বাংলাদেশ

নিজ ফ্ল্যাট থেকে আওয়ামী লীগ নেত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার

  • 10:58 pm - October 23, 2026
  • পঠিত হয়েছে:২২৮ বার
আওয়ামী লীগ নেত্রী ডালিয়া আক্তার সুমা। ছবি : সংগৃহীত

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে নিজ ফ্ল্যাট থেকে ডালিয়া আক্তার সুমা (৫০) নামে এক আওয়ামী লীগ নেত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) সকালে বাস্তা ইউনিয়নের রসুলপুর এলাকার মনোয়ারা প্লাজা মার্কেটের তৃতীয় তলার ফ্ল্যাট থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ডালিয়া আক্তার সুমা বাস্তা ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি ও ঢাকা জেলা দক্ষিণ যুব মহিলা লীগের সদস্য ছিলেন। তিনি বাঘাপুর চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবেও কর্মরত ছিলেন। তবে প্রায় তিন মাস আগে তিনি চাকরি ছেড়ে দেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১২ বছর আগে স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর দুই মেয়েকে নিয়ে ওই ফ্ল্যাটে বসবাস করতেন ডালিয়া। দুই মেয়ের বিয়ে হয়ে যাওয়ায় বর্তমানে তিনি একাই থাকতেন। শুক্রবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর মরদেহ উদ্ধার করে।

স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, ফ্ল্যাটের মেঝেতে গলাকাটা মরদেহ পড়ে ছিল এবং সেখানে রক্ত ছড়িয়ে-ছিটিয়ে ছিল। তবে হত্যাকাণ্ডের কারণ ও কারা এতে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

দক্ষিণ কেরানীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার জামিলুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সিআইডির ক্রাইম সিন ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করবেন। নিহতের সন্তানদের সঙ্গে কথা বলে তাঁর কারও সঙ্গে বিরোধ ছিল কি না, তা জানার চেষ্টা করা হবে। হত্যার কারণ উদ্‌ঘাটন ও জড়িত ব্যক্তিদের শনাক্তে তদন্ত চলছে।

তিনি আরও জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এই শাখার আরও খবর

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

পাবনায় শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা হুজুরের, মাদ্রাসায় আগুন দিল স্থানীয়রা

ওটিএন বাংলা ডেস্ক :  পাবনা সদর উপজেলায় আবাসিক মহিলা মাদ্রাসার এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে প্রতিষ্ঠানটির পরিচালক আবু ইউসুফকে (৫৫) আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।…

কৃত্রিম বুদ্ধিমত্তাকে প্রশিক্ষণ দিতে নিজেদের কাজের ভিডিও ধারণ করছেন ভারতের শ্রমিকেরা

ভারতের বেঙ্গালুরুতে গত চার বছর ধরে চুল কাটা ও দাড়ি ছাঁটার কাজ করছেন মোহাম্মদ আশিম। তবে সম্প্রতি তাঁর কাজের ধরনে এসেছে নতুন সংযোজন। এখন মাথায়…

পিএইচপিতে গুরুতর নিরাপত্তা ত্রুটি, সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে ওয়েবসাইট

বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে (PHP) গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর বিশ্বজুড়ে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যবসাপ্রতিষ্ঠান নিজেদের কম্পিউটার সিস্টেমের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত হালনাগাদ…

রাহেল রাজিবের কবিতা: শব্দের শরীরে বোধের অনুরণন

কবিতা বোধের অনুরণন কিংবা নান্দনিক শিল্পভাষা—যেখানে মূর্ত জীবনচিত্রের আড়ালে বিমূর্ত অনুভূতিগুলো শব্দের অবয়ব লাভ করে। মানুষ, পৃথিবী, ব্যক্তিগত অভিজ্ঞতা, সম্পর্কের টানাপোড়েন, সময়ের অভিঘাত, স্মৃতির আলো-অন্ধকার…

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩

ওটিএন বাংলা ডেস্ক: ফরিদপুরের মধুখালীতে ঢাকা-খুলনা মহাসড়কে বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au