সরকার চায় ঐক্য, একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি: প্রধানমন্ত্রী
দেশের সব মানুষকে সঙ্গে নিয়ে ঐক্য গড়ে তুলতে চায় সরকার। তবে সরকার যখন সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, তখন একটি মহল দেশে বিভ্রান্তি ছড়ানোর…
মেলবোর্ন, ১৭ এপ্রিল— বাংলাদেশে আত্মপ্রকাশ করল নতুন একটি রাজনৈতিক দল। ‘ বাংলাদেশ আ-আম জনতা পার্টি’ (বিএজেপি) নামের এই দলের নেতৃত্বে রয়েছেন মাল্টিপারপাস কোম্পানি ডেসটিনির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমীন, যিনি গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে দীর্ঘদিন কারাভোগ করেছেন।
বাংলাদেশের জনগণের ন্যায্য অধিকার, আইনের শাসন এবং গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতাকে অগ্রাধিকার দিয়ে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাজধানীর বনানীর একটি পাঁচ তারকা হোটেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে দলটির আত্মপ্রকাশ হয়।
সংবাদ সম্মেলনে দলটির ঘোষণাপত্র পাঠ করেন আহ্বায়ক মোহাম্মদ রফিকুল আমীন। দলটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন ফাতিমা তাসনিম।
ঘোষণাপত্র পাঠের শুরুতে মোহাম্মদ রফিকুল আমীন বলেন, স্বাধীনতার ৫৪ বছর পরও দেশের মানুষ বঞ্চনা ও বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করছে। এই প্রেক্ষাপটে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে স্বৈরাচারের অবসান ঘটাতে চায় ‘বাংলাদেশ আ-আম জনতা পার্টি’। দলটি জনগণের মৌলিক ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নেতৃত্ব দিতে আগ্রহী।
তিনি আরও বলেন, দেশপ্রেমের আদর্শে উদ্বুদ্ধ হয়ে সুশাসন প্রতিষ্ঠা, কর্মসংস্থান সৃষ্টি, ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি, অসাম্প্রদায়িক সমাজ গঠন, সরকারি অফিস ও আদালতে ডিজিটালাইজেশন এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ অফিস আদালতে রাজনীতি নিরুৎসাহিত করার মতো সময়োপযোগী পদক্ষেপ বাস্তবায়নের লক্ষ্য নিয়েছে ‘বাংলাদেশ আ-আম জনতা পার্টি’।
দলের সদস্য সচিব ফাতিমা তাসনিম তার স্বাগত বক্তব্যে বলেন, রাজনৈতিক সচেতনতার অভাবে দেশে আবারও স্বৈরাচারী সরকার গঠিত হতে পারে। অতীতে জনগণ আওয়ামী স্বৈরাচারকে বিতাড়িত করেছে এবং ভবিষ্যতেও কেউ স্বৈরাচারী হতে পারবে না।
অনুষ্ঠানে ২৯৭ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ এবং বিভিন্ন পেশার নাগরিকরা উপস্থিত ছিলেন।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au