বাংলাদেশ

টঙ্গীতে ওষুধ কারখানার আগুন ছড়ালো পাশের ভবনে, পানির সংকটে বাড়ছে চ্যালেঞ্জ

  • 6:11 pm - October 14, 2026
  • পঠিত হয়েছে:১১৪ বার
টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, ছড়িয়েছে পাশের ভবনেও।
গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে কারখানার দ্বিতীয় ইউনিটে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন পাশের একটি চারতলা ভবনেও ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় তা নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এর মধ্যে পানির সংকটও অগ্নিনির্বাপণ কার্যক্রমে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, গাজীপুর, টঙ্গী, উত্তরা ও আশপাশের বিভিন্ন ফায়ার সার্ভিস স্টেশন থেকে আসা মোট ১৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুনের ব্যাপকতা বাড়তে থাকায় পর্যায়ক্রমে অতিরিক্ত ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।

প্রাথমিকভাবে জানা গেছে, প্রথমে ড্রাগ ইন্টারন্যাশনালের একটি ভবনে আগুন লাগে। পরে তা পাশের একটি পেনসিলিং ভবনের চতুর্থ তলায় ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়লে আশপাশের এলাকায় আতঙ্ক তৈরি হয়।

কারখানার ভেতরে ওষুধ, রাসায়নিক পদার্থ, উৎপাদনসংশ্লিষ্ট যন্ত্রপাতি এবং বিভিন্ন শিল্পসামগ্রী থাকায় আগুনের বিস্তার ও ক্ষয়ক্ষতির আশঙ্কা বেড়েছে। প্রচণ্ড তাপ, ঘন ধোঁয়া ও রাসায়নিকের তীব্র গন্ধের কারণে ঘটনাস্থলের আশপাশে অবস্থান করাও কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা শাহিন আলম জানান, সকাল সোয়া ১০টার দিকে এসেনসিয়াল ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কারখানায় আগুন লাগার খবর পান তাঁরা। খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। বর্তমানে ১৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তিনি আরও জানান, আগুনের তীব্রতা অত্যন্ত বেশি হওয়ায় তা নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এদিকে, আগুন লাগার পর কারখানার ভেতরে থাকা পানির ব্যবস্থা ব্যবহার করে তা নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। কিন্তু একপর্যায়ে পানির সংকট দেখা দেয়। পরে গাজীপুর, টঙ্গী, উত্তরা ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে পানিবাহী গাড়ি এনে অগ্নিনির্বাপণ কার্যক্রমে সহায়তা নেওয়া হচ্ছে।

কারখানার ভেতরে রাসায়নিক পদার্থ ও বিভিন্ন উপকরণ থাকায় আগুন নেভানোর কাজ আরও জটিল হয়ে উঠেছে। সম্ভাব্য রাসায়নিক ঝুঁকি কী ধরনের, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। একই সঙ্গে আগুন যাতে পাশের ভবন ও আশপাশের অন্যান্য স্থাপনায় ছড়িয়ে পড়তে না পারে, সে বিষয়েও সতর্কতার সঙ্গে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনা, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুন লাগার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

এই শাখার আরও খবর

শাহজালাল বিমানবন্দরে আগুন, আতঙ্কে বিদেশগামী যাত্রীরা

ওটিএন বাংলা ডেস্ক : রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি স্টোর বিল্ডিংয়ে আগুন লাগার খবর ছড়িয়ে পড়ায় যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। মঙ্গলবার (২০ অক্টোবর)…

সরকার চায় ঐক্য, একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি: প্রধানমন্ত্রী

দেশের সব মানুষকে সঙ্গে নিয়ে ঐক্য গড়ে তুলতে চায় সরকার। তবে সরকার যখন সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, তখন একটি মহল দেশে বিভ্রান্তি ছড়ানোর…

ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করে প্রজ্ঞাপন জারি

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী পদ থেকে বিএনপি নেতা ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। এ বিষয়ে মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর মধ্য দিয়ে…

মসজিদে বয়ানে হিন্দু ধর্মাবলম্বীদের নিয়ে অবমাননাকর মন্তব্য খতিবের, নিরব প্রশাসন

ঢাকার খিলক্ষেতের নিকুঞ্জ এলাকার টানপাড়ার জামতলা জামে মসজিদে জুমার বয়ানে হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় বিশ্বাস ও প্রসাদ নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ উঠেছে মসজিদটির অস্থায়ী খতিব…

কিম জং উনের স্বাস্থ্য নিয়ে গুঞ্জন, কী জানা যাচ্ছে?

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের শারীরিক অবস্থা নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে জল্পনা ছড়িয়েছে। সম্প্রতি তিনি গুরুতর অসুস্থ হয়ে কোমায় আছেন বলে কিছু…

ফ্রান্সজুড়ে চলছে দাঙ্গা-লুটপাট, প্যারিসসহ বিভিন্ন শহরে কারফিউ জারি

ফ্রান্সজুড়ে বিক্ষোভ থেকে ছড়িয়ে পড়া দাঙ্গা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় রাজধানী প্যারিসের কয়েকটি এলাকা এবং দেশটির বিভিন্ন শহরে রাতের কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au