বিশ্ব

নয়াদিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের সম্মেলন

  • 6:04 pm - September 30, 2026
  • পঠিত হয়েছে:৬২ বার
ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত এই সম্মেলনে ওই অঞ্চলের বিভিন্ন দেশের মার্কিন কূটনীতিকরা অংশ নেন।ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশসহ দক্ষিণ ও মধ্য এশিয়ার ১১টি দেশে দায়িত্ব পালন করা মার্কিন রাষ্ট্রদূত ও মিশনপ্রধানদের নিয়ে একটি আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সার্জিও গোরের আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ভারতীয় সংবাদ সংস্থার জানিয়েছে, সম্মেলনে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক কার্যক্রম, আঞ্চলিক অগ্রাধিকার এবং নিরাপত্তা ও অর্থনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। অংশগ্রহণকারী মার্কিন কূটনীতিকরা নিজেদের মধ্যে বিভিন্ন আঞ্চলিক ইস্যু নিয়ে সমন্বয় করেন।

সম্মেলনে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর অধীনে থাকা ১১টি দেশের মার্কিন রাষ্ট্রদূত ও মিশনপ্রধানরা অংশ নেন। দেশগুলো হলো বাংলাদেশ, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তান।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সার্জিও গোর বলেন, দক্ষিণ ও মধ্য এশিয়ার সব মার্কিন রাষ্ট্রদূতকে ভারতে একসঙ্গে পেয়ে তিনি আনন্দিত। সম্মেলনের মাধ্যমে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন কৌশলগত, অর্থনৈতিক ও নিরাপত্তাসংক্রান্ত অগ্রাধিকার নিয়ে আলোচনা ও সমন্বয়ের সুযোগ তৈরি হয়।

সম্মেলনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওও যোগ দেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি জানান, ভারতে অনুষ্ঠিত মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলনে অংশ নিতে পেরে তিনি আনন্দিত। সম্মেলনের আয়োজনের জন্য সার্জিও গোরের কথাও উল্লেখ করেন তিনি।

মার্কো রুবিও বলেন, দক্ষিণ ও মধ্য এশিয়ার ১১টি দেশে দায়িত্ব পালন করা মার্কিন রাষ্ট্রদূত ও মিশনপ্রধানদের সঙ্গে তিনি কথা বলেছেন। এসব কূটনীতিক যুক্তরাষ্ট্রকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করতে কাজ করছেন বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে সম্মেলনের আগে সোমবার ভারতের পাঞ্জাব রাজ্যের অমৃতসর সফর করেন সার্জিও গোর। সেখানে তিনি শিখ ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান স্বর্ণমন্দির পরিদর্শন করেন। পাশাপাশি জালিয়ানওয়ালাবাগ ও দেশভাগ জাদুঘরও ঘুরে দেখেন তিনি।

অমৃতসর সফরের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশ করে গোর বলেন, স্বর্ণমন্দির, জালিয়ানওয়ালাবাগ ও দেশভাগ জাদুঘর পরিদর্শনের দিনটি তার জন্য স্মরণীয় হয়ে থাকবে। উষ্ণ অভ্যর্থনার জন্য তিনি কৃতজ্ঞতাও প্রকাশ করেন।

ভারতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের দায়িত্ব নেওয়ার পর দেশটির বিভিন্ন অঞ্চল সফরের অংশ হিসেবে অমৃতসরে যান সার্জিও গোর। এর আগে তিনি ভারতের শ্রীনগর ও লেহ সফর করেন।

এর আগে ভারতের রাজস্থান সফরের সময় দেশটির সামরিক বাহিনীর সঙ্গে যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া ‘যুদ্ধ অভ্যাস ২০২৬’ প্রত্যক্ষ করেন গোর। পাশাপাশি বহুজাতিক বিমান মহড়া ‘তরঙ্গ শক্তি’র দ্বিতীয় পর্বও পর্যবেক্ষণ করেন তিনি।

রাজস্থানের মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জে ‘যুদ্ধ অভ্যাস ২০২৬’ চলাকালে ভারত ও যুক্তরাষ্ট্রের সেনাদের যৌথ প্রশিক্ষণও দেখেন মার্কিন রাষ্ট্রদূত। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি বলেন, দুই দেশের সেনাদের একসঙ্গে প্রশিক্ষণ নিতে দেখে তিনি সন্তুষ্ট।

সার্জিও গোরের ভাষ্য অনুযায়ী, এসব সামরিক মহড়া ভারত ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা অংশীদারত্ব, পারস্পরিক আস্থা, প্রস্তুতি এবং যৌথভাবে কাজ করার সক্ষমতাকে তুলে ধরে। মার্কিন ও ভারতীয় সেনারা একসঙ্গে যে কার্যক্রম পরিচালনা করছে, তাতে যুক্তরাষ্ট্র গর্বিত বলেও উল্লেখ করেন তিনি।

সার্জিও গোরের সাম্প্রতিক ভারত সফরে একদিকে যেমন দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন কূটনীতিকদের নিয়ে আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে, অন্যদিকে ভারতের বিভিন্ন অঞ্চল ও সামরিক কার্যক্রমও পরিদর্শন করেছেন তিনি।

সুত্রঃ এএনআই

এই শাখার আরও খবর

ব্রেক্সিটের এক দশক পর ইইউতে ফেরার সম্ভাবনাও বিবেচনায় যুক্তরাজ্য

ব্রেক্সিটের প্রায় এক দশক পর ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যুক্তরাজ্যের ভবিষ্যৎ সম্পর্ক নতুন করে পর্যালোচনার কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম। ইইউর সঙ্গে বর্তমান সম্পর্ক বজায়…

আইফেল টাওয়ারে নারী কর্মীদের আড়ালে রাখার ঘটনায় পরিচালকের পদত্যাগ

প্যারিসের বিশ্বখ্যাত আইফেল টাওয়ারে একটি হিন্দু ধর্মীয় গোষ্ঠীর সফরকে কেন্দ্র করে নারী কর্মীদের দৃষ্টিসীমার বাইরে রাখার ঘটনায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন স্মৃতিস্তম্ভটির পরিচালনাকারী প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী…

মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা ইজ্জাহরা এল মানসুরি

মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন ফাতিমা ইজ্জাহরা এল মানসুরি। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দেশটির রাজা ষষ্ঠ মোহাম্মদ তাকে সরকারপ্রধান হিসেবে নিয়োগ দেন। একই সঙ্গে…

‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রয়ে বাধার অভিযোগ, মধ্যরাতে আসিফ নজরুলের প্রতিবাদ

‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রিতে বাধা দেওয়ার অভিযোগে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল। মঙ্গলবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক…

২৩ বছর পর ইরাক থেকে পুরোপুরি বিদায় নিল মার্কিন সেনারা

দুই দশকেরও বেশি সময় পর ইরাক থেকে পুরোপুরি বিদায় নিয়েছে মার্কিন সেনাবাহিনী। ২০০৩ সালে সাদ্দাম হোসেনের সরকার উৎখাতের লক্ষ্যে সামরিক অভিযান শুরুর পর দীর্ঘ ২৩…

আড়াইশ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: তারেক আহমেদ সিদ্দিককে দুদকের তলব

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল প্রকল্প থেকে ২৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারেক আহমেদ সিদ্দিককে তলব করেছে দুর্নীতি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au