বিশ্ব

দরপতনের আশঙ্কা ভারতীয় রুপির

  • 2:30 am - November 05, 2026
  • পঠিত হয়েছে:৩৯ বার
ভারতীয় রুপি।

বিদেশি বিনিয়োগের প্রবাহ কমে যাওয়া, আন্তর্জাতিক বাজারের অস্থিরতা এবং জ্বালানি তেলের উচ্চমূল্যের চাপে আগামী কয়েক মাসে আরও দর হারাতে পারে ভারতীয় রুপি। সাম্প্রতিক সময়ে মুদ্রাটির মান কিছুটা বাড়লেও এই উন্নতি দীর্ঘস্থায়ী হবে না বলে মনে করছেন বৈদেশিক মুদ্রাবাজারের বিশ্লেষকেরা।

এক জরিপে অংশ নেওয়া অধিকাংশ মুদ্রাবাজার কৌশলবিদের ধারণা, সাম্প্রতিক মূল্যবৃদ্ধির পর আবারও দরপতনের দিকে যেতে পারে ভারতীয় রুপি।

গত ২ থেকে ৪ নভেম্বর পর্যন্ত ৩৭ জন বিশ্লেষকের মধ্যে জরিপটি পরিচালনা করা হয়। তাঁদের পূর্বাভাসের মধ্যম হিসাব অনুযায়ী, বর্তমানে প্রতি মার্কিন ডলারের বিপরীতে প্রায় ৯৪ দশমিক ৭০ রুপিতে লেনদেন হচ্ছে ভারতীয় মুদ্রা। তবে আগামী জানুয়ারির শেষ নাগাদ ডলারের বিপরীতে রুপির মান ৯৬-এ এবং এপ্রিলের শেষ নাগাদ ৯৬ দশমিক ৩৩-এ নেমে আসতে পারে।

বিশ্লেষকদের মতে, বিশ্বের তৃতীয় বৃহত্তম জ্বালানি আমদানিকারক দেশ ভারতকে আন্তর্জাতিক বাজারে তেলের উচ্চমূল্যের কারণে বাড়তি অর্থনৈতিক চাপ মোকাবিলা করতে হচ্ছে। জ্বালানি আমদানিতে বেশি অর্থ ব্যয় হওয়ায় দেশটির বৈদেশিক লেনদেনের ভারসাম্যের ওপর চাপ তৈরি হচ্ছে। পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীদের বিপুল পরিমাণ অর্থ প্রত্যাহারও রুপির দরপতনের অন্যতম কারণ হয়ে উঠেছে।

মার্কিন ডলারের দুর্বলতা এবং ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার হস্তক্ষেপ ও বিভিন্ন নীতিগত পদক্ষেপের পরও এসব চাপ পুরোপুরি কাটবে না বলে ধারণা করছেন বিশ্লেষকেরা।

চলতি বছর এ পর্যন্ত ভারতীয় রুপির দর প্রায় ৫ শতাংশ কমেছে। গত মে মাসে প্রতি ডলারের বিপরীতে রুপির মান কমে রেকর্ড ৯৬ দশমিক ৯৬-এ পৌঁছেছিল।

তবে বুধবার যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা সিনেট ও প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর ভারতীয় রুপির মান দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে ওঠে। কিন্তু বিশ্লেষকদের পূর্বাভাস বলছে, এই সাময়িক অগ্রগতি দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা কম। বিদেশি বিনিয়োগের দুর্বল প্রবাহ এবং জ্বালানি তেলের উচ্চমূল্যের চাপ অব্যাহত থাকলে আগামী মাসগুলোতে রুপির দর আরও কমতে পারে।

সূত্র: রয়টার্স

এই শাখার আরও খবর

সৌদি আরবে ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যার সতর্কতা

সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বজ্রসহ বৃষ্টি, আকস্মিক বন্যা ও শিলাবৃষ্টির আশঙ্কায় সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ। একই সঙ্গে ঘণ্টায় ৬০ কিলোমিটারের বেশি গতিতে…

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জয়ী দুই বাংলাদেশি বংশোদ্ভূত

যুক্তরাষ্ট্রের ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত দুই রাজনীতিক জনপ্রতিনিধি হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন। তাঁরা হলেন জর্জিয়ার স্টেট সিনেটর শেখ রহমান এবং কানেকটিকাটের স্টেট সিনেটর এমডি…

স্বামীর দেওয়া আগুনে দগ্ধ গৃহবধূর মৃত্যু, চার দিন লড়াইয়ের পর শেষ নিঃশ্বাস

পারিবারিক কলহের জেরে স্বামীর দেওয়া আগুনে দগ্ধ হওয়ার চার দিন পর মারা গেছেন তিন সন্তানের জননী ইখতারা সরকার (৩০)। বুধবার (৪ নভেম্বর) সকালে ঢাকার জাতীয়…

ব্যবসায়ী নাসিরের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা, বাসা ছেড়ে আত্মগোপনে চিত্রনায়িকা পরীমণি

ভাস্কর দত্ত :  ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় চিত্রনায়িকা পরীমণির জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। বুধবার…

রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগে বিশ্ববিদ্যালয়ে শত শত শিক্ষার্থী ভোগান্তিতে: হিউম্যান রাইটস ওয়াচ

বাংলাদেশের বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগের সঙ্গে কথিত রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগে শিক্ষক ও শিক্ষার্থীদের বিরুদ্ধে নির্বিচারে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছে আন্তর্জাতিক মানবাধিকার…

গ্যাব্রিয়েলকে পেতে রিয়ালের সঙ্গে লড়াইয়ে বার্সা-পিএসজি

ম্যানচেস্টার ইউনাইটেডের ১৬ বছর বয়সী প্রতিভাবান ফরোয়ার্ড জেজে গ্যাব্রিয়েলকে দলে ভেড়াতে আগ্রহী রিয়াল মাদ্রিদ। তাঁকে পেতে বার্সেলোনা ও পিএসজির মতো ক্লাবও প্রতিযোগিতায় থাকলেও স্প্যানিশ সংবাদমাধ্যমের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au