিতেছেন ইংল্যান্ডের অধিনায়ক ও বায়ার্ন মিউনিখের তারকা স্ট্রাইকার হ্যারি কেইন। অন্যদিকে, নারীদের ব্যালন…

‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় আটক, প্রতিবাদের মুখে ছাড়া পেলেন দীপক শীল

ওটিএন বাংলা রিপোর্ট: রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে শিল্পী ও সংস্কৃতিকর্মীদের মানববন্ধন থেকে আটক ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি দীপক শীলকে ছেড়ে দিয়েছে পুলিশ। সোমবার (২৬ অক্টোবর)…

হাম সতর্কবার্তা, বাংলাদেশে ডিপথেরিয়া ও পোলিও ছড়ানোর আশঙ্কা

বাংলাদেশে চলমান হাম পরিস্থিতিকে দেশের টিকাদান ব্যবস্থার দুর্বলতার সতর্কসংকেত হিসেবে দেখছেন দেশি-বিদেশি বিশেষজ্ঞরা। তাঁদের আশঙ্কা, দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে হাম ছাড়াও ডিপথেরিয়া, হুপিং…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au