লিড নিউজ

চিন্ময় প্রভুর মুক্তি নিয়ে অনিশ্চয়তা, হাইকোর্টে শুনানির অপেক্ষায়

  • 5:26 pm - April 15, 2025
  • পঠিত হয়েছে:১৭৪ বার
২০ এপ্রিল হাইকোর্ট খুললেই মামলাটি প্রথম সপ্তাহেই শুনানির জন্য এজলাসে উঠতে পারে এবং ২৩ এপ্রিল শুনানির সম্ভাবনা রয়েছে।

মেলবোর্ন, এপ্রিল ১৫, ২০২৫: চিন্ময় কৃষ্ণ দাস প্রভু—বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখ্য ব্যক্তি, যিনি বর্তমানে একটি রাষ্ট্রদ্রোহ মামলায় আটক রয়েছেন—তাকে অবৈধভাবে অন্তর্বর্তীকালীন সরকার আটকে রেখেছে বলে অভিযোগ উঠেছে। নাম প্রকাশে অনিচ্ছুক তাঁর একজন ঘনিষ্ঠ সূত্র আজ ওটিএন বাংলাকে জানিয়েছেন, যত দ্রুত সম্ভব চিন্ময় প্রভুকে কারাগার থেকে মুক্ত করতে চায় তাঁর পরিবার ও সহানুভূতিশীলরা।

সূত্রটি আরও জানিয়েছে, প্রতি দুই সপ্তাহ পর চিন্ময় প্রভুর মা তার সঙ্গে জেলখানায় দেখা করতে পারেন। বর্তমানে তাঁর সঙ্গে আটক দু’জন সহকর্মী প্রতিদিন তাঁর জন্য রান্না করেন।

গত ২৫ অক্টোবর চট্টগ্রামের লালদিঘী মোড়ে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের এক সমাবেশে ভাষণ দেন চিন্ময় কৃষ্ণ দাস প্রভু। অভিযোগ উঠেছে, সেখানে তিনি জাতীয় পতাকার অবমাননা করেছেন।

প্রসঙ্গত, গত ২৫ অক্টোবর চট্টগ্রামের লালদিঘী মোড়ে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের এক সমাবেশে ভাষণ দেন চিন্ময় কৃষ্ণ দাস প্রভু। অভিযোগ উঠেছে, সেখানে তিনি জাতীয় পতাকার অবমাননা করেছেন। এ অভিযোগে বিএনপি নেতা ফিরোজ খান ৩১ অক্টোবর চট্টগ্রামে তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করেন, যাতে মোট ১৯ জনকে আসামি করা হয়।

এর প্রেক্ষিতে ২৫ নভেম্বর ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গোয়েন্দা শাখা চিন্ময় প্রভুকে গ্রেফতার করে এবং তাঁকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়। ২৬ নভেম্বর চট্টগ্রামের আদালতে বাইরে হিন্দু সম্প্রদায়ের অনেকে জড়ো হয়েছিলেন চিন্ময় প্রভুর গ্রেফতারির প্রতিবাদ জানাতে। জনতার ওপর নির্বিচারে পুলিশ লাঠিচার্জ করেছে বলে অভিযোগ উঠেছে। সেই সময় সংঘর্ষে এক আইনজীবী খুন হন। পরে ২১ জন হিন্দু নাগরিককে গ্রেফতার করা হয়।

২৬ নভেম্বর তাঁর জামিন আবেদন চট্টগ্রাম মহানগর হাকিম আদালত খারিজ করেন। এদিকে চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে কোনও আইনজীবী যাতে মামলা না লড়েন, তার জন্যে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল এবং চট্টগ্রামের কোন আইনজীবী চিন্ময় দাস কৃষ্ণের হয়ে মামলায় লড়তে পারেননি। তাঁদের বিরুদ্ধে মিথ্যা মামলা করারও অভিযোগ উঠেছিল। এরই পরিপ্রেক্ষিতে ঢাকা থেকে অপূর্ব ভট্টাচার্যের নেতৃত্বে ১১ জনের একটি আইনজীবী দল চট্টগ্রামে আদালতে জামিনের জন্য শুনানি করেন গত ২ জানুয়ারি ২০২৫ এবং মহানগর দায়রা জজ আদালতও জামিন নামঞ্জুর করেন।

২০ এপ্রিল হাইকোর্ট খুললেই চিন্ময় কৃষ্ণ দাসের মামলাটি প্রথম সপ্তাহেই শুনানির জন্য এজলাসে উঠতে পারে এবং ২৩ এপ্রিল শুনানির সম্ভাবনা রয়েছে।

এরপর চিন্ময় প্রভুর আইনজীবী অ্যাডভোকেট অপূর্ব ভট্টাচার্য ১২ জানুয়ারি হাইকোর্টে জামিনের আবেদন করেন। ৪ ফেব্রুয়ারি হাইকোর্ট রুল জারি করে জানতে চায়, কেন তাঁকে জামিন দেওয়া হবে না। চিনময় কৃষ্ণ দাসের আইনজীবীর মতে, ঈদের ছুটির পর ২০ এপ্রিল হাইকোর্ট খুললেই মামলাটি প্রথম সপ্তাহেই শুনানির জন্য এজলাসে উঠতে পারে এবং ২৩ এপ্রিল শুনানির সম্ভাবনা রয়েছে। বিচারপতি মহম্মদ আতোয়ার রহমান ও বিচারপতি মহম্মদ আলি রেজার বেঞ্চে মামলাটি শুনানি হবে বলে আশা করা যাচ্ছে।

চিন্ময় প্রভুর স্বাস্থ্যের অবনতি

চিন্ময় প্রভুর ওজন ৭ কেজি কমে গেছে এবং তাঁর লিভারে সমস্যা ধরা পড়েছে। তিনি গত সপ্তাহে একটি মেডিকেল চেকআপের জন্য হাসপাতালে গিয়েছিলেন।

অ্যাডভোকেট অপূর্ব ভট্টাচার্য আজ ওটিএন বাংলাকে জানান, সপ্তাহে একবার অনুমতি নিয়ে প্রভুর সঙ্গে কথা বলার সুযোগ পান। সম্প্রতি কথা বলার সময় চিন্ময় প্রভু বলেন, তিনি মানসিকভাবে শক্ত আছেন এবং তাঁর জন্য যারা বিশ্বব্যাপী কাজ করছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। চিন্ময় প্রভুর ওজন ৭ কেজি কমে গেছে এবং তাঁর লিভারে সমস্যা ধরা পড়েছে। তিনি গত সপ্তাহে একটি মেডিকেল চেকআপের জন্য হাসপাতালে গিয়েছিলেন।

উল্লেখ্য যে, চট্টগ্রামের কোতোয়ালি থানায় করা মামলায় অভিযোগ করা হয়েছে, গত ২৫ অক্টোবর একটি জাতীয় পতাকার ওপর ইসকনের গেরুয়া ধর্মীয় পতাকা উত্তোলন করা হয়েছে, যা রাষ্ট্রের অখণ্ডতার পরিপন্থী। দণ্ডবিধির ১২০(খ), ১২৪(ক), ১৫৩(ক), ১০৯ ও ৩৪ ধারায় এই মামলাটি দায়ের হয়।

অ্যাডভোকেট অপূর্ব ভট্টাচার্য জানান, চিন্ময় প্রভুকে যে ধারাগুলোর আওতায় আটক করা হয়েছে তা দুর্বল এবং ভিত্তিহীন। আসল ঘটনার দিন চিন্ময় প্রভু যে জায়গায় বক্তব্য দিয়েছিলেন তা ঘটনাস্থল থেকে দুই কিলোমিটার দূরে। তিনি তাঁর বক্তব্য শুরু করেছিলেন জাতীয় সংগীত গেয়ে ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে, যা তাঁর দেশপ্রেমের প্রমাণ।

অ্যাডভোকেট অপূর্ব আশাবাদ ব্যক্ত করেছেন, হাইকোর্টের শুনানিতে চিন্ময় প্রভুর জামিন নিশ্চিত হবে এবং তিনি মুক্ত হবেন।

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au