বাংলাদেশ

মেঘনা নদী থেকে তিন ভাইবোনের লাশ উদ্ধার, নিখোঁজ বাবা

  • 7:06 pm - September 26, 2026
  • পঠিত হয়েছে:২৮ বার
স্বজনদের আহাজারি।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজের দুই দিন পর একই পরিবারের তিন ভাইবোনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে এখনও নিখোঁজ রয়েছেন তাদের বাবা হেলাল উদ্দিন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে বৈদ্যেরবাজার এলাকার আল মোস্তফা ফ্যাক্টরির সামনে মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় লাশ তিনটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশ।

উদ্ধার হওয়া তিনজন হলেন হেলাল উদ্দিনের ছেলে সজীব, মেয়ে সামিয়া এবং ছোট ছেলে সামিন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার শ্রীমদ্দি গ্রাম থেকে সোনারগাঁয়ের মায়াময়ী গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গরু-ছাগলসহ মোট ১৩ জন ট্রলারে করে বৈদ্যেরবাজারের উদ্দেশে রওনা হন। পথে মেঘনা নদীর মাঝপথে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি উল্টে যায়।

ট্রলারটি ডুবে যাওয়ার পর আটজন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। পরে রাশিদা নামে এক নারীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় একই পরিবারের হেলাল উদ্দিন, তার ছেলে সজীব, মেয়ে সামিয়া ও ছোট ছেলে সামিন নিখোঁজ ছিলেন।

দুই দিন ধরে নিখোঁজদের উদ্ধারে নদীতে অভিযান চালানোর পর শুক্রবার সকালে বৈদ্যেরবাজার এলাকার আল মোস্তফা ফ্যাক্টরির সামনে নদীতে তিনটি মরদেহ ভাসতে দেখেন উদ্ধারকারীরা। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশ মরদেহগুলো উদ্ধার করে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন হেলাল উদ্দিন। তাকে উদ্ধারে নদীতে অভিযান অব্যাহত রয়েছে।

ট্রলারডুবির ঘটনায় একসঙ্গে একই পরিবারের তিন সন্তানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে দুর্ঘটনাস্থলের পরিবেশ।

এই শাখার আরও খবর

অপ্রতিমের মা-বাবাকে ফোনে হুমকি, নিরাপত্তা নিয়ে শঙ্কা

কুমিল্লায় আলোচিত ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের পর তার মা-বাবা নিরাপত্তাহীনতায় ভুগছেন। অজ্ঞাত নম্বর থেকে ফোন করে অপ্রতিমের বাবা ব্যবসায়ী কে এম ফিরোজ শাহরিয়ারকে গালিগালাজ ও…

সিয়াটল ফিল্ম ফেস্টিভ্যালে পাকিস্তানি ‘অভিশপ্ত কনে’

বার্লিন ও ওয়াশিংটনে প্রশংসা পাওয়ার পর এবার যুক্তরাষ্ট্রের সিয়াটল ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী রাতে প্রদর্শিত হতে যাচ্ছে পাকিস্তানি নির্মাতা সারমাদ খুসাতের সিনেমা ‘লালি’। দক্ষিণ এশিয়ার চলচ্চিত্র…

চ্যাটজিপিটির ৫৩ ব্যবহারকারীর ছবি অনিচ্ছাকৃতভাবে প্রকাশ

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এজেন্টের কার্যক্রমের মাধ্যমে চ্যাটজিপিটির ব্যবহারকারীদের ৫৩টি ছবি অনুমতি ছাড়া অনলাইনের বিভিন্ন জায়গায় প্রকাশ হয়ে যাওয়ার কথা জানিয়েছে ওপেনএআই। ঘটনাটি গত জুলাইয়ে…

ইন্দোনেশিয়াকে হারিয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের টানা জয়

এশিয়ান গেমসের পুরুষ হকিতে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ। ইন্দোনেশিয়াকে ৩-১ গোলে হারিয়ে চলতি আসরে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ দল। ম্যাচে শুরুতে পিছিয়ে পড়লেও…

যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে শক্তিশালী ঝড়, জরুরি অবস্থা

যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলের দিকে এগিয়ে আসা শক্তিশালী ‘নরইস্টার’ ঝড়কে কেন্দ্র করে লাখো মানুষকে সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে। ঝড়ের প্রভাবে ভারী বৃষ্টি, প্রবল বাতাস, বড় ঢেউ…

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারতের আলোচনায় হবে: যুক্তরাষ্ট্র

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে বাংলাদেশ ও ভারত নিজেদের মধ্যে আলোচনা করে সমাধানে পৌঁছাবে বলে আশা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন জানিয়েছে, শেখ হাসিনার বিষয়ে কী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au