বিশ্ব

বিন্যান্সে সাইবার হামলায় ৬৩০ কোটি ডলারের ক্রিপ্টো চুরির দাবি

  • 8:01 pm - October 30, 2026
  • পঠিত হয়েছে:২১ বার
বিন্যান্সের লোগো। ছবি: আল জাজিরা

বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি বিনিময় প্ল্যাটফর্ম বিন্যান্সে বড় ধরনের সাইবার হামলার ঘটনা ঘটেছে। এতে প্রায় ৬৩০ কোটি ডলারের ক্রিপ্টোসম্পদ চুরি হয়েছে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি। প্রাথমিক তদন্তে একজন প্রকৌশলীর হ্যাক হওয়া ল্যাপটপ ব্যবহার করে অননুমোদিত লেনদেন পরিচালনার তথ্য পাওয়া গেছে। ঘটনাটিকে ইতিহাসের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি চুরির ঘটনা হিসেবে উল্লেখ করা হচ্ছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিন্যান্স জানায়, নিরাপত্তা সংকট শনাক্ত হওয়ার পরপরই প্ল্যাটফর্মে সব ধরনের অর্থ জমা ও উত্তোলন সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে চুরি হওয়া সম্পদের মধ্যে প্রায় ৩০০ কোটি ডলারের সম্পদ জব্দ করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বিন্যান্সের প্রাথমিক তদন্ত অনুযায়ী, হ্যাকাররা প্রতিষ্ঠানের একজন প্রকৌশলীর হ্যাক হওয়া ল্যাপটপে প্রবেশাধিকার পেয়ে অননুমোদিত লেনদেন সম্পন্ন করে থাকতে পারে। তবে কীভাবে এই সাইবার হামলা চালানো হয়েছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ ও হামলার কৌশল শনাক্ত করতে তদন্ত চলছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই ঘটনায় গ্রাহকদের কোনো আর্থিক ক্ষতি হলে তার সম্পূর্ণ দায় বিন্যান্স বহন করবে। পাশাপাশি গ্রাহকদের সম্পদ নিরাপদ রয়েছে বলেও আশ্বস্ত করেছে তারা।

আলজাজিরাকে দেওয়া এক বিবৃতিতে বিন্যান্স জানায়, নিরাপদ ও পূর্ণাঙ্গভাবে সমস্যার সমাধান করতে তাদের দল দিনরাত কাজ করছে। অপরাধীদের পরিচয় শনাক্ত করে বিচারের আওতায় আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গেও ঘনিষ্ঠভাবে কাজ করছে প্রতিষ্ঠানটি।

বিন্যান্স আরও জানিয়েছে, তদন্ত শেষ হলে পুরো ঘটনার প্রযুক্তিগত বিশ্লেষণ এবং বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। এর আগে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও বৃহত্তম শেয়ারহোল্ডার চ্যাংপেং ঝাও জানিয়েছিলেন, বিন্যান্সে সাইবার হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

প্রায় ৬৩০ কোটি ডলারের সম্পদ চুরির এই দাবি সত্য প্রমাণিত হলে তা ক্রিপ্টোকারেন্সি খাতের ইতিহাসে অন্যতম বড় নিরাপত্তা বিপর্যয় হিসেবে বিবেচিত হবে। তবে হামলার পূর্ণাঙ্গ চিত্র জানতে তদন্তের ফলাফলের অপেক্ষা করতে হবে।

সূত্র: আলজাজিরা

এই শাখার আরও খবর

সহিংস আন্দোলনে যুক্তদের সরকারি চাকরি নয়, নতুন বিধি যোগী সরকারের

উত্তর প্রদেশে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে চরিত্র যাচাইয়ের নিয়ম কঠোর করেছে যোগী আদিত্যনাথের সরকার। সহিংস উপায়ে প্রচলিত রাজনৈতিক ও সামাজিক ব্যবস্থা পরিবর্তনের আন্দোলনে যুক্ত ব্যক্তিদের…

দা ও বিস্ফোরক তৈরির নির্দেশিকা সংগ্রহের অভিযোগে অস্ট্রেলিয়ায় যুবকের বিচার

সন্ত্রাসী হামলার প্রস্তুতির অভিযোগে অভিযুক্ত ২২ বছর বয়সী এক যুবকের বিরুদ্ধে নতুন করে অভিযোগ গঠন করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।…

উখিয়ায় চার দিনেও নেভেনি গ্যাসের আগুন, বাড়ছে ঝুঁকি

কক্সবাজারের উখিয়ার ইনানীতে গভীর নলকূপ স্থাপনের সময় ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন চার দিন ধরে জ্বলছে। আগুনের তীব্রতা না কমায় আশপাশের এলাকায় বিস্ফোরণ ও…

ইসরায়েলের নির্বাচন: চূড়ান্ত গণনায় কে কত আসন পেল

ইসরায়েলের ২০২৬ সালের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ করেছে দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিটি। শুক্রবার ভোরে প্রকাশিত ফল অনুযায়ী, কোনো রাজনৈতিক জোটই সরকার গঠনের জন্য প্রয়োজনীয়…

নায়করাজ রাজ্জাকের ৫০ বছর পরে শাকিব খান!

ঢাকাই সিনেমায় একই নামে একাধিক চলচ্চিত্র নির্মাণের ঘটনা নতুন নয়। কখনো পুরোনো কোনো চলচ্চিত্রের নাম ধরে নতুন গল্প তৈরি হয়েছে, আবার কখনো একই নামের চলচ্চিত্রে…

হাসিনার দেশত্যাগের ভিডিও শেয়ার, সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মৃত্যু নিয়ে রহস্য

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার ঘটনায় আলোচনায় আসা সাবেক বিমানবাহিনী কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির মৃত্যু ঘিরে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au