বিশ্ব

হরমুজ প্রণালি নিয়ে ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত

  • 1:51 pm - September 14, 2026
  • পঠিত হয়েছে:৩৯ বার
ওমান। ছবি: সংগৃহীত

ইরান, ইরাক ও উপসাগরীয় আরব দেশগুলোর অংশগ্রহণে হরমুজ প্রণালি নিয়ে ওমানে নির্ধারিত আঞ্চলিক বৈঠক স্থগিত করা হয়েছে। সোমবার ওমানের সালালাহ শহরে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ঐকমত্যে পৌঁছানোর জন্য আরও প্রস্তুতির প্রয়োজন হওয়ায় তা পিছিয়ে দেওয়া হয়েছে।

ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি বৈঠক স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আঞ্চলিক স্থিতিশীলতা ও দীর্ঘমেয়াদি সহযোগিতা নিশ্চিত করতে কার্যকর সংলাপ প্রয়োজন। সেই লক্ষ্যেই বৈঠকটি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ওমানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, গঠনমূলক আলোচনা এবং টেকসই সমঝোতার জন্য উপযুক্ত পরিবেশ তৈরির উদ্দেশ্যেই বৈঠকটি পিছিয়ে দেওয়া হয়েছে। বৈঠকের নতুন তারিখ পরে নির্ধারণ করা হবে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পারস্য উপসাগরবিষয়ক মহাপরিচালক মোহাম্মদ আলিবেক রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনাকে জানিয়েছেন, কয়েকটি আঞ্চলিক দেশের অনুরোধের পর বৈঠক স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। ইরান ও ওমান যৌথভাবে এ সিদ্ধান্ত নিয়েছে। নতুন তারিখ নির্ধারণের বিষয়ে তেহরান মাসকাটের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করবে বলেও জানান তিনি।

সোমবারের বৈঠকে আয়োজক ওমান ছাড়াও ইরান, ইরাক, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার ও বাহরাইনের প্রতিনিধিদের অংশ নেওয়ার কথা ছিল। তবে ইরানের হামলার অভিযোগ তুলে শনিবার বৈঠক বর্জনের ঘোষণা দেয় বাহরাইন।

এদিকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের বিষয়েও নতুন তথ্য সামনে এসেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি রোববার আল-আরাবি আল-জাদিদকে জানান, হরমুজ প্রণালিতে জাহাজ প্রবেশ ও বের হওয়ার জন্য নতুন একটি পথ নির্ধারণে ইরান ও ওমানের মধ্যে হওয়া চুক্তির বিস্তারিত তথ্য ও মানচিত্র অংশগ্রহণকারী দেশগুলোর কাছে দেওয়ার কথা ছিল।

তবে আব্বাস আরাগচি স্পষ্ট করে বলেন, ইরান ও ওমানের ওই চুক্তির অর্থ হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দেওয়া নয়। অর্থাৎ জাহাজ চলাচলের জন্য নির্দিষ্ট ব্যবস্থা নিয়ে আলোচনা হলেও কৌশলগত এই জলপথের সামগ্রিক পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিকে ঘিরে সাম্প্রতিক উত্তেজনার মধ্যেই এই আঞ্চলিক বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছিল। বৈঠক স্থগিত হওয়ায় প্রণালিতে নিরাপদ ও স্বাভাবিক নৌ-চলাচল নিশ্চিত করতে আঞ্চলিক দেশগুলোর মধ্যে সমঝোতা অর্জনের প্রক্রিয়া আরও পিছিয়ে গেল।

এই শাখার আরও খবর

জাভা সাগরে ফেরি উল্টে নিহত ৬, নিখোঁজ ১২৯

ইন্দোনেশিয়ার জাভা সাগরে ২৪৩ জন আরোহী নিয়ে ‘ভার্গো ট্রান্সপোর্ট ৮’ নামে একটি যাত্রীবাহী ফেরি উল্টে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এখনো নিখোঁজ রয়েছেন ১২৯ যাত্রী। দুর্ঘটনার…

সুইডেনের নির্বাচনে বাম জোট সামান্য এগিয়ে

সুইডেনের সাধারণ নির্বাচনে এখনো কোনো পক্ষের জয় নিশ্চিত হয়নি। ভোট গণনা প্রায় শেষ পর্যায়ে থাকলেও সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছে সামাজিক গণতন্ত্রী দলের নেত্রী ম্যাগদালেনা আন্দেরসনের…

রুশ ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা ইউরোপীয় নেতারা

ইউক্রেনের পোল্যান্ড সীমান্তের কাছে রুশ ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনসহ ইউরোপের কয়েকজন গুরুত্বপূর্ণ প্রতিনিধি। হামলার মাত্র কয়েক মিনিট…

আলপি চমকে জর্ডানকে হারালো বাংলাদেশ

এশিয়ান কাপ অনূর্ধ্ব-১৭ ফুটবল বাছাইপর্বের প্রস্তুতিতে জর্ডানের বিপক্ষে দারুণ পারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশের মেয়েরা। সফরের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে স্বাগতিক জর্ডানকে ২-০ গোলে হারিয়েছে লাল-সবুজের…

বাংলাদেশ-ভারত সম্পর্ক নতুন করে সাজাতে চায় ঢাকা

ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুনভাবে সাজাতে চায় বাংলাদেশ। পারস্পরিক স্বার্থকে গুরুত্ব দিয়ে দুই দেশের মধ্যে নতুন সম্পর্ক গড়ে তোলার জন্য দ্বিপক্ষীয় আলোচনার ওপর জোর দিয়েছে…

হাসিনা ইস্যু থাকলেও বাংলাদেশ-ভারত সম্পর্ক স্বাভাবিক করতে আগ্রহী ভারত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে দুই দেশের মধ্যে টানাপোড়েন থাকলেও বাংলাদেশ-ভারত সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে দরজা খোলা রাখছে ভারত। সম্পর্কের রাজনৈতিক জটিলতার পাশাপাশি দুই দেশের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au