অপ্রতিমের মা-বাবাকে ফোনে হুমকি, নিরাপত্তা নিয়ে শঙ্কা
কুমিল্লায় আলোচিত ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের পর তার মা-বাবা নিরাপত্তাহীনতায় ভুগছেন। অজ্ঞাত নম্বর থেকে ফোন করে অপ্রতিমের বাবা ব্যবসায়ী কে এম ফিরোজ শাহরিয়ারকে গালিগালাজ ও…
বার্লিন ও ওয়াশিংটনে প্রশংসা পাওয়ার পর এবার যুক্তরাষ্ট্রের সিয়াটল ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী রাতে প্রদর্শিত হতে যাচ্ছে পাকিস্তানি নির্মাতা সারমাদ খুসাতের সিনেমা ‘লালি’। দক্ষিণ এশিয়ার চলচ্চিত্র নিয়ে আয়োজিত তাসভির ফিল্ম ফেস্টিভ্যালে উদ্বোধনী সিনেমা হিসেবে নির্বাচিত হয়েছে ছবিটি।
এর আগে বার্লিনে প্রিমিয়ারের পর ওয়াশিংটন ডিসিতে পুরস্কার জেতে ‘লালি’। পরে লন্ডনেও প্রদর্শিত হয় সিনেমাটি। এবার তাসভির ফিল্ম ফেস্টিভ্যালের মাধ্যমে নতুন দর্শকদের সামনে হাজির হচ্ছে পাকিস্তানি এই সিনেমা।
ফেস্টিভ্যাল কর্তৃপক্ষ বৃহস্পতিবার এক ইনস্টাগ্রাম পোস্টে ‘লালি’কে উদ্বোধনী রাতের সিনেমা হিসেবে ঘোষণা করে। আগামী ১৫ অক্টোবর স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় তাসভির ফিল্ম সেন্টারে ছবিটির প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
প্রদর্শনীর আগে থাকবে রেড কার্পেট আয়োজন। সিনেমা প্রদর্শনের পর দর্শকদের সঙ্গে আলোচনায় অংশ নেবেন ছবির অভিনয়শিল্পী ও কলাকুশলীরা। এ ছাড়া অনুষ্ঠানে লাইভ মিউজিক, ডিজে পরিবেশনাসহ গালা ডিনারের আয়োজনও থাকছে।
এবারের তাসভির ফিল্ম ফেস্টিভ্যালে মোট ১৩৬টি সিনেমা প্রদর্শিত হবে। এর মধ্যে পূর্ণদৈর্ঘ্য সিনেমা রয়েছে ২১টি। দক্ষিণ এশিয়ার চলচ্চিত্রকে কেন্দ্র করে আয়োজিত এই উৎসবে প্রদর্শিত ও পুরস্কৃত কিছু সিনেমা অস্কারের বিবেচনার জন্য যোগ্য হতে পারে।
‘লালি’ সিনেমার গল্প আবর্তিত হয়েছে জেবা নামের এক নারীকে ঘিরে। চরিত্রটিতে অভিনয় করেছেন মামিয়া শাজাফফার। জেবার আগের তিন পাত্র রহস্যজনকভাবে মারা যাওয়ার পর সমাজে তাকে ‘অভিশপ্ত কনে’ হিসেবে পরিচিত হতে হয়। এরপর তার জীবন, সম্পর্ক ও সমাজের দৃষ্টিভঙ্গিকে কেন্দ্র করে এগিয়ে যায় সিনেমার গল্প।
‘দ্য হলিউড রিপোর্টার’-এর ভাষ্য অনুযায়ী, ‘লালি’ ঘনিষ্ঠ সম্পর্কের আড়ালে থাকা ভয়, লজ্জা ও সহিংসতার মতো বিষয়গুলো তুলে ধরেছে। মানুষের জটিল মনস্তত্ত্বের দিকে নজর রেখে সম্পর্কের মধ্যে চাপা পড়ে থাকা বিভিন্ন সংকট ও অস্বস্তিকর বাস্তবতাকে সামনে আনার চেষ্টা করা হয়েছে সিনেমাটিতে।
মামিয়া শাজাফফারের পাশাপাশি ‘লালি’তে অভিনয় করেছেন ‘জয়ল্যান্ড’খ্যাত রাস্তি ফারুক এবং ‘ছুরাইল’খ্যাত মেহের বানু। সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন আবদুল্লাহ সিদ্দিকি।
তাসভির ফিল্ম ফেস্টিভ্যালে পাকিস্তানি সিনেমার উপস্থিতি অবশ্য নতুন নয়। ২০২৪ সালের উৎসবের উদ্বোধনী আয়োজনে পাকিস্তানি সিনেমা ‘ওয়াকরি’ প্রদর্শিত হয়েছিল। এর আগে ২০১৯ সালে আহমেদ আলী আকবর অভিনীত ‘লাল কবুতার’ উৎসবটির অর্চনা সয় অডিয়েন্স চয়েস অ্যাওয়ার্ড ফর বেস্ট ফিচার ফিল্ম পুরস্কার জিতেছিল।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au