বাংলাদেশ

ঢাকায় এক রাতে ৮ ককটেল বিস্ফোরণ, বাসে আগুন

  • 5:14 pm - November 07, 2026
  • পঠিত হয়েছে:৬৬ বার
ঢাকায় এক রাতেই অন্তত ৮টি ককটেল বিস্ফোরণ ও একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ছবি: সংগৃহীত

ঢাকায় এক রাতেই অন্তত আটটি ককটেল বিস্ফোরণ ও একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত নগরীর আদাবর, শাহবাগ, খিলগাঁও, বিমানবন্দর ও মিরপুরের কালশী এলাকায় এসব ঘটনা ঘটে।

এ ছাড়া প্রগতি সরণির কোকা-কোলা ক্রসিং এলাকায় বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ধারাবাহিক এসব ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটের দিকে খিলগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের ভেতরে একটি ককটেল বিস্ফোরিত হয়। খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, আশপাশের কোনো ভবনের ছাদ অথবা নিচের কোনো স্থান থেকে ককটেলটি নিক্ষেপ করা হয়ে থাকতে পারে।

এরপর রাত ৯টার পর আদাবর থানার সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় মোটরসাইকেলে আসা অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা। বিস্ফোরণের পরপরই তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (সেকেন্ড ইন কমান্ড-টুআইসি) ফজলুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

রাত ১০টা ২০ মিনিটের দিকে শাহবাগ থানার আইবি গেটের সামনে পুলিশের একটি ডিউটি গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়। মোটরসাইকেলে চলার সময় দুর্বৃত্তরা এ হামলা চালায়। এর কিছুক্ষণ পর রাত ১২টা ১ মিনিটে শাহবাগের জুলাই চত্বরের পাশেও আরেকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। শাহবাগ থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) আব্দুল খালেক এসব তথ্য জানান।

এদিকে রাত পৌনে ১২টার দিকে রাজধানীর বিমানবন্দর গোলচত্বরে পরপর দুটি ককটেল বিস্ফোরিত হয়। বিমানবন্দর থানার ওসি কামরুল হাসান তালুকদার জানান, উড়ালসড়ক থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা ককটেল দুটি নিক্ষেপ করে।

অন্যদিকে রাতে মিরপুরের কালশী মোড়েও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। নম্বরপ্লেটবিহীন একটি মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা ককটেলটি বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনার একটি ভিডিওতেও মোটরসাইকেলে আসা ব্যক্তিদের বিস্ফোরণ ঘটিয়ে চলে যেতে দেখা গেছে। মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার জানান, এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।

এদিকে শুক্রবার সন্ধ্যায় প্রগতি সরণির কোকা-কোলা ক্রসিং এলাকায় বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। বাসটি সাভার-নতুন বাজার রুটে চলাচল করত। সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন বাজারে যাত্রী নামানোর কিছুক্ষণ পর দুর্বৃত্তরা বাসটিতে আগুন দেয়। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য দিতে পারেননি পরিবহন কোম্পানির কর্মকর্তারা।

এক রাতের ব্যবধানে রাজধানীর পাঁচটি এলাকায় ধারাবাহিক ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এসব ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে বিভিন্ন এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ শুরু করেছে পুলিশ। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা ঘটনার পেছনের উদ্দেশ্য সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

এই শাখার আরও খবর

বান্দরবানের আলীকদমে সামরিক প্রশিক্ষণ নিচ্ছে শিবিরের শতাধিক নেতাকর্মী, মিয়ানমারের আরএসওর সঙ্গে যোগাযোগ

বাংলাদেশের বান্দরবান জেলার আলীকদম এলাকায় জামায়াতে ইসলামী ও দলটির ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের সঙ্গে মিয়ানমারের সশস্ত্র রোহিঙ্গা সংগঠন রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) একটি সম্ভাব্য সামরিক…

তানজিন তিশার সদস্যপদ স্থগিত, নেপথ্যে সেই চড়-কাণ্ড

ওটিএন বাংলা ডেস্ক :  অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়েছে অভিনেত্রী তানজিন তিশার। একই সিদ্ধান্তের মুখে পড়েছেন অভিনেত্রী সামিয়া অথৈও। শুটিং সেটে সহকর্মীকে…

স্বদেশের মুক্তি ও মানুষের জাগরণে এক মহাপ্রাণ: মহাত্মা অশ্বিনী কুমার দত্ত

ইতিহাস কখনো কখনো তার শ্রেষ্ঠ সন্তানদের সময়ের আবর্তে আড়াল করে রাখে। কিন্তু কিছু মানুষ তাঁদের কর্ম, আদর্শ, ত্যাগ ও দূরদর্শিতার মাধ্যমে যুগের সীমানা অতিক্রম করে…

জামালপুরে একই পরিবারের ৩ জনসহ ট্রাকচাপায় নিহত বেড়ে ৪

জামালপুরের মেলান্দহে ট্রাকের চাপায় অটোরিকশার যাত্রী একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আট মাস বয়সী এক শিশুও রয়েছে। এ ঘটনায় অটোরিকশাচালকসহ দুজন আহত…

সন্ত্রাসবিরোধী অভিযানে সহিংস হামলার পরিকল্পনার অভিযোগ, কুইন্সল্যান্ডে কিশোর গ্রেপ্তার

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড অঙ্গরাজ্যে সহিংস হামলার পরিকল্পনার অভিযোগে এক কিশোরকে গ্রেপ্তার করেছে সন্ত্রাসবিরোধী পুলিশ। তার বিরুদ্ধে কাউকে হত্যা বা গুরুতর শারীরিক ক্ষতি করার পরিকল্পনার অভিযোগ আনা…

পার্থে বিমানের কেবিন ক্রু ম্যানেজারকে ধাক্কা, যাত্রীর বিরুদ্ধে মামলা

অস্ট্রেলিয়ার পার্থে বিমানবন্দরে উড়োজাহাজের ভেতরে কেবিন ক্রু ম্যানেজারকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে ৫৭ বছর বয়সী এক যাত্রীর বিরুদ্ধে মামলা হয়েছে। অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ (এএফপি) জানিয়েছে,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au