বাংলাদেশ

‘পরিস্থিতি খুব একটা ভালো নয়’, বাংলাদেশে এসেই ব্যাগ হারিয়ে বিপাকে জার্মান পর্যটক

  • 2:34 am - October 09, 2026
  • পঠিত হয়েছে:৫৮ বার
বাংলাদেশে এসে ব্যাগ হারিয়ে বিপাকে জার্মান পর্যটক কিরিল লেন্ডার উইবার। ছবি: সংগৃহীত

বাংলাদেশে প্রথমবার বেড়াতে এসে বিপাকে পড়েছেন জার্মান পর্যটক কিরিল লেন্ডার উইবার। নাটোর রেলওয়ে স্টেশনে ট্রেনের টিকিট কেনার জন্য এটিএম বুথে টাকা তুলতে যাওয়ার সময় তার ব্যাগ নিয়ে উধাও হয়েছেন এক ব্যক্তি। ওই ব্যাগে ছিল একটি ম্যাকবুক ল্যাপটপ ও ডিএসএলআর ক্যামেরা। হারানো জিনিসপত্র উদ্ধারে পুলিশ অভিযান চালালেও বৃহস্পতিবার পর্যন্ত সেগুলোর সন্ধান মেলেনি।

বৃহস্পতিবার নাটোর থেকে রাজশাহীতে এসে নিজের হারানো ল্যাপটপ ও ক্যামেরার খোঁজে থাকা কিরিল বলেন, ল্যাপটপে তার গুরুত্বপূর্ণ তথ্য ও প্রয়োজনীয় ডেটা রয়েছে। বাংলাদেশে এটিই তার প্রথম সফর। পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করে তিনি বলেন, ‘সর্বশেষ পরিস্থিতি খুব একটা ভালো নয়।’

জানা গেছে, বুধবার ৭ অক্টোবর নাটোর রেলওয়ে স্টেশনে ট্রেনের টিকিট কেনার জন্য এটিএম বুথে যাচ্ছিলেন কিরিল। এ সময় তিনি নিজের জিনিসপত্র একজন ব্যক্তির কাছে রেখে যান। ওই ব্যক্তি নিজেকে ট্রেনের কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়েছিলেন। কিরিল টাকা তুলে ফিরে এসে দেখেন, ওই ব্যক্তি এবং তার জিনিসপত্র দুটিই নেই। ব্যাগের মধ্যে ছিল তার ম্যাকবুক ল্যাপটপ ও ক্যামেরা। পরে তিনি জানতে পারেন, ওই ব্যক্তি আসলে রেলওয়ের কোনো কর্মকর্তা নন।

ঘটনার পর কিরিল নাটোর থানায় গিয়ে বিষয়টি জানান এবং সাধারণ ডায়েরি করেন। এরপর পুলিশ তার হারানো জিনিসপত্র উদ্ধারে কাজ শুরু করে। পর্যটক জানান, পুলিশ তাকে যথেষ্ট সহযোগিতা করছে। তিনি বলেন, কাজটি কঠিন হলেও সঠিক অবস্থানের কাছাকাছি পৌঁছানোর বিষয়ে তিনি আশাবাদী। জিনিসপত্র ফিরে পাওয়ার প্রত্যাশাও জানিয়েছেন তিনি।

পুলিশ সূত্রে জানা গেছে, ল্যাপটপটির অবস্থান শনাক্তের চেষ্টা করতে গিয়ে প্রথমে সেটির অবস্থান রাজশাহীর রেলগেট এলাকায় দেখা যায়। পরে বুধবার রাত ১১টার দিকে কিরিল রাজশাহীতে পৌঁছালে ল্যাপটপটির অবস্থান মহিলা কলেজের আশপাশে দেখা যায়। এরপর রেলওয়ে পুলিশ, রাজশাহী মহানগর পুলিশের বোয়ালিয়া থানা, গোয়েন্দা পুলিশ ও র‍্যাবের সদস্যরা ওই এলাকায় অভিযান চালান।

অভিযানের পাশাপাশি স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, মেসের মালিক ও তত্ত্বাবধায়কদের বিষয়টি জানানো হয়। তবে ল্যাপটপে কোনো সিম কার্ড না থাকায় এর সুনির্দিষ্ট অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি। রাতের মধ্যেও অবস্থান পরিবর্তনের কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। ল্যাপটপটি বিক্রি করে দেওয়ার আশঙ্কায় স্থানীয় ব্যবসায়ীদেরও সতর্ক করা হয়।

বৃহস্পতিবার সকাল ৭টা ৪০ মিনিটের দিকে আব্দুলপুর রেলওয়ে স্টেশনের কাছে ল্যাপটপটির অবস্থান শনাক্ত হওয়ার তথ্য পাওয়া যায়। ওই সময় সেখানে তিতুমীর ও বনলতা এক্সপ্রেস ট্রেন থাকার কথা ছিল। এরপর রেলওয়ে পুলিশ ট্রেন দুটিতে তল্লাশি চালায়। তবে তল্লাশি চালিয়েও ল্যাপটপ বা ক্যামেরার সন্ধান পাওয়া যায়নি।

রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাফিজুর রহমান জানান, ঘটনার পর নাটোর সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি নিয়ে নাটোর জেলা পুলিশ ও সান্তাহার জিআরপি কাজ করছে। পাশাপাশি ল্যাপটপটির অবস্থান শনাক্ত ও উদ্ধার করতে রাজশাহী রেলওয়ে পুলিশসহ পুলিশের বিভিন্ন ইউনিট অভিযান চালাচ্ছে।

তিনি বলেন, সঠিক অবস্থান শনাক্ত করা গেলে ল্যাপটপটি উদ্ধার করা সম্ভব হবে। বিদেশি পর্যটককে বাংলাদেশের অতিথি উল্লেখ করে তিনি জানান, তার হারানো জিনিসপত্র দ্রুত উদ্ধার করে ফেরত দেওয়ার জন্য পুলিশের বিভিন্ন ইউনিট সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এদিকে বুধবার রাতে রাজশাহী রেলওয়ে স্টেশনের একটি হোটেলে কিরিলের থাকার ব্যবস্থা করে পুলিশ। তাকে খাবারও দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত তিনি রাজশাহী রেলওয়ে থানায় ছিলেন। পুলিশ জানিয়েছে, পর্যটকের হারানো ল্যাপটপ ও ক্যামেরা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

এই শাখার আরও খবর

‘বাবা আমাকে নিয়ে যাও’, ফোনের পর ধানক্ষেতে মিলল তাজমীনের লাশ

‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে। তুমি এসে আমাকে উদ্ধার করে নিয়ে যাও। না হলে ওরা আমাকে মেরে ফেলবে।’ বাবার সঙ্গে মোবাইল ফোনে এটাই ছিল ১৫…

শ্রীনগরে দুর্গাপূজার প্রস্তুতি সভায় বিএনপি-জামায়াতের হট্টগোলে হিন্দু সম্মিলন সংঘের নিন্দা

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজার প্রস্তুতিমূলক ও আইনশৃঙ্খলা সভায় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাদের মধ্যে রাজনৈতিক বাকবিতণ্ডা, পাল্টাপাল্টি বক্তব্য ও হট্টগোলের ঘটনায় তীব্র নিন্দা…

অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু

উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে অস্ট্রেলিয়ায় যাওয়ার মাত্র দুই মাসের মধ্যেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বাংলাদেশি শিক্ষার্থী তাসনিম ঐশি। ২২ বছর বয়সী এই তরুণী পার্থের এডিথ কোওয়ান…

সিজারের পর পেটে গজ রেখেই সেলাই, চার মাস লড়াইয়ের পর নার্সের মৃত্যু

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারিয়ান অপারেশনের সময় পেটের ভেতরে গজ রেখেই সেলাই করে দেওয়ার অভিযোগ উঠেছে। অপারেশনের চার মাস পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন রাজবাড়ীর…

অস্ট্রেলিয়ার বিপক্ষে অঘটনের আশায় বাংলাদেশ নারী দল

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে ইতিহাস গড়ার স্বপ্ন দেখছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আগামীকাল শুক্রবার ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে শুরু হচ্ছে দুই দলের তিন ম্যাচের ওয়ানডে…

সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কার্সন

২০২৬ সালের সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন কানাডার খ্যাতিমান লেখক ও কবি অ্যান কার্সন। ধ্রুপদি সাহিত্যিক ঐতিহ্যের সঙ্গে কৌতুকপূর্ণ সংলাপের মাধ্যমে সমকালীন সাহিত্যে নতুন রূপ ও…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au