বাংলাদেশ

জামালপুরে একই পরিবারের ৩ জনসহ ট্রাকচাপায় নিহত বেড়ে ৪

  • 7:42 pm - November 07, 2026
  • পঠিত হয়েছে:৬৫ বার
জামালপুরের মেলান্দহে ট্রাকচাপায় অটোরিকশায় থাকা একই পরিবারের ৩ জনসহ নিহতের সংখ্যা বেড়ে ৪ জনে দাঁড়িয়েছে। ছবি: সংগৃহীত

জামালপুরের মেলান্দহে ট্রাকের চাপায় অটোরিকশার যাত্রী একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আট মাস বয়সী এক শিশুও রয়েছে। এ ঘটনায় অটোরিকশাচালকসহ দুজন আহত হয়েছেন।

শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক সড়কের মেলান্দহ উপজেলার বুরুঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ইসলামপুর উপজেলার ইন্দুল্লামারি এলাকার মোর্শেদ আলম (২৫), তাঁর স্ত্রী ইকরামা (২০), তাঁদের আট মাস বয়সী সন্তান রিফা এবং মোটরসাইকেল আরোহী শওকত হাসান লিখন (৪৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে মেলান্দহ উপজেলার শিমুলতলী থেকে যাত্রী নিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশা জামালপুরের দিকে যাচ্ছিল। একই সময়ে জামালপুর থেকে মেলান্দহের দিকে যাচ্ছিল একটি মোটরসাইকেল। পথে জামালপুরগামী একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী শওকত হাসান লিখন সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

এরপর ট্রাকটি অটোরিকশাটিকে পেছন থেকে চাপা দেয়। এতে অটোরিকশায় থাকা মোর্শেদ আলম, তাঁর স্ত্রী ইকরামা ও তাঁদের আট মাস বয়সী সন্তান রিফা ঘটনাস্থলেই নিহত হন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে গুরুতর আহত শওকত হাসান লিখনকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় অটোরিকশাচালক হযরত আলী (৪২) ও যাত্রী শাকিল (১৬) আহত হয়েছেন। তাঁদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.টি.এম. মাহমুদুল হক চারজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনায় একই পরিবারের তিনজন ঘটনাস্থলেই মারা যান। পরে হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়। এ ঘটনায় ট্রাকটি আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই শাখার আরও খবর

বান্দরবানের আলীকদমে সামরিক প্রশিক্ষণ নিচ্ছে শিবিরের শতাধিক নেতাকর্মী, মিয়ানমারের আরএসওর সঙ্গে যোগাযোগ

বাংলাদেশের বান্দরবান জেলার আলীকদম এলাকায় জামায়াতে ইসলামী ও দলটির ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের সঙ্গে মিয়ানমারের সশস্ত্র রোহিঙ্গা সংগঠন রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) একটি সম্ভাব্য সামরিক…

তানজিন তিশার সদস্যপদ স্থগিত, নেপথ্যে সেই চড়-কাণ্ড

ওটিএন বাংলা ডেস্ক :  অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়েছে অভিনেত্রী তানজিন তিশার। একই সিদ্ধান্তের মুখে পড়েছেন অভিনেত্রী সামিয়া অথৈও। শুটিং সেটে সহকর্মীকে…

স্বদেশের মুক্তি ও মানুষের জাগরণে এক মহাপ্রাণ: মহাত্মা অশ্বিনী কুমার দত্ত

ইতিহাস কখনো কখনো তার শ্রেষ্ঠ সন্তানদের সময়ের আবর্তে আড়াল করে রাখে। কিন্তু কিছু মানুষ তাঁদের কর্ম, আদর্শ, ত্যাগ ও দূরদর্শিতার মাধ্যমে যুগের সীমানা অতিক্রম করে…

সন্ত্রাসবিরোধী অভিযানে সহিংস হামলার পরিকল্পনার অভিযোগ, কুইন্সল্যান্ডে কিশোর গ্রেপ্তার

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড অঙ্গরাজ্যে সহিংস হামলার পরিকল্পনার অভিযোগে এক কিশোরকে গ্রেপ্তার করেছে সন্ত্রাসবিরোধী পুলিশ। তার বিরুদ্ধে কাউকে হত্যা বা গুরুতর শারীরিক ক্ষতি করার পরিকল্পনার অভিযোগ আনা…

পার্থে বিমানের কেবিন ক্রু ম্যানেজারকে ধাক্কা, যাত্রীর বিরুদ্ধে মামলা

অস্ট্রেলিয়ার পার্থে বিমানবন্দরে উড়োজাহাজের ভেতরে কেবিন ক্রু ম্যানেজারকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে ৫৭ বছর বয়সী এক যাত্রীর বিরুদ্ধে মামলা হয়েছে। অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ (এএফপি) জানিয়েছে,…

বিশ্বকাপ ফাইনালের ‘কাণ্ডে’ আর্জেন্টাইন তারকার শাস্তি কমাল ফিফা

বিশ্বকাপ ফাইনালের পর মাঠে সংঘর্ষ ও অসদাচরণের ঘটনায় শাস্তির মুখে পড়েছিলেন আর্জেন্টিনার তিন ফুটবলার। তাঁদের মধ্যে ডিফেন্ডার নাহুয়েল মলিনার শাস্তি কমিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au