বিশ্ব

রুশ ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা ইউরোপীয় নেতারা

  • 2:39 pm - September 14, 2026
  • পঠিত হয়েছে:৪২ বার
ছবি : রয়টার্স

ইউক্রেনের পোল্যান্ড সীমান্তের কাছে রুশ ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনসহ ইউরোপের কয়েকজন গুরুত্বপূর্ণ প্রতিনিধি। হামলার মাত্র কয়েক মিনিট আগে ওই এলাকা দিয়ে তাদের বহনকারী একটি কূটনৈতিক ট্রেন চলে যাওয়ায় সম্ভাব্য বড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে।

রোববার ইউক্রেন-পোল্যান্ড সীমান্তের কাছে ইয়াহোদিন স্টেশনের আশপাশে একটি রেললাইনে রুশ ড্রোন হামলার ঘটনা ঘটে। ইউক্রেনের রাষ্ট্রীয় রেল কর্তৃপক্ষ জানিয়েছে, কিয়েভে অনুষ্ঠিত একটি নিরাপত্তা সম্মেলন শেষে ইউরোপীয় প্রতিনিধিদের বহনকারী কূটনৈতিক ট্রেনটি পোল্যান্ডের দিকে যাচ্ছিল। নির্ধারিত সময়ের আগেই ট্রেনটি ইয়াহোদিন স্টেশন ছেড়ে যাওয়ায় হামলার সময় সেটি ওই এলাকায় ছিল না।

ট্রেনটিতে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন, সুইডেনের সাবেক প্রধানমন্ত্রী কার্ল বিল্ডট এবং ইউরোপের কয়েকটি দেশের নিরাপত্তা কর্মকর্তারা ছিলেন। ইউক্রেনের রেল কর্তৃপক্ষের দাবি, রুশ ড্রোনটির সম্ভাব্য লক্ষ্য ছিল ওই কূটনৈতিক ট্রেন।

হামলায় একটি ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হলেও এতে থাকা কোনো ব্যক্তি আহত হননি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। হামলার পর ঘটনাস্থলের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়।

কার্ল বিল্ডট সামাজিক যোগাযোগমাধ্যমে হামলার এলাকার একটি ভিডিও প্রকাশ করেছেন। এতে ইয়াহোদিন স্টেশনের কাছে হামলার চিহ্ন দেখা যায়। তিনি জানান, তাদের বহনকারী ট্রেনটি হামলার শিকার হয়নি। তবে কয়েক মিনিট পর পোল্যান্ড সীমান্তের দিকে যাওয়া আরেকটি ট্রেন ওই এলাকায় অবস্থান করছিল।

রুশ ড্রোনটি এগিয়ে আসার সময় ওই ট্রেনের যাত্রীদের দ্রুত নামিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। ফলে ওই ট্রেনের কোনো যাত্রীও আহত হননি। কার্ল বিল্ডট বলেন, নিরাপত্তাব্যবস্থা কার্যকর থাকায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

ইউক্রেনের রেল কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ওই সময় ইয়াহোদিন স্টেশনে সাবেক মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর পরিচালক ডেভিড পেট্রিয়াসকে বহনকারী আরেকটি ইঞ্জিনও অবস্থান করছিল। আকাশ থেকে আসা একটি ড্রোন ওই সময় বিস্ফোরিত হয়।

রেল কর্তৃপক্ষ বলেছে, রুশ হামলার ঝুঁকি বিবেচনায় ট্রেন ও যাত্রীদের নিরাপদ রাখতে তারা নিয়মিত সময়সূচিতে পরিবর্তন আনে। পরিস্থিতি অনুযায়ী কোনো ট্রেনের যাত্রার সময় এগিয়ে বা পিছিয়ে দেওয়া হয়।

হামলার পর বরিস জনসন সামাজিক যোগাযোগমাধ্যমে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচনা করেন। তিনি প্রশ্ন তোলেন, পোল্যান্ড সীমান্তের কাছে দাঁড়িয়ে থাকা একটি ইউক্রেনীয় রেল ইঞ্জিনে হামলার পেছনে রাশিয়ার কী যুক্তি থাকতে পারে। জনসনের ভাষ্য, ইউক্রেনের মানুষ প্রতিদিন এমন হামলার মুখোমুখি হচ্ছেন এবং দেশটির বেসামরিক রেলপথও এখন নিরাপদ নয়।

বরিস জনসন ও কার্ল বিল্ডটসহ আন্তর্জাতিক প্রতিনিধিরা কিয়েভে অনুষ্ঠিত ইয়াল্টা ইউরোপীয় কৌশল সম্মেলনে অংশ নিতে ইউক্রেনে গিয়েছিলেন। প্রতি বছর আয়োজিত এই সম্মেলনে বিভিন্ন দেশের সরকার, ব্যবসা, প্রতিরক্ষা ও গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অংশ নেন।

এদিকে একই সময়ে ইউক্রেন-পোল্যান্ড সীমান্তের কাছে আরেকটি ঘটনাও ঘটে। সীমান্ত নিরাপত্তাকর্মীদের দাবি, পোল্যান্ড সীমান্ত থেকে এক মাইলেরও কম দূরে একটি বাণিজ্যিক পণ্যবাহী ট্রাকে একটি চালকবিহীন আকাশযান আঘাত হানে। ওই ঘটনার পর নিরাপত্তার কারণে ইয়াহোদিন-দোরোহুস্ক সীমান্ত চেকপোস্টের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

সব মিলিয়ে পোল্যান্ড সীমান্তসংলগ্ন এলাকায় পরপর ড্রোন হামলা ও নিরাপত্তা ঘটনার কারণে ইউক্রেনের গুরুত্বপূর্ণ রেল ও সীমান্ত যোগাযোগব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

সুত্রঃ রয়টার্স

এই শাখার আরও খবর

মোদিকে দ্রুত ইরান সফরের আমন্ত্রণ পেজেশকিয়ানের

ব্রিকস সম্মেলনে যোগদান শেষে নয়াদিল্লি ছেড়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তেহরানের উদ্দেশে রওনা হওয়ার আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শিগগিরই ইরান সফরের আমন্ত্রণ জানিয়েছেন তিনি।…

জাভা সাগরে ফেরি উল্টে নিহত ৬, নিখোঁজ ১২৯

ইন্দোনেশিয়ার জাভা সাগরে ২৪৩ জন আরোহী নিয়ে ‘ভার্গো ট্রান্সপোর্ট ৮’ নামে একটি যাত্রীবাহী ফেরি উল্টে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এখনো নিখোঁজ রয়েছেন ১২৯ যাত্রী। দুর্ঘটনার…

সুইডেনের নির্বাচনে বাম জোট সামান্য এগিয়ে

সুইডেনের সাধারণ নির্বাচনে এখনো কোনো পক্ষের জয় নিশ্চিত হয়নি। ভোট গণনা প্রায় শেষ পর্যায়ে থাকলেও সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছে সামাজিক গণতন্ত্রী দলের নেত্রী ম্যাগদালেনা আন্দেরসনের…

আলপি চমকে জর্ডানকে হারালো বাংলাদেশ

এশিয়ান কাপ অনূর্ধ্ব-১৭ ফুটবল বাছাইপর্বের প্রস্তুতিতে জর্ডানের বিপক্ষে দারুণ পারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশের মেয়েরা। সফরের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে স্বাগতিক জর্ডানকে ২-০ গোলে হারিয়েছে লাল-সবুজের…

হরমুজ প্রণালি নিয়ে ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত

ইরান, ইরাক ও উপসাগরীয় আরব দেশগুলোর অংশগ্রহণে হরমুজ প্রণালি নিয়ে ওমানে নির্ধারিত আঞ্চলিক বৈঠক স্থগিত করা হয়েছে। সোমবার ওমানের সালালাহ শহরে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা…

বাংলাদেশ-ভারত সম্পর্ক নতুন করে সাজাতে চায় ঢাকা

ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুনভাবে সাজাতে চায় বাংলাদেশ। পারস্পরিক স্বার্থকে গুরুত্ব দিয়ে দুই দেশের মধ্যে নতুন সম্পর্ক গড়ে তোলার জন্য দ্বিপক্ষীয় আলোচনার ওপর জোর দিয়েছে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au