অস্ট্রেলিয়া

বাংলা নববর্ষ উপলক্ষে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা, বললেন ‘বৈশাখের ঐতিহ্য বাঙালিদের একত্র করেছে’

  • 7:45 pm - April 14, 2025
  • পঠিত হয়েছে:১৮৯ বার

মেলবোর্ন ১৪ এপ্রিল ২০২৫বাংলা নতুন সন ১৪৩২ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যন্থনি আলবানিজ।

সোমবার বৈশাখ পালন উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, শতাব্দীর পর শতাব্দী ধরে, বৈশাখের প্রিয় ঐতিহ্য বাঙালিদের একত্র করেছে, এই প্রাণবন্ত উৎসবের আনন্দ ও পুনর্জাগরণের চেতনায় পুরো সম্প্রদায়কে ঐক্যবদ্ধ করেছে।

বৈশাখ পালনকারী সবাইকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন ‘শুভ নববর্ষ’।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আরও বলেন, এটি একটি উৎসবের দিন। এই দিনে সবাই পরিবার ও বন্ধুদের সঙ্গে মিলিত হওয়া হয়, শুভেচ্ছা ও উপহার বিনিময় করা হয়।

বাংলা নববর্ষ একই সঙ্গে আত্মচিন্তার এবং আগামীর দিকে তাকিয়ে দেখার দিন উল্লেখ করে তিনি আরও বলেন, এটি আশাবাদ ও আশার সঙ্গে ভবিষ্যতের সৌভাগ্য ও সমৃদ্ধির প্রত্যাশা করার সময়।

প্রধানমন্ত্রী উল্লেখ করেন, অস্ট্রেলিয়া গঠিত হয়েছে বিশ্বের নানা প্রান্তের জনগণের বিশ্বাস ও অভিজ্ঞতার ভিত্তিতে। আমাদের দেশের সমৃদ্ধ বৈচিত্র্যপূর্ণ সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে বেড়ে ওঠা বাঙালি সম্প্রদায়। আমি ধন্যবাদ জানাই আপনাদের সেই সব অবদানের জন্য, যা আমাদের দেশের সাফল্যে ভূমিকা রাখছে।

‘বৈশাখ উপলক্ষে আমি আপনাদের সঙ্গে একত্র হয়ে কৃতজ্ঞতা জানাই— পরিবার, বন্ধুত্ব ও সম্প্রদায়ের সেই বন্ধনের জন্য, যা আমাদের টিকিয়ে রাখে এবং ভবিষ্যতের জন্য আমাদের আশা জাগিয়ে তোলে’- যোগ করেন আলবানিজ।

Australian Prime Minister’s message on the occasion of Bengali New Year

এই শাখার আরও খবর

রাউজানে প্রকাশ্যে খুন, ফেসবুকে হুমকিদাতা রায়হান অধরা

‘ওয়েট অ্যান্ড সি’। গত ২০ আগস্ট নিজের ফেসবুক অ্যাকাউন্টে পুলিশের উদ্দেশে এমন হুমকি দিয়েছিলেন চট্টগ্রামের রাউজানের সন্ত্রাসী হিসেবে পরিচিত মো. রায়হান। চার দিন পর আরেক…

চাকরির আশায় কম্বোডিয়া, ১৭ দিন ‘স্ক্যাম সেন্টারে’ বন্দী

কম্পিউটারে ডেটা এন্ট্রির চাকরির আশায় দালালের মাধ্যমে কম্বোডিয়ায় গিয়েছিলেন মো. শফিকুল ইসলাম। সেখানে পৌঁছানোর পর তাঁর পাসপোর্ট ও মুঠোফোন কেড়ে নেওয়া হয়। পরে তাঁকে একটি…

নড়াইলে বাড়ির সামনে থেকে হিন্দু শিক্ষিকার গলার চেইন ছিনতাই

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় বাড়ির সামনে থেকে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের পুরো ঘটনা ওই শিক্ষিকার বাড়ির সিসিটিভি…

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au