বাংলাদেশ

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে ১১ আ.লীগ নেতাকর্মী গ্রেপ্তার, নাশকতার অভিযোগ ডিবির

  • 8:43 pm - November 01, 2026
  • পঠিত হয়েছে:৭১ বার
শ্রমিক আন্দোলনে নাশকতা ও অগ্নিসংযোগের ঘটনা। ছবি: সংগৃহীত

ঢাকার মিরপুর-১০ নম্বর ও আশপাশের এলাকায় তৈরি পোশাক শ্রমিকদের চলমান আন্দোলনের মধ্যে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মিরপুর বিভাগ। ডিবির দাবি, তারা শ্রমিকদের আন্দোলনের আড়ালে নাশকতা ও অগ্নিসংযোগের চেষ্টা করছিলেন।

রোববার (১ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ডিবি মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ রাকিব খান।

তিনি বলেন, কয়েকদিন ধরে ন্যূনতম মাসিক মজুরি বৃদ্ধির দাবিতে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন চলছে। তবে শনিবার থেকে পরিস্থিতি সহিংস হয়ে ওঠে। রোববারও পুলিশের সঙ্গে সংঘর্ষ এবং কয়েকটি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

ডিসি রাকিব খানের দাবি, আন্দোলনকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কিছু নেতাকর্মী সাধারণ শ্রমিকদের সঙ্গে মিশে নাশকতার চেষ্টা করছিলেন। এ সময় অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে বরিশাল, পটুয়াখালী, কক্সবাজার ও গাইবান্ধাসহ বিভিন্ন জেলার তৃণমূল পর্যায়ের নেতাকর্মী রয়েছেন।

ডিবির অভিযোগ, মিরপুরের পলাতক সাবেক সংসদ সদস্য ইলিয়াস মোল্লার ভাগ্নে আলিফ মোল্লা এই কার্যক্রমের সমন্বয় করছিলেন। তাঁর মাধ্যমে ঢাকার বাইরে থেকে বিভিন্ন জেলার নেতাকর্মীদের রাজধানীতে আনা হয়েছিল বলে দাবি পুলিশের। ডিবির তথ্যমতে, ঘটনাস্থলে প্রায় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন এবং তাঁদের শনাক্ত করে গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।

তবে পুলিশের এসব অভিযোগের বিষয়ে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বা সংশ্লিষ্ট রাজনৈতিক পক্ষের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এই শাখার আরও খবর

আপত্তিকর ভিডিও ছড়ানোর অভিযোগ, জামায়াত নেতার বাড়িঘর ভাঙচুর

মাদারীপুরের শিবচরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার জেরে তাইজুল ইসলাম নামের এক জামায়াত নেতার বাড়িঘর ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা। রোববার (১ নভেম্বর) সকালে…

আদালত অবমাননার অভিযোগে ৪ নভেম্বর ট্রাইব্যুনালে হাজির হতে হবে ব্যারিস্টার ফুয়াদকে

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে অর্থ লেনদেনের অভিযোগসংবলিত মন্তব্যের জেরে আদালত অবমাননার অভিযোগে আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে তলব করেছেন ট্রাইব্যুনাল।…

এপিএল ড্রাফটে প্লাটিনাম ও ডায়মন্ড ক্যাটাগরিতে ১০ বাংলাদেশি

আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) আসন্ন ড্রাফটে জায়গা পেয়েছেন বাংলাদেশের ১০ ক্রিকেটার। তাঁদের মধ্যে পাঁচজন রয়েছেন প্লাটিনাম ক্যাটাগরিতে এবং বাকি পাঁচজন ডায়মন্ড ক্যাটাগরিতে। আগামী ৩ নভেম্বর…

পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে ছয় সদস্যের নতুন বোর্ড গঠন

তৈরি পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে ছয় সদস্যের মজুরি বোর্ড গঠন করেছে সরকার। সরকার, মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধি এবং একজন নিরপেক্ষ সদস্য নিয়ে গঠিত এ বোর্ডের…

বাংলাদেশের পাট-শিল্পের ভবিষ্যৎ কি?

২০২০ সালে বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) অধীন ২৫টি পাটকল বন্ধ হয়ে যাওয়ার পর সেগুলো আবার উৎপাদনে ফেরাতে কয়েক মাস আগে ইজারা দেওয়ার উদ্যোগ নেয় সরকার।…

গাজীপুরে শ্রমিক বিক্ষোভের মধ্যে ঝুট গুদামে আগুন

গাজীপুরের কালিয়াকৈরে শ্রমিকদের বিক্ষোভের মধ্যে ট্রপিক্যাল নিটেক্স লিমিটেড পোশাক কারখানার ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (১ নভেম্বর) দুপুরে চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় এ আগুন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au