সৌদির দাম্মাম বিমানবন্দরে হামলা, নিহত ১ ও আহত ৮
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় অন্তত একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর। বুধবার…
ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফুটবল উৎসবে অংশ নিতে আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ফুটবল দল। বুধবার (২২ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ১১টার দিকে দেশটিতে পৌঁছান লাল-সবুজের প্রতিনিধিরা। আগামী ২৪ অক্টোবর ওয়েলসের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রতিযোগিতায় নিজেদের যাত্রা শুরু করবে বাংলাদেশ।
বাকুতে পৌঁছানোর পর বাংলাদেশ দলকে অ্যাথলেটস ভিলেজে রাখা হয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জানিয়েছে, দলের সব খেলোয়াড় ও কর্মকর্তা সুস্থ আছেন। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত প্রথম অনুশীলন করার কথা রয়েছে তাদের।
ফিফার উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে বিশ্বের ১৯১টি দেশ। আটজন করে খেলোয়াড় নিয়ে গঠিত দলগুলোর এই বিশেষ প্রতিযোগিতায় ৬৮ মিটার দৈর্ঘ্য ও ৪৮ মিটার প্রস্থের মাঠে ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতিটি ম্যাচ হবে ২০ মিনিটের দুই অর্ধে।
প্রতিযোগিতায় বাংলাদেশের গ্রুপে রয়েছে ওয়েলস, পর্তুগাল, ইন্দোনেশিয়া, ফিজি ও বুরুন্ডি। আগামী ২৪ অক্টোবর ওয়েলসের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে নামবে বাংলাদেশের যুবারা। এরপর ২৫ ও ২৬ অক্টোবর প্রতিদিন দুটি করে ম্যাচ খেলতে হবে তাদের। ফলে অল্প সময়ের মধ্যে একাধিক ম্যাচে অংশ নিয়ে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে হবে দলটিকে।
বাকুর হোভসান কম্পিটিশন কমপ্লেক্স ও বাকু ক্রিস্টাল হলে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার ম্যাচগুলো। টুর্নামেন্ট শেষে আগামী ৩ নভেম্বর সকালে বাংলাদেশ দলের দেশে ফেরার কথা রয়েছে।
প্রথমবারের মতো আয়োজিত এই বৈশ্বিক ফুটবল উৎসবে অংশ নেওয়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের দক্ষতা তুলে ধরার সুযোগ পাচ্ছে বাংলাদেশের অনূর্ধ্ব-১৫ দলের খেলোয়াড়েরা। এখন ওয়েলসের বিপক্ষে উদ্বোধনী ম্যাচকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছেন লাল-সবুজের প্রতিনিধিরা।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au