বাংলাদেশ

চুয়াডাঙ্গা বালিকা বিদ্যালয়ের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান লিখল ছাত্রীরা, পুলিশের জিজ্ঞাসাবাদ

  • 7:49 pm - November 06, 2026
  • পঠিত হয়েছে:১৬ বার
চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান লিখেছে ছাত্রীরা। ছবি : সংগৃহীত

চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’, ‘মুজিব সেনা’ ও ‘ফিরছি আবার ডিসেম্বর’সহ বিভিন্ন রাজনৈতিক স্লোগান লেখাকে কেন্দ্র করে এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। অভিযোগ উঠেছে, বিদ্যালয়ের কয়েকজন ছাত্রী এসব স্লোগান লিখেছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে স্থানীয়দের নজরে আসে দেয়ালে লেখা স্লোগানগুলো। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়। পরে ঘটনাস্থল পরিদর্শন করে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ।

পুলিশ ওই স্লোগান লেখার ঘটনায় জড়িত সন্দেহে কয়েকজন ছাত্রীকে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের ছেড়ে দেওয়া হয়। তবে এ ঘটনায় আর কারা জড়িত, সে বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

পরে জেলা প্রশাসকের নির্দেশে দেয়াল থেকে স্লোগানগুলো মুছে ফেলে বিদ্যালয় কর্তৃপক্ষ। দেয়ালে রাজনৈতিক স্লোগান লেখার ঘটনাকে কেন্দ্র করে বিদ্যালয় ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আলোচনা শুরু হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রেজাউল করিম বলেন, এ ঘটনায় জড়িত ছাত্রীদের অভিভাবকদের ডেকে আলোচনা করা হবে। এরপর সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

চুয়াডাঙ্গা সদর থানার তদন্ত কর্মকর্তা হিমেল রানা বলেন, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেয়ালে স্লোগান লেখার ঘটনায় ছাত্রীদের সংশ্লিষ্টতা নিশ্চিত হওয়া গেছে। তাদের জিজ্ঞাসাবাদও করা হয়েছে।

এই পুলিশ কর্মকর্তা দাবি করেন, সংশ্লিষ্ট ছাত্রীরা আওয়ামী লীগ-সমর্থক পরিবারের সন্তান। তাদের দিয়ে পরিকল্পিতভাবে এসব স্লোগান লেখানো হয়েছে বলেও তাঁর দাবি। তবে এ পরিকল্পনার সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।

হিমেল রানা আরও বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তবে এখন পর্যন্ত ছাত্রীদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানা যায়নি।

এদিকে ছাত্রলীগের চুয়াডাঙ্গা জেলা সভাপতি জাকির হোসেন জ্যাকিসহ আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা দেয়ালে স্লোগান লেখার বিষয়টি নিজেদের ফেসবুক আইডিতে শেয়ার করেছেন। তাঁরা এ ঘটনায় উচ্ছ্বাস প্রকাশ করে বিভিন্ন মন্তব্যও করেছেন।

 

 

এই শাখার আরও খবর

ইতালীয় প্রতিরক্ষা প্রতিনিধিদলের ঢাকা সফর, ইউরোফাইটার টাইফুন কেনার উদ্যোগে নতুন করে আলোচনা

বাংলাদেশ বিমানবাহিনীর জন্য ইউরোপীয় নির্মিত বহুমুখী যুদ্ধবিমান ইউরোফাইটার টাইফুন কেনার সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ইতালির একটি উচ্চপর্যায়ের প্রতিরক্ষা প্রতিনিধিদলের ঢাকা সফরকে কেন্দ্র…

‘১৩ নভেম্বর পৃথিবীর ধ্বংস’: ৬৬ বছর আগের ভবিষ্যদ্বাণী নিয়ে নতুন করে আলোচনা কেন?

২০২৬ সালের ১৩ নভেম্বর শুক্রবার। দিনটি যত ঘনিয়ে আসছে, সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি আরব গণমাধ্যমে ততই নতুন করে আলোচনায় আসছে ‘পৃথিবীর ধ্বংস’ বা মহাপ্রলয়ের একটি…

ট্রাম্প প্রশাসনে রদবদলের গুঞ্জন, পদত্যাগের খবর নাকচ করলেন রুবিও ও হেগসেথ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বড় ধরনের পরাজয়ের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে রদবদলের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ও…

আত্মসমর্পণ না করার কারণ হিসেবে আতঙ্কের কথা জানালেন দুই হত্যার আসামি সাবেক পুলিশ কর্মকর্তা

অস্ট্রেলিয়ার সিডনিতে সাবেক প্রেমিক জেসি বেয়ার্ড ও তার সঙ্গী লুক ডেভিসকে হত্যার অভিযোগে বিচারের মুখোমুখি সাবেক পুলিশ কর্মকর্তা বিউ লামারে-কন্ডন আদালতে জানিয়েছেন, গুলিবিদ্ধ হওয়ার পর…

চাঁদা না পেয়ে ফের হামলা, রায়েরবাজারে এজেআর কুরিয়ারের কাভার্ডভ্যানে আগুন

চাঁদা দাবিকে কেন্দ্র করে একের পর এক হামলা ও ভাঙচুরের ঘটনার মধ্যে রাজধানীর রায়েরবাজারে এজেআর কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যানে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে গাড়িতে…

মেলবোর্নে বাড়িতে ছুরিকাঘাতে নারীসহ আহত ৩, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে এক নারী; লকডাউনে পাশের স্কুল

অস্ট্রেলিয়ার মেলবোর্নের দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি বাড়িতে ছুরিকাঘাতে এক নারী ও দুই পুরুষ আহত হয়েছেন। তাঁদের মধ্যে ২৮ বছর বয়সী এক নারীর অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় সতর্কতামূলক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au