খেলা

মেসিকে ছাড়াই বলিভিয়াকে ৪-০ গোলে হারাল আর্জেন্টিনা

  • 1:36 pm - October 01, 2026
  • পঠিত হয়েছে:৪২৭ বার
গোলের পর লাউতারো মার্টিনেজের উদযাপন। ছবি: গেটি ইমেজেস

লিওনেল মেসিকে ছাড়াই নতুন অধ্যায়ের শুরুটা দারুণ করেছে আর্জেন্টিনা। বলিভিয়ার বিপক্ষে দাপুটে ফুটবল খেলে ৪-০ গোলের বড় জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা। মেসির সম্ভাব্য শেষ আন্তর্জাতিক ম্যাচের আগে এই জয়কে নতুন দল গড়ে তোলার পথে গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে দেখছেন কোচ লিওনেল স্কালোনি।

ম্যাচের শুরু থেকেই বলিভিয়ার ওপর আধিপত্য বিস্তার করে খেলতে থাকে আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফে ইরাকের কাছে হেরে চাপের মধ্যে থাকা বলিভিয়া ৫-৪-১ ফরমেশনে রক্ষণাত্মক কৌশলে খেললেও আর্জেন্টিনার আক্রমণ সামলাতে পারেনি। মিগেলিতোকে আক্রমণভাগে একা রেখে রক্ষণ শক্ত করার চেষ্টা করেছিল তারা। তবে ক্রিস্তিয়ান রোমেরোর নেতৃত্বে আর্জেন্টিনার রক্ষণভাগ তাদের সে সুযোগ দেয়নি।

ম্যাচের শুরুতেই গোলের দেখা পায় আর্জেন্টিনা। ম্যাক অ্যালিস্টারের বাড়িয়ে দেওয়া বল পেয়ে বক্সের বাইরে থেকে নিখুঁত শটে বল জালে জড়িয়ে দলকে এগিয়ে দেন লাউতারো মার্তিনেজ।

এরপর আক্রমণের ধার আরও বাড়ায় আর্জেন্টিনা। পালাসিওসের দুর্দান্ত থ্রু পাস থেকে বল পেয়ে গোলরক্ষক ভিসকারাকে পরাস্ত করে ব্যবধান দ্বিগুণ করেন তরুণ ফরোয়ার্ড নিকো পাজ। প্রথমার্ধেই তৃতীয় গোলের সুযোগ পেয়েছিলেন জুলিয়ান আলভারেজ। তবে ফিনিশিংয়ে সামান্য ভুল হওয়ায় গোলটি হয়নি।

দ্বিতীয়ার্ধেও ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি আর্জেন্টিনার হাতে ছিল। বিরতির পর নিকো পাজের নিখুঁত ফ্রি-কিক থেকে হেডে আর্জেন্টিনার তৃতীয় গোলটি করেন দলের নতুন অধিনায়ক ক্রিস্তিয়ান রোমেরো।

ম্যাচের ৫৫ মিনিটে স্কালোনি নিকো পাজ ও রোমেরোকে তুলে নিয়ে মাঠে নামান মাস্তানতুয়োনো ও বালের্দিকে। এরপর আক্রমণ চালিয়ে যেতে থাকে আর্জেন্টিনা। লিওনেল ফ্লোরেসের তৈরি করা দারুণ আক্রমণ থেকে স্লাইডিং ফিনিশিংয়ে চতুর্থ গোলটি করেন ফ্লাকো লোপেস।

ম্যাচের ৭৫ মিনিটে মাথায় সামান্য আঘাত পান লাউতারো মার্তিনেজ। প্রতিপক্ষের এক খেলোয়াড়ের বুটের স্টাডের আঘাতে মাথায় কেটে গেলে ব্যান্ডেজ পরে মাঠ ছাড়েন তিনি। তবে চিকিৎসকদের বরাতে জানানো হয়েছে, তাঁর চোট নিয়ে উদ্বেগের কারণ নেই।

মেসিকে ছাড়া আর্জেন্টিনার নতুন যাত্রায় লাউতারো মার্তিনেজ, জুলিয়ান আলভারেজ, নিকো পাজ, পালাসিওস ও রোমেরোদের পারফরম্যান্স দলটির ভবিষ্যৎ নিয়ে সমর্থকদের মধ্যে আশাবাদ তৈরি করেছে। আগামী শনিবার রাতে একটি প্রীতি ম্যাচে বুর্কিনা ফাসোর মুখোমুখি হবে আর্জেন্টিনা।

এই শাখার আরও খবর

নীতিমালা ভেঙে বাংলাদেশের ১৯ আইনশৃঙ্খলা বাহিনীর ফেসবুক পেজে মনিটাইজেশন দিয়েছে মেটা

বাংলাদেশের অন্তত ১৯টি আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার ফেসবুক পেজকে মনিটাইজেশন সুবিধা দিয়েছে মেটা। তবে প্রতিষ্ঠানটির নিজস্ব নীতিমালা অনুযায়ী সরকারি সংস্থা ও প্রতিষ্ঠানগুলোর কনটেন্ট থেকে আয় করার…

বাংলাদেশে গণতান্ত্রিক অধিকার ও জনগণের কণ্ঠ ফিরিয়ে আনার আহ্বান শেখ হাসিনার

বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক অধিকার ও অর্থনৈতিক মুক্তি পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশের জনগণকেই নির্ধারণ করতে হবে এবং জনগণের…

ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ইংল্যান্ড, গ্রুপে আর যারা

দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠেয় ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ১৪ দলের এই বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ…

যা আছে বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগপত্রে

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় নাম আসার পর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেছেন।…

নারায়ণগঞ্জে ঘরে ছিটকিনি লাগিয়ে আগুন, স্ত্রী-সন্তানসহ দগ্ধ তিনজন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঘরের ছিটকিনি বাইরে থেকে লাগিয়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে আলমগীর নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এতে তার স্ত্রী, শিশুসন্তান ও শাশুড়ি দগ্ধ হয়েছেন। গুরুতর…

কক্সবাজারে শিশুর কান্নায় হোটেল কক্ষে মিলল মায়ের লাশ

কক্সবাজার শহরের একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে কুলছুমা আক্তার (২৫) নামে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে কেন্দ্রীয় বাস টার্মিনাল…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au