আপত্তিকর ভিডিও ছড়ানোর অভিযোগ, জামায়াত নেতার বাড়িঘর ভাঙচুর
মাদারীপুরের শিবচরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার জেরে তাইজুল ইসলাম নামের এক জামায়াত নেতার বাড়িঘর ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা। রোববার (১ নভেম্বর) সকালে…
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে অর্থ লেনদেনের অভিযোগসংবলিত মন্তব্যের জেরে আদালত অবমাননার অভিযোগে আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে তলব করেছেন ট্রাইব্যুনাল। আগামী ৪ নভেম্বর তাঁকে সশরীরে হাজির হয়ে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (১ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এ আদেশ দেন।
প্রসিকিউশন সূত্রে জানা গেছে, সম্প্রতি এবি পার্টির একটি অনুষ্ঠানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে বক্তব্য দেন ব্যারিস্টার ফুয়াদ। সেখানে তিনি বিচারপ্রক্রিয়ায় ‘বস্তায় ভরে ভরে কিংবা কোটি কোটি লেনদেন হচ্ছে’ বলে মন্তব্য করেন। তাঁর এ বক্তব্য ট্রাইব্যুনালের নজরে এলে আদালত স্বপ্রণোদিত হয়ে আদালত অবমাননার নোটিশ জারি করেন।
এ বিষয়ে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বলেন, এবি পার্টির একটি অনুষ্ঠানে ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে ব্যারিস্টার ফুয়াদের দেওয়া বক্তব্য আদালতের নজরে এসেছে। এ পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল স্বপ্রণোদিত হয়ে আদালত অবমাননার নোটিশ জারি করেছেন।
প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৪ নভেম্বর ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে নিজের বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিতে হবে ব্যারিস্টার ফুয়াদকে।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া ও রায় নিয়ে কটূক্তির অভিযোগে দুই আইনজীবীকেও আদালত অবমাননার অভিযোগে তলব করা হয়েছিল।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au