বাংলাদেশ

রাজশাহীতে ঘরে ঢুকে যুবককে ছুরিকাঘাতে হত্যা

  • 9:46 pm - October 30, 2026
  • পঠিত হয়েছে:৮৩ বার
নিহত আবুল কালাম আজাদ। ছবি : সংগৃহীত

রাজশাহীর পবায় নিজ বাড়িতে ঢুকে আবুল কালাম আজাদ (৪৫) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) গভীর রাতে উপজেলার নওহাটা মধুসূদনপুর মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

তাঁর গলাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে কারা, কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো জানতে পারেনি পুলিশ।

নিহত আবুল কালাম আজাদ মধুসূদনপুর গ্রামের মৃত ওমর আলীর ছেলে। নিজ বাড়িতেই তাঁকে হত্যা করা হয়েছে।

পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন জানান, নিহতের গলাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ওসি আরও জানান, ঘটনার রাতে বাড়িতে শুধু নিহতের স্ত্রী ছিলেন। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে পারছেন না। ফলে হত্যাকাণ্ডের সময় কী ঘটেছিল, তা এখনো পরিষ্কার নয়।

পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। হত্যার কারণ, জড়িত ব্যক্তিদের পরিচয় এবং ঘটনার পেছনের রহস্য উদ্‌ঘাটনে তদন্ত চলছে।

এই শাখার আরও খবর

ইউক্রেনজুড়ে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২০

ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিনিপ্রো শহরের একটি ব্যস্ত রেলস্টেশনে ড্রোন হামলায় প্রাণ হারিয়েছেন…

চার লাখ টাকার ঋণের বোঝা, দুই মেয়েকে হত্যার পর মায়ের আত্মহত্যা

বরগুনা জেলা পরিষদের ডাকবাংলো থেকে মা ও তাঁর দুই মেয়ের মরদেহ উদ্ধারের ঘটনায় হত্যাকাণ্ড ও আত্মহত্যার কারণ সম্পর্কে তদন্তের তথ্য প্রকাশ করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক…

উত্তরাখণ্ডে ৬ আরোহী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত

ভারতের উত্তরাখণ্ড রাজ্যের চামোলি জেলার জোশীমঠ-বদরিনাথ রুটে পাইলটসহ ছয়জন আরোহী নিয়ে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। আজ শুক্রবার রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর ধামী এ তথ্য নিশ্চিত করেছেন।…

ছেলের মৃত্যু নিয়ে সন্দেহ তাহসিফের বাবার, ‘প্রকৃত ঘটনা আড়ালের চেষ্টা’

বিমানবাহিনীর চাকরিচ্যুত সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির বাবা এ কে এম এনায়েতুল করিম দাবি করেছেন, তাঁর ছেলে সাঁতারে দক্ষ ছিলেন। পাইলট হিসেবে প্রশিক্ষণের…

কুয়েটের ৫ হিন্দু শিক্ষক-কর্মকর্তাকে বরখাস্ত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ৫ হিন্দু শিক্ষক-কর্মকর্তাসহ মোট সাতজনকে চাকরিচ্যুত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ১১৫তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। চাকরিচ্যুতদের মধ্যে রয়েছেন…

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের রেকর্ড নিউজিল্যান্ডের, লজ্জায় অর্শদীপরা

সিরিজ হাতছাড়া হওয়ার পর ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন রেকর্ড গড়ল নিউজিল্যান্ড। শুক্রবার অকল্যান্ডে ৭ উইকেটে ২৫৯ রান করে আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে মিচেল…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au