বাংলাদেশ

বাংলাদেশে ফেইসবুকে পোস্ট শেয়ার করায় শিক্ষক উপেন চন্দ্র রায় গ্রেপ্তার, হিন্দু পরিবার ঘরছাড়া

  • 1:37 pm - April 11, 2025
  • পঠিত হয়েছে:১৯৯ বার

বাংলাদেশের দিনাজপুর সদর উপজেলার বনতারায় এক হিন্দু তরুণের ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সম্প্রতি উত্তেজনা ছড়িয়ে পড়েছে। অভিযোগ উঠেছে যে, ২৪ বছর বয়সী সবুজ দাস ইসলামের নবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেছেন। এই ঘটনায় স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এবং তারা দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়ক অবরোধ করে তার গ্রেপ্তারের দাবি জানায়।

এদিকে, সেই পোস্ট শেয়ার করার অভিযোগে এক স্কুল শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

দিনাজপুর কোতোয়ালি থানার ওসি মতিউর রহমান জানান, ঘটনার দুই দিন পর, রবিবার ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া শিক্ষক উপেন চন্দ্র রায় বনতারা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। মামলার মূল অভিযুক্ত ২৪ বছরের সবুজ দাস, যিনি বনতারা গ্রামের কমল দাসের ছেলে এবং ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করেন।

মামলায় বলা হয়েছে, ১ এপ্রিল সবুজ দাস তার ফেসবুক আইডি থেকে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে একটি স্ট্যাটাস দেন, যা ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে এবং সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর চেষ্টা করা হয়েছে। এতে আইনশৃঙ্খলার অবনতি ঘটার আশঙ্কা তৈরি হয়। এ ছাড়া বনতারা গ্রামের তিন পাশে ভারতের সীমানা থাকায় রাষ্ট্রের অখণ্ডতা ও নিরাপত্তা বিপন্ন করার চেষ্টার অভিযোগ করা হয়েছে মামলায়।

এই ঘটনার প্রতিবাদে রবিবার স্থানীয়রা দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয়া হয়।

ওসি মতিউর রহমান জানান, সবুজ দাসের পোস্ট শেয়ার করার জন্য শিক্ষক উপেন চন্দ্র রায়কে গ্রেপ্তার করা হয়েছে। আর সবুজ দাসকে ধরতে পুলিশ তৎপর রয়েছে।

স্থানীয়রা জানান, প্রায় এক সপ্তাহ ধরে বনতারার হিন্দু পরিবারগুলোকে অবরোধ করে রেখেছে এলাকার মুসল্লিরা। তৌহিদী জনতা ঘোষণা দেয় সবুজ দাস গ্রেফতার না হওয়া পর্যন্ত হিন্দুদের দোকানপাট খোলা যাবেনা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দেখা যায়, স্থানীয় তৌহিদী জনতা হিন্দুদের দোকান খোলা পেলে সেখানে আগুন ধরিয়ে দেয়ার হুমকি দেয়, পাশাপাশি কোন হিন্দু ধর্মাবলম্বী ভ্যান-রিকশাওয়ালা যেন তাদের ভ্যান/রিকশা নিয়ে রাস্তায় নামতে না পারে সে ব্যাপারেও হুশিয়ারি দেয়া হয়। অবরুদ্ধ অবস্থায় বিভিন্ন পেশায় নিয়োজিত হিন্দুরা, তাদের আয়ের একমাত্র উৎস বন্ধ হয়ে যাওয়ায় পরিবারসহ মানবেতর জীবনযাপন করছেন বলে জানা যায়।

সংবাদ সূত্রঃ আজকের খবর ও বিডিনিউজ২৪

এই শাখার আরও খবর

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৪, আহত ৩২

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩২ জন। আহতদের স্থানীয় বিভিন্ন…

পূজা দেখে ফেরার পথে ট্রলারডুবি, মেয়ে নিহত মা নিখোঁজ

ওটিএন বাংলা ডেস্ক :  পিরোজপুরে দুর্গাপূজা দেখে বাড়ি ফেরার পথে অতিরিক্ত যাত্রীবোঝাই ট্রলারডুবিতে প্রাণ গেছে আট বছরের শিশু অর্পিতা বেপারীর। এ ঘটনায় তার মা রিনা…

রেমিট্যান্স নেবে সরকার, প্রবাসীদের মরদেহের দায় কেন নেবে না?

সৌদি আরবে দুই চ নাগরিক নজরুল ইসলাম আবদুল বাসির ও সিথি আখতারের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা, প্রবাসীদের আইনি সুরক্ষা এবং সৌদি কর্তৃপক্ষের কাছে…

মহানবমী আজ, কাল প্রতিমা বিসর্জনে শেষ হবে দুর্গোৎসব

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহানবমী আজ মঙ্গলবার (২০ অক্টোবর)। দিনভর নানা ধর্মীয় আচার, পূজা-অর্চনা, অঞ্জলি ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে উদ্‌যাপিত…

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে ঝরল ১০ প্রাণ, আহত আরও ২০

ওটিএন বাংলা ডেস্ক: নাটোরের বড়াইগ্রামে ভোরের আলো ফোটার আগেই সড়কে ঝরল ১০ প্রাণ। যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন অন্তত ১০ জন।…

‘আমি ভয় পাই না’, ডিসেম্বরে দেশে ফেরার কথা আবারও বললেন শেখ হাসিনা

ওটিএন বাংলা ডেস্ক: আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ইচ্ছার কথা আবারও জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে ফিরলে গ্রেপ্তার, নির্যাতন কিংবা হত্যার শিকার হতে পারেন বলে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au