খেলা

মিরপুরের হতাশা পেছনে ফেলে সিলেটে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

  • 1:58 pm - November 04, 2026
  • পঠিত হয়েছে:৪৪ বার
সিলেট টেস্টের আগে তৈরি হচ্ছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। ছবি: সংগৃহীত

সিলেটের মাঠ কি বাংলাদেশের জন্য পয়া? পরিসংখ্যান বলছে, উত্তরটা সহজ নয়। এই মাঠে এখন পর্যন্ত ছয়টি টেস্ট খেলেছে বাংলাদেশ। জয় ও পরাজয় সমান তিনটি করে। তবে এই পরিসংখ্যানের আড়ালে আছে দুই রকম অভিজ্ঞতা। যে মাঠে জিম্বাবুয়ের কাছে দুবার হেরেছে বাংলাদেশ, সেই মাঠেই আবার নিউজিল্যান্ড ও পাকিস্তানের মতো দলকে হারিয়েছে।

জিম্বাবুয়ের বিপক্ষে হারের স্মৃতি এখন অনেকটাই পুরোনো। বরং সিলেটে পাকিস্তানকে হারানোর স্মৃতিই বাংলাদেশের জন্য বেশি প্রাসঙ্গিক। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া সিরিজের দ্বিতীয় টেস্টে সেই জয়ই হতে পারে দলের ঘুরে দাঁড়ানোর অনুপ্রেরণা। তা না হলে অপেক্ষা করছে বড় বিপদ।

প্রত্যাশা নিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু মিরপুরে প্রথম টেস্টে শুধু হারই নয়, যেভাবে হেরেছে, তা হতাশ করেছে সমর্থকদের। এবার সিলেটেও হারলে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে ধবলধোলাই হতে হবে বাংলাদেশকে। সাম্প্রতিক সময়ে টেস্ট ক্রিকেটে ঘুরে দাঁড়ানোর যে চেষ্টা চলছে, তাতেও বড় ধাক্কা লাগবে।

সেই শঙ্কা এড়াতে বাংলাদেশের জন্য সিলেট হতে পারে আদর্শ মঞ্চ। এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে এই মাঠেই জয় পেয়েছিল দল। তার আগে আয়ারল্যান্ডকে হারিয়েছিল ইনিংস ব্যবধানে। বাংলাদেশের বর্তমান টেস্ট খেলার ধরন বিবেচনায় সিলেটের উইকেট তুলনামূলক বেশি সহায়ক বলেই মনে হচ্ছে।

মিরপুরের পর তাই বাংলাদেশের পছন্দের টেস্ট ভেন্যু হয়ে উঠছে সিলেট। পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচের পর আগামী বছরের ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের একটিও এই মাঠে আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। সিলেটের উইকেটের বিশেষত্ব হলো, এখানে ব্যাটসম্যান ও বোলার, দুই পক্ষের জন্যই সুযোগ থাকে।

এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে জয়ের পেছনেও ছিল এই উইকেটের কার্যকর ব্যবহার। স্পোর্টিং উইকেটে ভালো সংগ্রহ গড়ার পর পেস ও স্পিনের সমন্বয়ে প্রতিপক্ষের ২০ উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশ। কোনো একজন বোলারের ওপর অতিরিক্ত নির্ভর করতে হয়নি। দ্বিতীয় টেস্টেও কি একই পরিকল্পনায় এগোবে দল?

মিরপুরে স্পিন-সহায়ক উইকেটে খেলার পর সিলেটের উইকেট নিয়ে প্রশ্নটি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তবে গতকাল এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি প্রথম টেস্টে কনকাশনের শিকার হওয়া মুমিনুল হকের পরিবর্তে দলে সুযোগ পাওয়া অমিত হাসান। তিনি বলেছেন, ‘এখন পর্যন্ত তো ঘাস দেখলাম উইকেটে। এখনো এক-দুই দিন বাকি আছে, দেখা যাক (কেমন উইকেট হয়)।’

উইকেট শেষ পর্যন্ত কেমন হবে, তা সময়ই বলে দেবে। তবে মিরপুরের হতাশা ভুলে সিরিজে সমতা ফেরাতে সিলেটে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। এখন দেখার বিষয়, এই মাঠে আবারও ভাগ্য ফেরাতে পারে কি না দল।

এই শাখার আরও খবর

ষড়যন্ত্রের অভিযোগ নাকচ, ৩০ হাজার টাকা মজুরির দাবিতে অনড় পোশাকশ্রমিকেরা

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আন্দোলনরত পোশাকশ্রমিকেরা তাঁদের আন্দোলনে রাজনৈতিক উসকানি ও ষড়যন্ত্রের অভিযোগ নাকচ করেছেন। তাঁদের দাবি, কোনো রাজনৈতিক গোষ্ঠীর প্ররোচনায় নয়,…

প্রাণীর সঙ্গে যৌনাচার, জামায়াত সমর্থক শিক্ষক রাইয়ান বাতেন গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত বিশ্ববিদ্যালয় শিক্ষক রাইয়ান আবদুল বাতেন। বুধবার (৪ নভেম্বর) বিষয়টি জানাজানি হলে এ নিয়ে ব্যাপক…

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের ১৬ আসনের মধ্যে ১২টিতে ডেমোক্র্যাটদের জয়

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ১৬টি আসনের চূড়ান্ত ফল ঘোষণা করা হয়েছে। এতে ১২টি আসনে জয় পেয়েছে ডেমোক্র্যাটিক পার্টি। অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি…

যুক্তরাষ্ট্রের চার অঙ্গরাজ্যে প্রথমবারের মতো নারী গভর্নর পেতে পারে ৪ অঙ্গরাজ্য

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে নতুন ইতিহাস গড়ার সম্ভাবনা তৈরি হয়েছে চারটি অঙ্গরাজ্যে। এবারের নির্বাচনে জর্জিয়া, মিনেসোটা, টেনেসি ও ওহাইও প্রথমবারের মতো নারী গভর্নর পেতে পারে। এসব…

কারাগার থেকে স্বেচ্ছানির্বাসন, রণেশ দাশগুপ্তের বিপ্লবী জীবন

ভাস্কর দত্ত :  আজ ৪ নভেম্বর, কিংবদন্তি সাংবাদিক, সাহিত্যিক ও বিপ্লবী রণেশ দাশগুপ্তের মৃত্যুবার্ষিকী। কারাগারের অন্ধকার প্রকোষ্ঠ থেকে কলকাতার স্বেচ্ছানির্বাসিত জীবন—সংগ্রামই ছিল তাঁর জীবনের সবচেয়ে…

দেশের ৮৪ শতাংশ কর্মী অনানুষ্ঠানিক খাতে, যোগ্যতা অনুযায়ী কাজ পান না স্নাতকদের বড় অংশ

বাংলাদেশে কর্মসংস্থান বৃদ্ধির গতি ৮২টি উদীয়মান অর্থনীতির দেশের গড় হারের তুলনায় অর্ধেক। দেশের কর্মক্ষম মানুষের প্রায় ৮৪ শতাংশই অনানুষ্ঠানিক খাতে কাজ করছেন। তাঁদের সংখ্যা প্রায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au