অস্ট্রেলিয়া

বিশ্বের ‘সবচেয়ে বিপজ্জনক স্থান গাজা’: জানালেন অস্ট্রেলিয়ান চিকিৎসক মোহাম্মদ মুস্তাফা

  • 8:47 pm - April 18, 2025
  • পঠিত হয়েছে:১৮৯ বার
গাজা সফরের অভিজ্ঞতা বর্ণনা করছেন অস্ট্রেলিয়ান চিকিৎসক মোহাম্মদ মুস্তাফা- ছবি: স্কাই নিউজ স্ক্রিনশট

অস্ট্রেলিয়ান চিকিৎসক মোহাম্মদ মুস্তাফা সম্প্রতি গাজা সফরের অভিজ্ঞতা বর্ণনা করে বলেন, বর্তমানে এটি বিশ্বের “সবচেয়ে বিপজ্জনক স্থান” এবং সেখানে তিনি ও অন্যান্য সাহায্যকর্মীরা চরম চাপের মুখে কাজ করেছেন।

স্কাই নিউজ অস্ট্রেলিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে ডা. মুস্তাফা বলেন, “সপ্তাহ পেরোনোর সঙ্গে সঙ্গে খাবারের পরিমাণ ধীরে ধীরে কমে যাচ্ছে।”

তিনি আরও বলেন, “আমাদের জানানো হয়েছিল, আমরা যেখানে থাকি না কেন, কোনও নিরাপত্তা নেই, কোনও গ্যারান্টি নেই যে আমরা নিরাপদ থাকব।”

“আমাদের ওপর যে মানসিক চাপ ছিল… কখনও কখনও হাসপাতালেই যখন বোমা পড়ছিল, আমরা তখন আহত রোগীদের চিকিৎসা করছিলাম। আর আমরা জানতাম না, পরবর্তী লক্ষ্য আমরাই কিনা।”

ডা. মুস্তাফা জানান, তারা অস্ট্রেলিয়ান সরকারকেও তাদের অবস্থার কথা জানিয়ে সাহায্য চেয়েছিলেন, কিন্তু “কোনও সাড়া পাওয়া যায়নি।”

সূত্র: স্কাই নিউজ অস্ট্রেলিয়া

এই শাখার আরও খবর

চীনের জিয়াংসিতে ভূমিধসে নিহত ১, নিখোঁজ ১১

চীনের জিয়াংসি প্রদেশে ভারী বৃষ্টির মধ্যে ভূমিধসে অন্তত একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১১ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। আজ শনিবার স্থানীয়…

গাজার ধ্বংসস্তূপে মিলল মালকা পরিবারের ৫৫ জনের মরদেহ

গাজা সিটির জয়তুন এলাকায় একটি ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ৫৫ জনের মরদেহ ও দেহাবশেষ উদ্ধার করেছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স। নিহত সবাই মালকা পরিবারের সদস্য বলে…

রাউজানে প্রকাশ্যে খুন, ফেসবুকে হুমকিদাতা রায়হান অধরা

‘ওয়েট অ্যান্ড সি’। গত ২০ আগস্ট নিজের ফেসবুক অ্যাকাউন্টে পুলিশের উদ্দেশে এমন হুমকি দিয়েছিলেন চট্টগ্রামের রাউজানের সন্ত্রাসী হিসেবে পরিচিত মো. রায়হান। চার দিন পর আরেক…

চাকরির আশায় কম্বোডিয়া, ১৭ দিন ‘স্ক্যাম সেন্টারে’ বন্দী

কম্পিউটারে ডেটা এন্ট্রির চাকরির আশায় দালালের মাধ্যমে কম্বোডিয়ায় গিয়েছিলেন মো. শফিকুল ইসলাম। সেখানে পৌঁছানোর পর তাঁর পাসপোর্ট ও মুঠোফোন কেড়ে নেওয়া হয়। পরে তাঁকে একটি…

নড়াইলে বাড়ির সামনে থেকে হিন্দু শিক্ষিকার গলার চেইন ছিনতাই

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় বাড়ির সামনে থেকে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের পুরো ঘটনা ওই শিক্ষিকার বাড়ির সিসিটিভি…

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au