শেরে বাংলার জন্মদিনে বিনম্র শ্রদ্ধা
বাঙালির রাজনৈতিক মুক্তি, স্বাধিকার ও গণতান্ত্রিক সংগ্রামের সুদীর্ঘ ইতিহাসে শেরে বাংলা এ কে ফজলুল হক এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান—এই দুই ক্ষণজন্মা পুরুষ…
গাজীপুরের টঙ্গীতে মাদরাসায় চুমু ও থাপ্পড়ের ঘটনাকে কেন্দ্র করে দেওয়া বিতর্কিত বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন কারী জুবায়ের আহমাদ তাশরীফ। গত রোববার (২৫ অক্টোবর) প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি নিজের বক্তব্যের জন্য অনুতাপ প্রকাশ করার পাশাপাশি ঘটনার সুষ্ঠু বিচার এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার কথা জানান।
ভিডিও বার্তায় কারী জুবায়ের আহমাদ তাশরীফ বলেন, তাঁরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। অভিযুক্ত মাদরাসাশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তাঁর শাস্তি হওয়া উচিত।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর দেওয়া একটি বক্তব্য ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। গত দুই দিন ধরে বিষয়টি নিয়ে নানা আলোচনা-সমালোচনার মধ্যে নিজের অবস্থান পরিষ্কার করতে নতুন করে ভিডিও বার্তা দেন তিনি।
আগের বক্তব্যে কিছু কঠোর কথা বলা হয়েছিল উল্লেখ করে তাশরীফ বলেন, তাঁর বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি আন্তরিকভাবে দুঃখিত। পাশাপাশি দেশ ও ইসলামের পক্ষে থাকা মানুষের সঙ্গে থাকার কথাও জানান তিনি।
এদিকে, গত রোববার দুপুরে গাজীপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ওই ঘটনায় অভিযুক্ত মাদরাসাশিক্ষকের জামিনের আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক আবেদনটি নামঞ্জুর করেন। ফলে ওই শিক্ষক জামিন পাননি।
ঘটনাটি এবং এ নিয়ে দেওয়া বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগের বিচারিক প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য ঘিরে পরিস্থিতির ওপর নজর রাখছেন অনেকে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au