বাংলাদেশ

জাকির নায়েকের প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরও পাঁচ বছর বাড়াল ভারত

  • 6:46 pm - November 13, 2026
  • পঠিত হয়েছে:১৩৭ বার
জাকির নায়েকের প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরও পাঁচ বছর বাড়াল ভারত।

ভারতের বিতর্কিত ইসলামী বক্তা জাকির নায়েকের প্রতিষ্ঠিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের (আইআরএফ) ওপর নিষেধাজ্ঞার মেয়াদ আরও পাঁচ বছর বাড়িয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার (১৩ নভেম্বর) এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, আইআরএফ এমন কর্মকাণ্ডে জড়িত, যা দেশটির নিরাপত্তা, শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য হুমকি। সংগঠনটির কর্মকাণ্ড ভারতের ধর্মনিরপেক্ষ কাঠামো, জাতীয় ঐক্য ও সার্বভৌমত্বের জন্যও ক্ষতিকর হতে পারে বলে মনে করছে সরকার।

১৯৯১ সালের ফেব্রুয়ারিতে মুম্বাইয়ে ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন জাকির নায়েক। পরে তিনি ভারত ছেড়ে মালয়েশিয়ায় চলে যান এবং সেখানে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পান।

২০১৬ সালের ১৭ নভেম্বর ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইআরএফকে বেআইনি সংগঠন ঘোষণা করে পাঁচ বছরের জন্য নিষেধাজ্ঞা জারি করে। ২০২১ সালের ১৫ নভেম্বর সেই নিষেধাজ্ঞার মেয়াদ আরও পাঁচ বছর বাড়ানো হয়। আগের নিষেধাজ্ঞার মেয়াদ ১৪ নভেম্বর শেষ হওয়ার কথা ছিল। এর আগেই নতুন করে আরও পাঁচ বছরের জন্য নিষেধাজ্ঞা বাড়ানোর সিদ্ধান্ত জানাল ভারত সরকার।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন, ১৯৬৭-এর ৩ নম্বর ধারার ১ ও ৩ উপধারায় দেওয়া ক্ষমতাবলে আইআরএফকে বেআইনি সংগঠন ঘোষণা করা হয়েছে। আইনের ৪ নম্বর ধারার বিধান অনুযায়ী, এ বিষয়ে ট্রাইব্যুনালের আদেশ সাপেক্ষে সরকারি গেজেটে বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে পরবর্তী পাঁচ বছর নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

মন্ত্রণালয়ের অভিযোগ, আইআরএফ এবং সংগঠনটির সদস্যরা ধর্মের ভিত্তিতে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিরোধ, শত্রুতা, ঘৃণা ও বিদ্বেষ ছড়াচ্ছেন। সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সভাপতি জাকির আবদুল করিম নায়েক, যিনি ডা. জাকির নায়েক নামে পরিচিত, এসব কর্মকাণ্ডে নেতৃত্ব দিচ্ছেন বলে দাবি করেছে ভারত সরকার।

নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর কারণ হিসেবে মন্ত্রণালয় জানিয়েছে, জাকির নায়েকের বিভিন্ন বক্তব্য ও বক্তৃতা আপত্তিকর এবং সেগুলো রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে উসকানি দিতে পারে। সরকারের অভিযোগ, তাঁর বক্তব্য বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর মধ্যে শত্রুতা ও বিদ্বেষ ছড়ানোর পাশাপাশি ভারত ও বিদেশের একটি নির্দিষ্ট ধর্মের তরুণদের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হতে উৎসাহিত করছে।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আরও দাবি, আন্তর্জাতিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল, ইন্টারনেট, সংবাদপত্র ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে জাকির নায়েক বিশ্বজুড়ে লাখ লাখ মানুষের কাছে উগ্রবাদী বক্তব্য ও বক্তৃতা প্রচার করেছেন।

মন্ত্রণালয়ের আশঙ্কা, আইআরএফের কর্মকাণ্ড বন্ধ করা না হলে সংগঠনটি আবারও রাষ্ট্রবিরোধী তৎপরতা চালাতে পারে। সংগঠনটির সদস্যদের পুনরায় সংগঠিত করার পাশাপাশি সাম্প্রদায়িক বিভেদ ছড়িয়ে ভারতের ধর্মনিরপেক্ষ কাঠামো ক্ষতিগ্রস্ত করার চেষ্টা হতে পারে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া সশস্ত্র গোষ্ঠীগুলোকে সমর্থন দিয়ে বিচ্ছিন্নতাবাদী তৎপরতা বাড়ানোর আশঙ্কার কথাও জানিয়েছে মন্ত্রণালয়।

বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন, ১৯৬৭-এর ৫ নম্বর ধারায় গঠিত একটি ট্রাইব্যুনাল আইআরএফকে বেআইনি সংগঠন ঘোষণার যথেষ্ট কারণ রয়েছে কি না, তা পর্যালোচনা করে। ২০১৭ সালের ২২ মে এবং ২০২২ সালের ৩০ মার্চ দেওয়া আদেশে ট্রাইব্যুনাল সংগঠনটিকে বেআইনি ঘোষণার সরকারি সিদ্ধান্ত বহাল রাখে।

এই শাখার আরও খবর

নির্বাসন থেকে আবার প্রত্যাবর্তন? সোনিয়া গান্ধীর স্মৃতিকথায় শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ

একবার নির্বাসন থেকে ফিরে বাংলাদেশের সরকারপ্রধান হয়েছিলেন শেখ হাসিনা। দ্বিতীয়বার ভারতে অবস্থানরত সাবেক এই প্রধানমন্ত্রীর জীবনে কি সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটতে পারে? ভারতের কংগ্রেস নেত্রী…

কঠোর আন্দোলনের দিকে যাচ্ছে আওয়ামী লীগ, ১৯ নভেম্বর লকডাউনের ডাক

আগামী ডিসেম্বরে দলের সভাপতি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার লক্ষ্য সামনে রেখে নভেম্বর মাসে ধারাবাহিক আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।…

মাজার-মন্দিরে হামলা ও মব সন্ত্রাসের প্রতিবাদে শাহবাগে মানববন্ধন, বিক্ষোভ ও মশাল মিছিল

রাজধানীর শাহবাগে মাজার–মন্দিরসহ ধর্মীয় ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, মব সন্ত্রাস, আইনবহির্ভূত হত্যাকাণ্ড এবং বাড়িঘরে হামলা ও লুটপাটের প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল…

সুবিধাজনক সময়ে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ হবে: জয়সওয়াল

স্থগিত হওয়া বাংলাদেশ ও ভারতের পঞ্চম কনস্যুলার সংলাপ দুই দেশের জন্য সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেছেন,…

বাংলাদেশের রাজনীতি নিয়ে দিল্লি-ওয়াশিংটন তৎপরতা, হাইকমিশনারের ধারাবাহিক বৈঠক কি ইঙ্গিত দিচ্ছে?

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন, আওয়ামী লীগের কার্যক্রম এবং নিরাপত্তা ইস্যুতে ভারত, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘের অবস্থানে কোনো পরিবর্তন আসছে কি না, তা নিয়ে নতুন…

খাবারের সিরিয়াল নিয়ে বিরোধ, মহাখালীর দূরবীন বাংলা রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর

ঢাকার মহাখালীর জনপ্রিয় খাবারের রেস্তোরাঁ ‘দূরবীন বাংলা’য় খাবার খেতে বসার সিরিয়াল নিয়ে বিরোধের জেরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। একদল যুবক রেস্তোরাঁয় ঢুকে চেয়ার-টেবিলসহ বিভিন্ন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au