ইসরায়েলের নির্বাচনে কে কী বললেন, আর ফলাফলে কার অবস্থান কোথায়?
ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে কোনো দল বা জোটই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পথে নেই। প্রায় ৯০ শতাংশ ভোট গণনা শেষে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন…
জাপানে ও বাংলাদেশে কর্মসংস্থানে আগ্রহী তরুণদের জাপানি ভাষা শেখানো ও পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে একটি প্রশিক্ষণকেন্দ্র প্রতিষ্ঠা করতে যাচ্ছে জাপানের প্রতিষ্ঠান ওনোদেরা ইউজার রান এবং বাংলাদেশের তিনটি সংস্থা। এ বিষয়ে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঢাকায় চারটি প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।
নতুন কেন্দ্রটিতে বিশেষভাবে সুবিধাবঞ্চিত তরুণদের প্রশিক্ষণ দেওয়া হবে। সেখানে জাপানি ভাষা শিক্ষা, পেশাগত দক্ষতা উন্নয়ন এবং কর্মক্ষেত্রের সংস্কৃতি সম্পর্কে ধারণা দেওয়ার ব্যবস্থা থাকবে। এর মাধ্যমে জাপান ও বাংলাদেশে চাকরি প্রত্যাশীদের কর্মসংস্থানের জন্য প্রস্তুত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
সমঝোতা অনুযায়ী, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের প্রস্তুতি কার্যক্রম পরিচালনা করবে জাপানের ওনোদেরা ইউজার রান কোম্পানি লিমিটেড। প্রশিক্ষণের জন্য উপযুক্ত প্রার্থী শনাক্ত করবে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম)। ইনস্টিটিউট অব ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স (আইআইএসএফ) প্রাতিষ্ঠানিক ও অবকাঠামোগত সহায়তা দেবে। অন্যদিকে, অংশীদার প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় এবং কৌশলগত সহায়তার দায়িত্ব পালন করবে রহিমআফরোজ।
সমঝোতা স্মারকে সই করেন ওনোদেরা ইউজার রানের প্রধান নির্বাহী কর্মকর্তা জুন কাতো, সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ আয়ুব মিয়া, ইনস্টিটিউট অব ইসলামিক সোশ্যাল ফাইন্যান্সের ভাইস চেয়ারম্যান আরাস্তু খান এবং রহিমআফরোজের গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ রহিম।
অনুষ্ঠানে ঢাকায় জাপান দূতাবাসের মিনিস্টার আয়া ইয়োশিদা উপস্থিত ছিলেন। তিনি বলেন, বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে দক্ষ কর্মী নিয়োগ দিতে আগ্রহী জাপান। এ ক্ষেত্রে জাপানি ভাষায় দক্ষতা, প্রয়োজনীয় পেশাগত যোগ্যতা এবং দেশটির কর্মক্ষেত্রের সংস্কৃতি সম্পর্কে জ্ঞান থাকা গুরুত্বপূর্ণ।
তবে প্রস্তাবিত প্রশিক্ষণকেন্দ্রটি কোথায় স্থাপন করা হবে, কবে থেকে কার্যক্রম শুরু হবে এবং সেখানে কতজনকে প্রশিক্ষণ দেওয়া হবে, সে বিষয়ে অংশীদার প্রতিষ্ঠানগুলো এখনো কোনো তথ্য জানায়নি।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au