অস্ট্রেলিয়া

সুইজারল্যান্ডে আল্পসে ট্রেকিংয়ের সময় প্রাণ হারালেন অস্ট্রেলিয়ার স্টিফেন

  • 11:33 am - April 12, 2025
  • পঠিত হয়েছে:১১০ বার
অস্ট্রেলিয়ার পার্থের বাসিন্দা স্টিফেন ইনগ্রাম সুইস আল্পসে হাইকিংয়ের সময় মারা গেছেন। ছবি: ফেসবুক

মেলবোর্ন ১২ এপ্রিল- সুইজারল্যান্ডের স্টকহর্ন পর্বতে একক ট্রেকিংয়ে গিয়ে প্রাণ হারালেন অস্ট্রেলিয়ার পার্থ শহরের বাসিন্দা স্টিফেন ইনগ্রাম (৩৩)। সহকর্মীরা তাঁর খোঁজ না পেয়ে নিখোঁজ রিপোর্ট করার পর, মঙ্গলবার একটি আকাশপথে উদ্ধার অভিযানে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

স্টিফেন ইনগ্রাম ২০১৭ সালে জেনেভা, সুইজারল্যান্ডে চলে যান এবং সেখানে COFCO International-এ কৃষি বিশ্লেষক হিসেবে কাজ শুরু করেন। পরে তিনি প্রতিষ্ঠানটির শস্য বাজার বিশ্লেষক হিসেবে কাজ করতেন।

ধারণা করা হচ্ছে, স্টিফেন এককভাবে ট্রেকিংয়ের সময় বরফে পিছলে পড়ে যান এবং পাহাড় থেকে নিচে পড়ে তাঁর মৃত্যু ঘটে।

স্টিফেনের বোন লিসা হেগার্টি The West Australian-কে জানান, “এটি একটি নিখাদ দুর্ঘটনা ছিল। এমন কিছু করতে গিয়ে সে মারা গেছে, যা সে ভীষণ ভালোবাসত”

স্টিফেনের বোন লিসা হেগার্টি The West Australian-কে জানান, “এটি একটি নিখাদ দুর্ঘটনা ছিল। এমন কিছু করতে গিয়ে সে মারা গেছে, যা সে ভীষণ ভালোবাসত।”

তিনি আরও বলেন, “প্রতিটি সপ্তাহান্তে, যদি সে কোনও পাহাড় জয় করতে বের না হয়, তবে সে এটি নিয়ে ভাবতে থাকি এবং পরবর্তী জয়ের পরিকল্পনা করে। তাঁর ছিল এক অসাধারণ বন্ধু মহল — জেনেভা ও অস্ট্রেলিয়াতে — যারা তার মতোই পাহাড়ে হাইকিং ও স্কিইংয়ের প্রতি আগ্রহী ছিল।”

“স্টিফেন সব সময় নতুন চ্যালেঞ্জের জন্য প্রস্তুত থাকত এবং জীবনকে পুরোপুরি উপভোগ করত”

“স্টিফেন সব সময় নতুন চ্যালেঞ্জের জন্য প্রস্তুত থাকত এবং জীবনকে পুরোপুরি উপভোগ করত।”

স্টিফেনের আরেক বোন তারা সাউথওয়ার্থ ফেসবুকে স্টিফেনের মৃত্যুর খবর জানিয়ে বলেন, “এই খবর দিতে গিয়ে আমাদের হৃদয় ভারাক্রান্ত। স্টিফেন রোববার সুইজারল্যান্ডে হাইকিং করার সময় মারা গেছে।”

“আমরা সবাইকে অন্তরের গভীর থেকে ধন্যবাদ জানাই, বিশেষ করে সুইজারল্যান্ডে থাকা স্টিফেনের বন্ধুদের যারা তাঁকে খুঁজে পেতে অক্লান্ত পরিশ্রম করেছেন।”

“আমরা জানি, স্টিফেন আমাদের সবার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল। সে এমন কিছু করতে গিয়ে মারা গেছে, যা সে তার জীবনের থেকে ভালোবাসত। যেমন বলা হয় — সবচেয়ে উজ্জ্বল মোমবাতি সবচেয়ে দ্রুত নিভে যায়।”

স্টিফেন ইনগ্রামের আকস্মিক মৃত্যু অস্ট্রেলিয়া ও সুইজারল্যান্ডের দুই দেশেই তাঁর বন্ধু ও পরিবারের মাঝে গভীর শোকের ছায়া ফেলেছে।

এই শাখার আরও খবর

প্রধানমন্ত্রী হওয়ার আত্মবিশ্বাস পলিন হ্যানসনের, মুসলিম অভিবাসন নিয়ে ফের বিতর্কিত মন্তব্য

মেলবোর্ন, ২১ জুলাই: অস্ট্রেলিয়ার ডানপন্থী রাজনৈতিক দল ওয়ান নেশন-এর নেতা সিনেটর পলিন হ্যানসন বলেছেন, সুযোগ পেলে তিনি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন। একই…

আইএসে যোগদানের অভিযোগে অভিযুক্ত রায়ান এল হৌলি কঠোর শর্তে জামিন পেলেন

মেলবোর্ন, ২০ জুলাই-  অস্ট্রেলিয়ার মেলবোর্নের বাসিন্দা এবং ইসলামিক স্টেট (আইএস) সংগঠনে যোগদানের অভিযোগে অভিযুক্ত রায়ান এল হৌলিকে কঠোর শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করেছেন আদালত। জামিনের অন্যতম…

বিতর্কের মধ্যেই বার্নাবি জয়েসের সঙ্গে দ্বন্দ্বের গুঞ্জন উড়িয়ে দিলেন পলিন হ্যানসন

মেলবোর্ন, ১৯ জুলাই- অস্ট্রেলিয়ার ওয়ান নেশন পার্টির নেতা পলিন হ্যানসন তার সঙ্গে দলের সংসদ সদস্য বার্নাবি জয়েসের সম্পর্কের অবনতি নিয়ে ছড়িয়ে পড়া গুঞ্জন সরাসরি নাকচ করে…

সিডনিতে জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়ার বর্ণাঢ্য পুনর্মিলনী অনুষ্ঠিত

মেলবোর্ন, ১৯ জুলাই: সিডনিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়া (JHAAA)-এর বহুল প্রতীক্ষিত রিইউনিয়ন ২০২৬। শনিবার (১৮ জুলাই) নিউ সাউথ ওয়েলসের ওয়েন্টওয়ার্থভিলের…

জাপানের গোয়েন্দা সংস্কারকে স্বাগত জানানো উচিত অস্ট্রেলিয়ার, বলছেন নিরাপত্তা বিশ্লেষকরা

মেলবোর্ন, ১৮ জুলাই- জাপানের গোয়েন্দা কাঠামোতে বড় ধরনের সংস্কার আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতাকে আরও শক্তিশালী করবে এবং বিশেষ করে অস্ট্রেলিয়ার সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময় ও কৌশলগত…

অভিবাসন নিয়ে বিতর্কিত মন্তব্যে সমালোচনায় অস্ট্রেলিয়ার সিনেটর পলিন হ্যানসন

মেলবোর্ন, ১৭ জুলাই- অস্ট্রেলিয়ার ডানপন্থী রাজনৈতিক দল ওয়ান নেশন–এর নেতা সিনেটর পলিন হ্যানসন অভিবাসন এবং মুসলিম সম্প্রদায়কে নিয়ে একাধিক বিতর্কিত মন্তব্য করে নতুন করে সমালোচনার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au