খেলা

বিশ্বকাপ ফাইনালের ‘কাণ্ডে’ আর্জেন্টাইন তারকার শাস্তি কমাল ফিফা

  • 6:01 pm - November 07, 2026
  • পঠিত হয়েছে:৬৪ বার
বিশ্বকাপ ফাইনালের ‘কাণ্ডে’ আর্জেন্টাইন তারকার শাস্তি কমাল ফিফা। ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফাইনালের পর মাঠে সংঘর্ষ ও অসদাচরণের ঘটনায় শাস্তির মুখে পড়েছিলেন আর্জেন্টিনার তিন ফুটবলার। তাঁদের মধ্যে ডিফেন্ডার নাহুয়েল মলিনার শাস্তি কমিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তবে অভিজ্ঞ মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসের নিষেধাজ্ঞা ও জরিমানা বহাল রেখেছে সংস্থাটি।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানিয়েছে, তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ফিফার আপিল বিভাগ মলিনার শাস্তি পুনর্বিবেচনা করেছে। আগে সাত ম্যাচের নিষেধাজ্ঞার পাশাপাশি তাঁকে ৯০ হাজার ডলার জরিমানা করা হয়েছিল। আপিলের পর নিষেধাজ্ঞা কমিয়ে চার ম্যাচ করা হয়েছে। একই সঙ্গে জরিমানার পরিমাণ ৬০ হাজার ডলারে নামিয়ে আনা হয়েছে।

বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে ম্যাচের পর উদযাপনের সময় স্প্যানিশ মিডফিল্ডার রদ্রিকে ঘুষি মারার অভিযোগে শাস্তি পেয়েছিলেন আর্জেন্টিনার এই রাইট-ব্যাক।

অন্যদিকে, পারেদেসের ক্ষেত্রে কোনো ছাড় দেয়নি ফিফা। স্পেনের খেলোয়াড়দের উদযাপনের সময় মাঠে গিয়ে এরিক গার্সিয়াকে ধাক্কা ও শারীরিকভাবে আঘাত করেন তিনি। এ ছাড়া তরুণ ফুটবলার গাভির সঙ্গেও সংঘর্ষে জড়ান আর্জেন্টিনার এই মিডফিল্ডার। এসব ঘটনায় তাঁকে দেওয়া ১০ ম্যাচের নিষেধাজ্ঞা ও ৯০ হাজার ডলার জরিমানা বহাল রেখেছে ফিফার আপিল বিভাগ। বর্তমানে আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্সে খেলছেন পারেদেস।

এদিকে গ্যালারি থেকে আসা বৈষম্যমূলক ও আপত্তিকর স্লোগানের ঘটনায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের ওপর আরোপিত ৩ লাখ ২১ হাজার ডলার জরিমানাও বহাল রেখেছে ফিফার ডিসিপ্লিনারি কমিটি।

তবে ফিফার এসব সিদ্ধান্ত মেনে নিতে রাজি নয় এএফএ। সংস্থাটি জানিয়েছে, পারেদেসের নিষেধাজ্ঞা এবং জরিমানার সিদ্ধান্তের বিরুদ্ধে ক্রীড়া সালিশি আদালতে (সিএএস) আপিল করবে তারা। ফিফার রায়ের বিস্তারিত আইনি ব্যাখ্যা ও প্রয়োজনীয় নথি হাতে পাওয়ার পর আপিলের প্রক্রিয়া শুরু হবে। এএফএর দাবি, তাদের আবেদনের পক্ষে যথেষ্ট তথ্য ও আইনি যুক্তি রয়েছে।

এর আগে ফিফার প্রাথমিক সিদ্ধান্তে আর্জেন্টাইন ফুটবলার থিয়াগো আলমাদাকে এক ম্যাচের নিষেধাজ্ঞা ও ৩০ হাজার ডলার জরিমানা করা হয়েছিল। একই ঘটনায় স্প্যানিশ মিডফিল্ডার দানি ওলমোকে ঘুষি মারার অপরাধে আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো আয়ালাকে তিন ম্যাচের নিষেধাজ্ঞা ও ৩০ হাজার ডলার জরিমানা করা হয়। তবে ওই ফুটবলার ও কোচ ইতিমধ্যে আগের আন্তর্জাতিক বিরতিতে তাঁদের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ করেছেন।

এদিকে আন্তর্জাতিক ফুটবলে আবারও মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। আগামী ১৩ নভেম্বর বুয়েনস আয়ার্সে উরুগুয়ের বিপক্ষে খেলবে লিওনেল স্কালোনির দল। এরপর ১৭ নভেম্বর কর্দোবায় কোস্টারিকার মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

এই শাখার আরও খবর

বান্দরবানের আলীকদমে সামরিক প্রশিক্ষণ নিচ্ছে শিবিরের শতাধিক নেতাকর্মী, মিয়ানমারের আরএসওর সঙ্গে যোগাযোগ

বাংলাদেশের বান্দরবান জেলার আলীকদম এলাকায় জামায়াতে ইসলামী ও দলটির ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের সঙ্গে মিয়ানমারের সশস্ত্র রোহিঙ্গা সংগঠন রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) একটি সম্ভাব্য সামরিক…

তানজিন তিশার সদস্যপদ স্থগিত, নেপথ্যে সেই চড়-কাণ্ড

ওটিএন বাংলা ডেস্ক :  অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়েছে অভিনেত্রী তানজিন তিশার। একই সিদ্ধান্তের মুখে পড়েছেন অভিনেত্রী সামিয়া অথৈও। শুটিং সেটে সহকর্মীকে…

স্বদেশের মুক্তি ও মানুষের জাগরণে এক মহাপ্রাণ: মহাত্মা অশ্বিনী কুমার দত্ত

ইতিহাস কখনো কখনো তার শ্রেষ্ঠ সন্তানদের সময়ের আবর্তে আড়াল করে রাখে। কিন্তু কিছু মানুষ তাঁদের কর্ম, আদর্শ, ত্যাগ ও দূরদর্শিতার মাধ্যমে যুগের সীমানা অতিক্রম করে…

জামালপুরে একই পরিবারের ৩ জনসহ ট্রাকচাপায় নিহত বেড়ে ৪

জামালপুরের মেলান্দহে ট্রাকের চাপায় অটোরিকশার যাত্রী একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আট মাস বয়সী এক শিশুও রয়েছে। এ ঘটনায় অটোরিকশাচালকসহ দুজন আহত…

সন্ত্রাসবিরোধী অভিযানে সহিংস হামলার পরিকল্পনার অভিযোগ, কুইন্সল্যান্ডে কিশোর গ্রেপ্তার

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড অঙ্গরাজ্যে সহিংস হামলার পরিকল্পনার অভিযোগে এক কিশোরকে গ্রেপ্তার করেছে সন্ত্রাসবিরোধী পুলিশ। তার বিরুদ্ধে কাউকে হত্যা বা গুরুতর শারীরিক ক্ষতি করার পরিকল্পনার অভিযোগ আনা…

পার্থে বিমানের কেবিন ক্রু ম্যানেজারকে ধাক্কা, যাত্রীর বিরুদ্ধে মামলা

অস্ট্রেলিয়ার পার্থে বিমানবন্দরে উড়োজাহাজের ভেতরে কেবিন ক্রু ম্যানেজারকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে ৫৭ বছর বয়সী এক যাত্রীর বিরুদ্ধে মামলা হয়েছে। অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ (এএফপি) জানিয়েছে,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au