খেলা

ব্যালন ডি’অর ২০২৬: মনোনয়ন প্রকাশ শুরু, সেরা হওয়ার দৌড়ে যারা

  • 10:48 pm - September 08, 2026
  • পঠিত হয়েছে:২২ বার
ব্যালন ডি’অর ২০২৬: মনোনয়ন প্রকাশ শুরু

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের ২০২৬ সালের মনোনয়ন প্রকাশ শুরু হয়েছে। মূল পুরস্কারের পাশাপাশি সেরা গোলরক্ষক, সেরা তরুণ খেলোয়াড়, সেরা কোচ ও সেরা ক্লাবসহ বিভিন্ন বিভাগে মনোনীতদের নাম প্রকাশ করা হচ্ছে।

ব্যালন ডি’অরকে ঘিরে প্রতিবছরই বিশ্বজুড়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়। বিশেষ করে পুরুষদের সেরা খেলোয়াড়ের পুরস্কার কে জিতবেন, তা নিয়ে থাকে সবচেয়ে বেশি আলোচনা। সর্বকালের সবচেয়ে বেশি আটবার ব্যালন ডি’অর জয়ের রেকর্ড লিওনেল মেসির। তাঁর পরে পাঁচবার এই পুরস্কার জিতেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। গতবারের পুরুষদের ব্যালন ডি’অর জয়ী ওসমান দেম্বেলে।

এবারের পুরস্কার ঘিরে হ্যারি কেইন, কিলিয়ান এমবাপ্পে ও ওসমান দেম্বেলেসহ ইউরোপের শীর্ষ তারকাদের নিয়ে আলোচনা চলছে। তবে মূল ৩০ জনের পূর্ণ মনোনয়ন তালিকা প্রকাশের পরই প্রতিদ্বন্দ্বিতার চিত্র আরও স্পষ্ট হবে।

সেরা গোলরক্ষকের দৌড়ে ১০ জন

২০২৬ সালের পুরুষদের সেরা গোলরক্ষকের পুরস্কারের জন্য ১০ জনের নাম ঘোষণা করা হয়েছে। তালিকায় রয়েছেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়া। বিশ্বকাপে তাঁর পারফরম্যান্স তাঁকে আলোচনায় নিয়ে এসেছে।

তালিকায় গতবারের বিজয়ী জিয়ানলুইজি দোন্নারুম্মা এবার নেই। তবে বিশ্বকাপজয়ী স্পেনের দুই গোলরক্ষক উনাই সিমন ও দাভিদ রায়া জায়গা করে নিয়েছেন। আর্সেনালের হয়ে দাভিদ রায়ার পারফরম্যান্সও তাঁকে মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

এ ছাড়া তালিকায় রয়েছেন আর্জেন্টিনার এমিলিয়ানো মার্তিনেজ, রিয়াল মাদ্রিদের থিবো কোর্তোয়া এবং ডর্টমুন্ডের গ্রেগর কোবেল।

পুরুষ গোলরক্ষক

ইয়াসিন বুনু, আল হিলাল ও মরক্কো; থিবো কোর্তোয়া, রিয়াল মাদ্রিদ ও বেলজিয়াম; গ্রেগর কোবেল, ডর্টমুন্ড ও সুইজারল্যান্ড; হোয়ান গার্সিয়া, বার্সেলোনা ও স্পেন; এমিলিয়ানো মার্তিনেজ, অ্যাস্টন ভিলা ও চেলসি এবং আর্জেন্টিনা; এদুয়ার্দ মেন্দি, আল আহলি ও সেনেগাল; দাভিদ রায়া, আর্সেনাল ও স্পেন; মাতভেই সাফোনভ, পিএসজি ও রাশিয়া; উনাই সিমন, বিলবাও ও স্পেন এবং ভোজিনিয়া, জিডি শাভেস ও কোলো-কোলো এবং কেপ ভার্দে।

নারী গোলরক্ষক

নারী গোলরক্ষকদের বিভাগেও পাঁচজনকে মনোনয়ন দেওয়া হয়েছে। গতবারের বিজয়ী হানা হ্যাম্পটন এবারও তালিকায় রয়েছেন।

অ্যান-কাটরিন বার্গার, গোথাম এফসি ও জার্মানি; কাটা কোল, বার্সেলোনা ও স্পেন; হানা হ্যাম্পটন, চেলসি ও ইংল্যান্ড; লোরেনা, কানসাস সিটি ও ব্রাজিল এবং আয়াকা ইয়ামাশিতা, ম্যানচেস্টার সিটি ও জাপান।

সেরা কোচের পুরস্কারে বড় তারকারা

ব্যালন ডি’অরের সঙ্গে দেওয়া ইয়োহান ক্রুইফ ট্রফির জন্যও মনোনয়ন ঘোষণা করা হয়েছে। নারী ও পুরুষ দুই বিভাগে পাঁচজন করে মোট ১০ জন কোচ সেরা হওয়ার লড়াইয়ে রয়েছেন।

পুরুষদের বিভাগে রয়েছেন আর্সেনালকে প্রিমিয়ার লিগ শিরোপা এনে দেওয়া মিকেল আরতেতা, স্পেনকে বিশ্বকাপ জেতানো লুইস দে লা ফুয়েন্তে, অ্যাস্টন ভিলার উনাই এমেরি, বায়ার্ন মিউনিখের ভিনসেন্ট কোম্পানি এবং পিএসজির লুইস এনরিকে।

পুরুষ দলের কোচ

মিকেল আরতেতা, আর্সেনাল; লুইস দে লা ফুয়েন্তে, স্পেন; উনাই এমেরি, অ্যাস্টন ভিলা; ভিনসেন্ট কোম্পানি, বায়ার্ন মিউনিখ এবং লুইস এনরিকে, পিএসজি।

নারী দলের কোচ

জোনাথন জিরালদেজ, লিওঁ; আন্দ্রে ইয়েগলার্টজ, ম্যানচেস্টার সিটি; নিলস নিলসেন, জাপান; পেরে রোমেউ, বার্সেলোনা এবং ইয়েলেনা সাদিকু, সেল্টিক ও বিকেহ্যাকেন।

সেরা ক্লাবের লড়াইয়েও বড় নাম

২০২৬ সালের ব্যালন ডি’অরের বিভিন্ন বিভাগে সেরা ক্লাবের মনোনয়নও প্রকাশ করা হয়েছে। পুরুষ ও নারী দুই বিভাগে পাঁচটি করে ক্লাব জায়গা পেয়েছে।

পুরুষ ক্লাব

আর্সেনাল, বায়ার্ন মিউনিখ, বোদো/গ্লিমট, ফ্লামেঙ্গো ও পিএসজি।

নারী ক্লাব

বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, ক্লাব আমেরিকা, ম্যানচেস্টার সিটি ও অলিম্পিক লিওঁ।

এবারের ব্যালন ডি’অরে মূল আকর্ষণ অবশ্যই পুরুষদের সেরা খেলোয়াড়ের পুরস্কার। গতবারের বিজয়ী ওসমান দেম্বেলে এবারও আলোচনায় থাকবেন। একই সঙ্গে হ্যারি কেইন ও কিলিয়ান এমবাপ্পের মতো তারকারাও শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত হচ্ছেন।

মূল পুরস্কারের ৩০ জনের পূর্ণ মনোনয়ন প্রকাশের পর কে কতটা এগিয়ে রয়েছেন, তা নিয়ে ফুটবলবিশ্বে আলোচনা আরও তীব্র হবে। শেষ পর্যন্ত কার হাতে উঠবে ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত ব্যক্তিগত পুরস্কার, সেটিই এখন সমর্থকদের সবচেয়ে বড় অপেক্ষা।

এই শাখার আরও খবর

ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস: শিগগিরই মিলছে চালুর নির্দিষ্ট তারিখ

ঢাকা-কলকাতা রুটে বন্ধ থাকা মৈত্রী এক্সপ্রেস ট্রেন পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ট্রেনটি কবে…

তিন ছাত্রকে বলাৎকার, মাদরাসা শিক্ষকের কক্ষে মিলল উত্তেজক ওষুধ

ঝিনাইদহের কোটচাঁদপুরে তিন আবাসিক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি মাদরাসার প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আবুল বাশার (৩৩) উপজেলার দুধসর এলাকার দারুল উলুম মাদরাসার প্রধান…

বাড়ির সামনে হিন্দু স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, সোনা-টাকা ছিনতাই

নওগাঁর মহাদেবপুরে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে অলিফ চন্দ্র দত্ত (৪৫) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর সঙ্গে থাকা…

হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও বঙ্গবন্ধু: রাজনীতির এক অবিস্মরণীয় অধ্যায়

​বাংলার রাজনৈতিক ইতিহাসে গণতন্ত্রের মানসপুত্র, ক্ষণজন্মা রাজনীতিবিদ হোসেন শহীদ সোহরাওয়ার্দী এমন এক ব্যক্তিত্ব, যার হাত ধরে এ অঞ্চলের বহু রাজনৈতিক নেতার বিকাশ ঘটেছিল। তাঁর রাজনৈতিক…

‘পুলিশ বলে, তুই বাচ্চা হারাইছিস তো আমি কী করব?’: নিখোঁজ সন্তানের অভিভাবক

রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলনে নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কান্নায় ভেঙে পড়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অভিভাবকরা। তাদের অভিযোগ, সন্তান নিখোঁজ হওয়ার…

কক্সবাজারে চীনা সাইবার প্রতারণা চক্র, বাংলাদেশে ঘাঁটি গড়ার শঙ্কা

কক্সবাজারে বিপুলসংখ্যক মোবাইল ফোন, কম্পিউটার ও অন্যান্য সরঞ্জাম উদ্ধারের পর একটি বড় ধরনের আন্তর্জাতিক সাইবার প্রতারণা চক্রের সন্ধান পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় পাঁচ চীনা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au