বাংলাদেশ

খাবারের সিরিয়াল নিয়ে বিরোধ, মহাখালীর দূরবীন বাংলা রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর

  • 2:51 am - November 14, 2026
  • পঠিত হয়েছে:২২৪ বার
হামলা-ভাঙচুরের পর বন্ধ রাখা হয়েছে মহাখালীর দূরবীন বাংলা রেস্তোরাঁ। আজ শুক্রবার দুপুরের চিত্র। ছবি: সংগৃহীত

ঢাকার মহাখালীর জনপ্রিয় খাবারের রেস্তোরাঁ ‘দূরবীন বাংলা’য় খাবার খেতে বসার সিরিয়াল নিয়ে বিরোধের জেরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। একদল যুবক রেস্তোরাঁয় ঢুকে চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাব ভাঙচুর করেন। তাঁরা সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী বলে জানিয়েছে পুলিশ।

আজ শুক্রবার বেলা ১১টার দিকে মহাখালীর আমতলী এলাকায় তিতুমীর কলেজের কাছে সড়কের উল্টো পাশে অবস্থিত রেস্তোরাঁটিতে এ ঘটনা ঘটে। এ সময় রেস্তোরাঁকর্মীদের সঙ্গে যুবকদের সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। তাঁদের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দেশীয় নানা পদের খাবারের জন্য দূরবীন বাংলা রেস্তোরাঁটি বেশ জনপ্রিয়। প্রতিদিন সকাল থেকেই সেখানে খাবার খেতে ভিড় করেন অনেকে। রেস্তোরাঁয় বসার জায়গা পেতে গ্রাহকদের সিরিয়াল দিতে হয়। এ সিরিয়াল নিয়েই আজকের ঘটনার সূত্রপাত বলে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে।

হামলা–ভাঙচুর করা হয়েছে মহাখালীর দূরবীন বাংলা রেস্তোরাঁয়। আজ শুক্রবার দুপুরের চিত্র। ছবি: সংগৃহীত

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, রেস্তোরাঁয় খাবার খেতে বসার সিরিয়াল নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কর্তৃপক্ষের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। পরে ওই শিক্ষার্থীরা আরও কয়েকজন সহপাঠীকে ডেকে এনে রেস্তোরাঁর ভেতরে ভাঙচুর চালান।

ঘটনার বর্ণনা দিয়ে দূরবীন বাংলা রেস্তোরাঁর মালিক সাফিন বেগ সাংবাদিকদের বলেন, প্রথমে এক তরুণ রেস্তোরাঁয় এসে একটি খালি চেয়ারে বসে পড়েন। ওই জায়গার জন্য আগে থেকেই একটি পরিবার সিরিয়ালে অপেক্ষা করছিল। এ নিয়ে ওই তরুণের সঙ্গে পরিবারের সদস্যদের বাগ্‌বিতণ্ডা হয়।

সাফিন বেগের ভাষ্য, পরিস্থিতি সামাল দিতে রেস্তোরাঁর এক কর্মী সেখানে যান। ওই তরুণ শিক্ষার্থী হতে পারেন, বিষয়টি বিবেচনায় নিয়ে তাঁকে অন্য জায়গায় বসার ব্যবস্থা করে দেওয়ার প্রস্তাব দেন কর্মী। কিন্তু এতে ক্ষুব্ধ হয়ে তরুণটি রেস্তোরাঁ থেকে বেরিয়ে যান।

সাফিন বেগ বলেন, ‘কিছুক্ষণ পর তিনি কয়েকজন নিয়ে এসে প্রথমে রেস্তোরাঁর বাইরে আমাদের স্টাফ খলিলকে বেদম মারধর করেন। এরপর শুরু হয় ভাঙচুর।’

হামলা–ভাঙচুর করা হয়েছে মহাখালীর দূরবীন বাংলা রেস্তোরাঁয়। আজ শুক্রবার দুপুরের চিত্র। ছবি: সংগৃহীত

এদিকে হামলা ও ভাঙচুরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, একদল যুবক হঠাৎ রেস্তোরাঁর ভেতরে ঢুকে চেয়ার, টেবিলসহ বিভিন্ন আসবাব তুলে ভাঙচুর করছেন।

পুলিশ সূত্র জানায়, বসার জায়গা নিয়ে বিরোধের একপর্যায়ে রেস্তোরাঁর ব্যবস্থাপককে লাঞ্ছিত করা হয়। পরে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষ বাধে। এতে অন্তত ১০ জন আহত হন।

ঘটনার পর রেস্তোরাঁটি বন্ধ রাখা হয়। দুপুরে পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার রুহুল কবীর খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

সাংবাদিকদের উপকমিশনার রুহুল কবীর খান বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। হামলাকারীদের শনাক্ত করতে ভিডিও ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। তিনি রেস্তোরাঁর মালিক সাফিন বেগকে যত দ্রুত সম্ভব প্রতিষ্ঠানটি খুলে দেওয়ার পরামর্শ দেন। পাশাপাশি রেস্তোরাঁর নিরাপত্তায় পুলিশ মোতায়েনের আশ্বাস দেন তিনি।

এই শাখার আরও খবর

নির্বাসন থেকে আবার প্রত্যাবর্তন? সোনিয়া গান্ধীর স্মৃতিকথায় শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ

একবার নির্বাসন থেকে ফিরে বাংলাদেশের সরকারপ্রধান হয়েছিলেন শেখ হাসিনা। দ্বিতীয়বার ভারতে অবস্থানরত সাবেক এই প্রধানমন্ত্রীর জীবনে কি সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটতে পারে? ভারতের কংগ্রেস নেত্রী…

কঠোর আন্দোলনের দিকে যাচ্ছে আওয়ামী লীগ, ১৯ নভেম্বর লকডাউনের ডাক

আগামী ডিসেম্বরে দলের সভাপতি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার লক্ষ্য সামনে রেখে নভেম্বর মাসে ধারাবাহিক আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।…

মাজার-মন্দিরে হামলা ও মব সন্ত্রাসের প্রতিবাদে শাহবাগে মানববন্ধন, বিক্ষোভ ও মশাল মিছিল

রাজধানীর শাহবাগে মাজার–মন্দিরসহ ধর্মীয় ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, মব সন্ত্রাস, আইনবহির্ভূত হত্যাকাণ্ড এবং বাড়িঘরে হামলা ও লুটপাটের প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল…

সুবিধাজনক সময়ে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ হবে: জয়সওয়াল

স্থগিত হওয়া বাংলাদেশ ও ভারতের পঞ্চম কনস্যুলার সংলাপ দুই দেশের জন্য সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেছেন,…

বাংলাদেশের রাজনীতি নিয়ে দিল্লি-ওয়াশিংটন তৎপরতা, হাইকমিশনারের ধারাবাহিক বৈঠক কি ইঙ্গিত দিচ্ছে?

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন, আওয়ামী লীগের কার্যক্রম এবং নিরাপত্তা ইস্যুতে ভারত, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘের অবস্থানে কোনো পরিবর্তন আসছে কি না, তা নিয়ে নতুন…

নিষেধাজ্ঞার মধ্যেও বড় হচ্ছে আ. লীগের মিছিল

ভাস্কর দত্ত :  কার্যক্রম নিষিদ্ধ থাকলেও রাজপথে আবারও সক্রিয় হওয়ার চেষ্টা করছে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ঘরোয়া বৈঠক, অনলাইন যোগাযোগ ও কেন্দ্রীয় নেতাদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au