ওমান উপকূলে জাহাজে হামলায় ভারতীয় নাবিক নিহত
ওমানের উপকূলে ভারতের পতাকাবাহী একটি মালবাহী জাহাজে অজ্ঞাত বস্তুর আঘাতে এক ভারতীয় নাবিক নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) নয়াদিল্লির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ…
ওটিএন বাংলা রিপোর্ট : নোয়াখালীর সেনবাগে ভোররাতে হিন্দু পরিবারের একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ঘরটির আসবাবপত্রসহ সব মালামাল পুড়ে গেছে।
ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, আগুনে প্রায় পাঁচ লাখ টাকার সম্পদ নষ্ট হয়েছে। প্রথমবার আগুন নিয়ন্ত্রণে আনার ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে আবারও আগুনের সূত্রপাত হওয়ায় ঘটনাটি নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। আগুনের সূত্রপাত কীভাবে, তা খতিয়ে দেখছে ফায়ার সার্ভিস।
মঙ্গলবার (৩ নভেম্বর) ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার ১০ নম্বর ইয়ারপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সাহাপুর ঠাকুরবাড়িতে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য ডাক্তার নারায়ণ চন্দ্র আচার্য্য।
ভুক্তভোগী নারায়ণ চন্দ্র আচার্য্য জানান, প্রথমে ঘরে আগুন দেখতে পেয়ে তিনি চিৎকার করেন। পরে আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ১৫ থেকে ২০ মিনিট পর আবারও আগুনের সূত্রপাত হয়। এরপর স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন।
খবর পেয়ে সেনবাগ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই ঘরের ফ্রিজ, টেলিভিশন, ওয়ারড্রপ, খাটসহ আসবাবপত্র ও অন্যান্য মালামাল পুড়ে যায়।
সেনবাগ ফায়ার সার্ভিস অগ্নিকাণ্ডের ঘটনা নিশ্চিত করেছে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইরফানুল হক চৌধুরী, সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হযরত আলী মিলন, ইয়ারপুর ইউনিয়নের প্রশাসক ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হকসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।
এ সময় নোয়াখালী-২ (সেনবাগ) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবদিন ফারুকের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে পাঁচ হাজার টাকা সহায়তা দেওয়া হয়। স্থানীয় ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আইয়ুব আলী স্বপনও পাঁচ হাজার টাকা অনুদান দেন। এ ছাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় থেকে পরিবারটির জন্য শুকনো খাবারের ব্যবস্থা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইরফানুল হক চৌধুরী জানান, সংসদ সদস্যের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের বসতঘর এক সপ্তাহের মধ্যে পুনর্নির্মাণ করে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au