বিশ্ব

আয়ারল্যান্ডে ৭ হাজার কোটি টাকায় ঐতিহাসিক প্রাসাদ কিনলেন জাকারবার্গ

  • 11:03 pm - November 13, 2026
  • পঠিত হয়েছে:৬৩৯ বার
আয়ারল্যান্ডে ৭ হাজার কোটি টাকায় ঐতিহাসিক প্রাসাদ কিনলেন জাকারবার্গ।

মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ ও তাঁর স্ত্রী প্রিসিলা চ্যান আয়ারল্যান্ডের একটি ঐতিহাসিক প্রাসাদ কিনেছেন। দেশটির ওয়াটারফোর্ড কাউন্টিতে অবস্থিত স্ট্রানক্যালি ক্যাসল নামের প্রাসাদটি এখন তাঁদের সম্পত্তির তালিকায় যুক্ত হয়েছে। প্রাসাদটির মূল ভবন ও এর সঙ্গে থাকা এক একর পর্যন্ত জমির জন্য তাঁরা ৫ কোটি ১১ লাখ ৭০ হাজার ইউরো, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭ হাজার কোটি টাকা দিয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যমর প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৪৪০ একর জমির ওপর অবস্থিত এই সম্পত্তিতে রয়েছে তিনতলা একটি প্রাসাদ। গথিক পুনর্জাগরণ স্থাপত্যশৈলীতে নির্মিত ভবনটির পাশ দিয়ে বয়ে গেছে ব্ল্যাকওয়াটার নদী। মেটার ইউরোপীয় প্রধান কার্যালয় থেকে প্রাসাদটির দূরত্ব প্রায় ২০০ কিলোমিটার।

আইরিশ টাইমসের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১৭ আগস্ট আয়ারল্যান্ডের সম্পত্তির মূল্য নিবন্ধনে এই বিক্রির তথ্য নথিভুক্ত করা হয়। তবে নিবন্ধনে উল্লেখ করা অর্থের মধ্যে পুরো ৪৪০ একর জমির মূল্য অন্তর্ভুক্ত নেই। ফলে সম্পত্তিটির মোট দাম আরও বেশি হতে পারে।

সরকারি স্থাপত্যবিষয়ক নথি অনুযায়ী, ব্ল্যাকওয়াটার নদীর দিকে মুখ করে ১৮৩০ সালের দিকে প্রাসাদটি নির্মাণ করা হয়। প্রায় ১৬ হাজার বর্গফুট আয়তনের ভবনটি মূলত আয়ারল্যান্ডের সাবেক সংসদ সদস্য জন কিলির জন্য তৈরি হয়েছিল। স্থপতি জেমস ও জর্জ রিচার্ড পেইন এর নকশা করেন।

প্রাসাদটির চারপাশে রয়েছে বিস্তীর্ণ বনভূমি ও খোলা জায়গা। সম্পত্তির ভেতর দিয়ে বয়ে যাওয়া ব্ল্যাকওয়াটার নদীর তীরে রয়েছে ব্যক্তিগত নৌকা ভেড়ানোর ঘাটও। গত দুই দশকে ভবনটিতে বড় ধরনের সংস্কার করা হয়েছে। আগের মালিক মাইকেল ও জিয়াঙ্কারলা অ্যালেন-বাকলি দীর্ঘদিন ধরে ঐতিহাসিক এই সম্পত্তির দেখাশোনা ও সংস্কার করেছেন।

জাকারবার্গের এক মুখপাত্র জানিয়েছেন, ঐতিহাসিক বাড়িটির দেখাশোনার দায়িত্ব পেয়ে জাকারবার্গ ও তাঁর পরিবার আনন্দিত। তাঁরা আয়ারল্যান্ডে সময় কাটানোর অপেক্ষায় রয়েছেন।

আয়ারল্যান্ডে মেটার প্রায় ১ হাজার ৫০০ কর্মী কাজ করেন। দেশটিতে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি বড় প্রযুক্তিপ্রতিষ্ঠানের ইউরোপীয় প্রধান কার্যালয়ও রয়েছে। তুলনামূলক সুবিধাজনক করব্যবস্থার কারণে এসব প্রতিষ্ঠান আয়ারল্যান্ডকে তাদের ইউরোপীয় কার্যক্রম পরিচালনার কেন্দ্র হিসেবে বেছে নিয়েছে।

সুত্রঃ এনডিটিভি

এই শাখার আরও খবর

নির্বাসন থেকে আবার প্রত্যাবর্তন? সোনিয়া গান্ধীর স্মৃতিকথায় শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ

একবার নির্বাসন থেকে ফিরে বাংলাদেশের সরকারপ্রধান হয়েছিলেন শেখ হাসিনা। দ্বিতীয়বার ভারতে অবস্থানরত সাবেক এই প্রধানমন্ত্রীর জীবনে কি সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটতে পারে? ভারতের কংগ্রেস নেত্রী…

কঠোর আন্দোলনের দিকে যাচ্ছে আওয়ামী লীগ, ১৯ নভেম্বর লকডাউনের ডাক

আগামী ডিসেম্বরে দলের সভাপতি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার লক্ষ্য সামনে রেখে নভেম্বর মাসে ধারাবাহিক আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।…

মাজার-মন্দিরে হামলা ও মব সন্ত্রাসের প্রতিবাদে শাহবাগে মানববন্ধন, বিক্ষোভ ও মশাল মিছিল

রাজধানীর শাহবাগে মাজার–মন্দিরসহ ধর্মীয় ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, মব সন্ত্রাস, আইনবহির্ভূত হত্যাকাণ্ড এবং বাড়িঘরে হামলা ও লুটপাটের প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল…

সুবিধাজনক সময়ে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ হবে: জয়সওয়াল

স্থগিত হওয়া বাংলাদেশ ও ভারতের পঞ্চম কনস্যুলার সংলাপ দুই দেশের জন্য সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেছেন,…

বাংলাদেশের রাজনীতি নিয়ে দিল্লি-ওয়াশিংটন তৎপরতা, হাইকমিশনারের ধারাবাহিক বৈঠক কি ইঙ্গিত দিচ্ছে?

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন, আওয়ামী লীগের কার্যক্রম এবং নিরাপত্তা ইস্যুতে ভারত, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘের অবস্থানে কোনো পরিবর্তন আসছে কি না, তা নিয়ে নতুন…

খাবারের সিরিয়াল নিয়ে বিরোধ, মহাখালীর দূরবীন বাংলা রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর

ঢাকার মহাখালীর জনপ্রিয় খাবারের রেস্তোরাঁ ‘দূরবীন বাংলা’য় খাবার খেতে বসার সিরিয়াল নিয়ে বিরোধের জেরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। একদল যুবক রেস্তোরাঁয় ঢুকে চেয়ার-টেবিলসহ বিভিন্ন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au