বাংলাদেশ

দুর্গাপূজায় চার দিন ছুটি পেলেন পোশাক শ্রমিকরা

  • 3:55 pm - October 13, 2026
  • পঠিত হয়েছে:৪১ বার
কাজ করছেন পোশাক শ্রমিকরা। ছবি : সংগৃহীত

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তিন দিনের ছুটি ঘোষণা করেছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি শুক্রবার যুক্ত হওয়ায় মোট চার দিন ছুটি পাচ্ছেন সংগঠনটির কর্মকর্তা-কর্মচারীরা।

বিজিএমইএর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২০ অক্টোবর (মঙ্গলবার) থেকে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত সংগঠনটির ঢাকা ও চট্টগ্রাম কার্যালয়ের সব ধরনের দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তিন দিনের ছুটি শেষে আগামী ২৪ অক্টোবর (শনিবার) থেকে উভয় কার্যালয়ের দাপ্তরিক কার্যক্রম যথারীতি চালু হবে। মাঝখানে ২৩ অক্টোবর শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা চার দিন বন্ধ থাকবে কার্যালয় দুটি।

এদিকে, ছুটির দিনগুলোতে জরুরি সেবা চালু রাখার উদ্যোগ নিয়েছে বিজিএমইএ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইউটিলাইজেশন ডিক্লারেশন (ইউডি) ইস্যুসহ অন্যান্য জরুরি ও প্রয়োজনীয় সেবা অব্যাহত রাখতে সংগঠনটির কাস্টমস, সিএমসি, শ্রম এবং ফায়ার অ্যান্ড সেফটি শাখার প্রধানরা নিজ নিজ শাখার প্রয়োজনীয় জনবল নিয়ে অনলাইনে সেবা ও কার্যক্রম পরিচালনা করবেন।

বিজিএমইএর মহাসচিব মেজর জেনারেল (অব.) ড. মো. সাহেদুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটি সংগঠনটির ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট সদস্যদের অবগতির জন্য জারি করা হয়েছে।

এই শাখার আরও খবর

ব্রাহ্মণবাড়িয়ায় মন্দিরের গ্রিল কেটে প্রতিমা ও স্বর্ণালংকার চুরি

ব্রাহ্মণবাড়িয়ার আখড়াউড়ায় শ্রী শ্রী রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দিরের গ্রিল কেটে চুরির ঘটনা ঘটেছে। এ সময় মন্দির থেকে স্বর্ণ ও রুপার অলংকার, পিতলের প্রতিমা এবং প্রণামি…

ষষ্ঠ অধিনায়ক হিসেবে বাংলাদেশ টেস্টে এমন রেকর্ড রহমতের

বাংলাদেশের বিপক্ষে আবুধাবি টেস্টে অধিনায়কত্বের অভিষেকেই বিরল রেকর্ড গড়েছেন আফগানিস্তানের অধিনায়ক রহমত শাহ। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরি করে টেস্ট ইতিহাসে ষষ্ঠ অধিনায়ক…

যুক্তরাজ্যের প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়াল আইএমএফ, ২০২৭ সালে কমার আশঙ্কা

চলতি বছর যুক্তরাজ্যের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়িয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটির সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালে দেশটির অর্থনীতি ১ দশমিক ৩ শতাংশ হারে বাড়তে…

বেতন নেই, কাজ নেই: মাথার ওপর যুদ্ধের আতঙ্ক

সৌদি আরবে কাজের সংকট, মাসের পর মাস বেতন আটকে থাকা, ইকামা জটিলতা এবং যুদ্ধের আতঙ্কে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন বাংলাদেশি প্রবাসীরা। একদিকে কর্মস্থলে কাজ…

পানামায় ফের শক্তিশালী ভূমিকম্পের আঘাত

মধ্য আমেরিকার দেশ পানামায় আবারও ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় সোমবার এই ভূকম্পন অনুভূত হয় বলে জানিয়েছে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র। এর আগে…

চকবাজারে আগুন নিয়ন্ত্রণে আসেনি, অসুস্থ দুই ফায়ার সার্ভিসকর্মী হাসপাতালে

পুরান ঢাকার চকবাজারে মনজুর খান প্লাজা মার্কেটের গোডাউনে লাগা আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। আগুন নেভাতে কাজ করার সময় ফায়ার সার্ভিসের দুই সদস্য অসুস্থ হয়ে পড়েছেন।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au