বাংলাদেশ

মতামত: ​মানিক লাল ঘোষ

শেখ হাসিনার জাতিসংঘে চিঠি: আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবি

  • 3:09 am - October 30, 2026
  • পঠিত হয়েছে:৫৮ বার
শেখ হাসিনার জাতিসংঘে চিঠি: আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবি। ছবিঃ সংগৃহীত

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও অর্জনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের ওপর আরোপিত অসাংবিধানিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে জাতিসংঘের দ্বারস্থ হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। শেখ হাসিনার নির্দেশে তাঁর পক্ষে আন্তর্জাতিক আইনি প্রতিনিধি দল ‘ডাউটি স্ট্রিট চেম্বার্স’-এর জ্যেষ্ঠ আইনজীবী স্টিভেন পাওয়েলস কেসি (Steven Powles KC)।

 জাতিসংঘের বিশেষ বিশেষজ্ঞদের কাছে সরাসরি এই লিখিত আবেদন জমা দেন। চিঠিটি জমা নেওয়া জাতিসংঘের বিশিষ্ট মানবাধিকার বিশেষজ্ঞদের মধ্যে রয়েছেন শান্তিপূর্ণ সমাবেশ ও সংগঠনের স্বাধীনতার অধিকার সংক্রান্ত বিশেষ র‍্যাপোর্টার ,

মতপ্রকাশের স্বাধীনতা বিষয়ক বিশেষ র‍্যাপোর্টার  এবং সন্ত্রাসবাদ মোকাবিলায় মানবাধিকার রক্ষা বিষয়ক বিশেষ র‍্যাপোর্টার।  দেশি বিদেশি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এই চিঠি  পাঠানোর খবর ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের   নিকটর্তী সময়ে এমন  দূরদর্শী আইনি পদক্ষেপটি বাংলাদেশের রাজনীতিতে এক ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ মোড় এনে দিয়েছে। দেশের একটি ঐতিহ্যবাহী গণমানুষের দলকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখার অপচেষ্টার বিরুদ্ধে এটি একটি অত্যন্ত জোরালো আন্তর্জাতিক আইনি ও রাজনৈতিক পদক্ষেপ।

​চিঠিতে অত্যন্ত স্পষ্ট ও যুক্তিনির্ভরভাবে তুলে ধরা হয়েছে কীভাবে ক্ষমতার পালাবদলের পর আইন ও সংবিধানকে তোয়াক্কা না করে একপাক্ষিক সিদ্ধান্তের মাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্যে উঠে এসেছে যে, মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক প্রতিহিংসাবশত আওয়ামী লীগের রাজনৈতিক ক্রিয়াকলাপ স্থগিত ও কার্যক্রমের ওপর এই বিতর্কিত নিষেধাজ্ঞা জারি করে। শেখ হাসিনা অত্যন্ত যথাযথভাবেই মনে করিয়ে দিয়েছেন যে, মতপ্রকাশের স্বাধীনতা, সংগঠন করার অধিকার এবং যেকোনো রাজনৈতিক দলের স্বাভাবিক কার্যক্রম পরিচালনাকরণ বাংলাদেশের সংবিধানে স্বীকৃত মৌলিক অধিকার। দেশের কোটি কোটি মানুষের রাজনৈতিক প্রতিনিধিত্বকারী একটি বৃহত্তম দলকে কোনো প্রতিনিধিত্বমূলক সুযোগ না দিয়ে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, তা কখনোই সর্বজনগ্রাহ্য বা অন্তর্ভুক্তিমূলক হতে পারে না। আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে গণতন্ত্রের কথা বলা বা সুষ্ঠু নির্বাচনের দাবি করা এক বড় ধরনের প্রহসন।

​শুধু নিষেধাজ্ঞা আরোপ করেই ক্ষান্ত হওয়া হয়নি, চিঠিতে স্পষ্টভাবে উঠে এসেছে কীভাবে দলটির লক্ষ লক্ষ নেতা-কর্মী ও সমর্থক আজ চরম রাজনৈতিক প্রতিহিংসা, মৌলিক মানবাধিকার লঙ্ঘন ও আইনি সহায়তার অভাবে মানবেতর জীবনযাপন করছেন। পরবর্তীতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর জোট এই নিষেধাজ্ঞাকে নিজেদের রাজনৈতিক স্বার্থে বহাল রাখার পক্ষপাতিত্ব করেন এবং আওয়ামী লীগবিহীন রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি করেন। একটি স্বাধীন-সার্বভৌম গণতান্ত্রিক দেশে রাজনৈতিক ভিন্নমতের ওপর এমন দমন-পীড়ন কোনোভাবেই কাম্য নয়। জাতিসংঘের বিশ্বমানের মানবাধিকার সংস্থাগুলো ও আন্তর্জাতিক গোষ্ঠীর কাছে শেখ হাসিনার এই জরুরি বার্তা বিশ্ববাসীকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতার সত্যতা অনুধাবনে বাধ্য করবে।

​চিঠিতে উল্লেখ করা হয় ২০২৬ সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে রাজনৈতিক ও নির্বাচনি প্রক্রিয়া থেকে সম্পূর্ণ বাইরে রাখা হয়। ফলে একটি প্রতিনিধিত্বহীন এবং আওয়ামী লীগশূন্য পরিবেশের সুযোগ নিয়ে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকারের নিয়ন্ত্রণে আসে। আওয়ামী লীগকে বাদ দিয়ে অনুষ্ঠিত ২০২৬ সালের এই একপেশে নির্বাচন দেশটির গণতন্ত্রের জন্য এক কলঙ্কজনক অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।

​বাংলাদেশ আওয়ামী লীগ কেবল একটি দল নয়, বরং এটি বাংলাদেশের উন্নয়ন, মুক্তি সংগ্রাম ও অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। দেশের সার্বিক রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে হলে আওয়ামী লীগের মতো বৃহৎ শক্তিকে বাদ দিয়ে কোনো সমাধান সম্ভব নয়। শেখ হাসিনা তাঁর রাজনৈতিক প্রজ্ঞা থেকেই আন্তর্জাতিক মহলে এই স্পষ্ট বার্তা পৌঁছাতে সক্ষম হয়েছেন যে, দেশে যদি প্রকৃত অর্থে বাকস্বাধীনতা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং শান্তিপূর্ণ সহাবস্থান ফিরিয়ে আনতে হয়, তবে প্রথম পদক্ষেপই হতে হবে আওয়ামী লীগের ওপর থেকে সব ধরনের অসাংবিধানিক নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহার করা।

​আন্তর্জাতিক চাপ ও জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞদের হস্তক্ষেপে এই অন্যায় নিষেধাজ্ঞা তুলে নিয়ে দেশে একটি অবাধ, নিরপেক্ষ ও সব দলের অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টিতে প্রকাশ্য বিবৃতি প্রদানের আহবান জানানো হয়।  বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যা  এখন সাধারণ মানুষ ও গণতন্ত্রকামী প্রতিটি নাগরিকের প্রত্যাশা।

মানিক লাল ঘোষ : সাংবাদিক, কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সহ-সভাপতি

এই শাখার আরও খবর

জাপানি ভাষা ও পেশাগত দক্ষতা শেখাতে বাংলাদেশে নতুন কেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ

জাপানে ও বাংলাদেশে কর্মসংস্থানে আগ্রহী তরুণদের জাপানি ভাষা শেখানো ও পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে একটি প্রশিক্ষণকেন্দ্র প্রতিষ্ঠা করতে যাচ্ছে জাপানের প্রতিষ্ঠান ওনোদেরা ইউজার রান এবং…

মেয়াদ শেষ হচ্ছে গঙ্গার পানি চুক্তির, ভারতের সঙ্গে আলোচনায় আগ্রহী ঢাকা

গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হতে যাওয়ায় ভারতের সঙ্গে নতুন চুক্তির আলোচনা শুরুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। নতুন চুক্তি না হলে দেশে…

মন্দিরে যাওয়ার পথে মোটরসাইকেল কেড়ে নিল সজল চক্রবর্তীর জীবন

বরিশালে ভোরে মন্দিরে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ হারিয়েছেন জ্যেষ্ঠ আইনজীবী সজল কুমার চক্রবর্তী (৬০)। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে নগরীর সদর রোডে রাস্তা পার হওয়ার…

ঠাকুরগাঁওয়ে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীন বিজয়ী

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন (ধানের শীষ) প্রতীক নিয়ে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা…

সরকার পরিবর্তনের পেছনে ছিল ইউনূস ও জাতিসংঘের ভূমিকা, ১,৪০০ নিহতের পরিচয় প্রকাশের দাবি

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রতিবেদনে ২০২৪ সালের আন্দোলনে নিহতের সংখ্যা নিয়ে অতিরঞ্জনের অভিযোগ তুলেছে একটি নিবন্ধ। এতে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন ইউনূস সেন্টার, যুক্তরাষ্ট্রের কয়েকটি সংস্থা এবং…

প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, জাপানের আটকে ফ্লাইট

যান্ত্রিক ত্রুটির কারণে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৩৭৭-এর উড্ডয়ন বিলম্বিত হয়েছে। জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au