বাংলাদেশ

যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার সেনা কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক বাংলাদেশ সেনাপ্রধানের

  • 8:48 pm - October 08, 2026
  • পঠিত হয়েছে:৭৫ বার
অস্ট্রেলিয়ার পার্থে সোমবার যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর প্যাসিফিক কমান্ডের ডেপুটি কমান্ডিং জেনারেল লেফটেন্যান্ট জেনারেল জোয়েল বি. ভাওয়েলের সঙ্গে বৈঠকে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার পার্থে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার শীর্ষ সেনা কর্মকর্তাদের সঙ্গে পৃথক দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

সোমবার অনুষ্ঠিত এসব বৈঠক ‘ল্যান্ড ফোর্সেস ইন্টারন্যাশনাল ল্যান্ড ডিফেন্স এক্সপোজিশন’ এবং ‘চিফ অব আর্মি সিম্পোজিয়াম ২০২৬’-এর ফাঁকে অনুষ্ঠিত হয়। মঙ্গলবার এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

বৈঠকে জেনারেল ওয়াকার-উজ-জামান অস্ট্রেলিয়ান আর্মির প্রধান লেফটেন্যান্ট জেনারেল সুসান কোয়েল এবং যুক্তরাষ্ট্রের আর্মি প্যাসিফিকের ডেপুটি কমান্ডিং জেনারেল লেফটেন্যান্ট জেনারেল জোয়েল বি. ভাওয়েলের সঙ্গে সাক্ষাৎ করেন।

অস্ট্রেলিয়ার সঙ্গে সামরিক সহযোগিতা নিয়ে আলোচনা

সুসান কোয়েলের সঙ্গে বৈঠকে দুই দেশের সামরিক সহযোগিতা, প্রশিক্ষণ, সামরিক সক্ষমতা বৃদ্ধি এবং সেনাসদস্যদের কল্যাণমূলক বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা হয়।

এ সময় অস্ট্রেলিয়ান আর্মির প্রধান বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়ন কার্যক্রমের প্রশংসা করেন। পাশাপাশি দুই পক্ষ প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণ, অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক সহযোগিতা আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে তথ্য বিনিময় ও দুর্যোগ মোকাবিলা

লেফটেন্যান্ট জেনারেল জোয়েল বি. ভাওয়েলের সঙ্গে বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মধ্যে সহযোগিতা এবং তথ্য বিনিময় আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়।

দুর্যোগ মোকাবিলায় দুই দেশের প্রস্তুতি ও সক্ষমতা বাড়াতে ‘ডিজাস্টার রেসপন্স এক্সারসাইজ অ্যান্ড এক্সচেঞ্জ’ আয়োজনের বিষয়েও আলোচনা করেন তারা।

এ ছাড়া বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিংয়ে ‘গ্লোবাল পিস অপারেশনস ইনিশিয়েটিভ’-এর অর্থায়নে বিভিন্ন প্রশিক্ষণ কোর্স চালুর বিষয়টি আলোচনায় আসে।

বাংলাদেশের ন্যাশনাল ডিফেন্স কলেজ এবং ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সে যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তাদের অংশগ্রহণ বাড়ানোর বিষয়েও আলোচনা করেন দুই দেশের কর্মকর্তারা।

এই শাখার আরও খবর

তুচ্ছ ঘটনায় ঢাবি অধ্যাপককে সব ক্লাস থেকে অব্যাহতি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবকে সব ধরনের ক্লাস থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। নেকাব পরা…

হরমুজে নৌ চলাচলের নিরাপদ করিডর গঠনে ওমানের সঙ্গে ইরানের সমঝোতা

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজের প্রবেশ ও বের হওয়ার জন্য নিরাপদ নৌ চলাচলের করিডর গঠনে ওমানের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে ইরান। তেহরান বলছে, প্রণালিতে বাণিজ্যিক জাহাজ…

তিন ঘণ্টা ব্যবধানে জাপানের পূর্বাঞ্চলে জোড়া ভূমিকম্প

জাপানের পূর্বাঞ্চলে বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে মাত্র তিন ঘণ্টার ব্যবধানে দুটি ভূমিকম্প আঘাত হেনেছে। এতে চিবা ও ইবারাকি প্রিফেকচারের বিভিন্ন এলাকা কেঁপে ওঠে। তবে কোনো…

​হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতি ও বাস্তবতা: খণ্ডিত নিন্দা নয়, প্রয়োজন গত দুই বছরের নির্যাতনের সামগ্রিক শ্বেতপত্র

​৫ অক্টোবর আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যে উদ্বেগ প্রকাশ করেছে, তা যেন এক অন্তহীন নাটকের চিরচেনা দৃশ্যপট। ২৬…

নোবেল শান্তি পুরস্কার পাওয়ার দাবি ট্রাম্পের, সিদ্ধান্ত নিয়ে সংশয়ও

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, বিশ্বে কয়েকটি সংঘাত নিরসনে ভূমিকা রাখার কারণে নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য তিনি। তবে ২০২৬ সালের পুরস্কার শেষ পর্যন্ত…

শিশু নির্যাতনকারী সন্ন্যাসীর প্রশংসাকারী ‘উন্মাদ’ সমর্থকের নিন্দায় ভুক্তভোগীরা

অস্ট্রেলিয়ায় শিশুদের যৌন নির্যাতনের দায়ে কারাদণ্ড পাওয়া সাবেক বৌদ্ধ প্রধান সন্ন্যাসী নাওতুনে বিজিথাকে কারাগারে নেওয়ার সময় তার সমর্থকদের উচ্ছ্বসিত আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। ৭১…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au