বাংলাদেশ

মাজার-মন্দিরে হামলা ও মব সন্ত্রাসের প্রতিবাদে শাহবাগে মানববন্ধন, বিক্ষোভ ও মশাল মিছিল

  • 6:27 am - November 14, 2026
  • পঠিত হয়েছে:৬৮ বার
মাজার-মন্দিরে হামলা ও মব সন্ত্রাসের প্রতিবাদে শাহবাগে মানববন্ধন, বিক্ষোভ ও মশাল মিছিল। ছবিঃ ওটিএন বাংলা

রাজধানীর শাহবাগে মাজার–মন্দিরসহ ধর্মীয় ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, মব সন্ত্রাস, আইনবহির্ভূত হত্যাকাণ্ড এবং বাড়িঘরে হামলা ও লুটপাটের প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচি থেকে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ আট দফা আন্দোলনে কারাবন্দি ব্যক্তিদের মুক্তি, রংপুরে গণপতি চক্রবর্তী হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত এবং নারায়ণগঞ্জের লক্ষ্মী নারায়ণ কটন মিল মন্দিরে হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানানো হয়। একই সঙ্গে ধর্মীয় ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা এবং ‘সৌহার্দ্যের বাংলাদেশ’-এর উত্থাপিত ১০ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান বক্তারা।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৪টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ‘সৌহার্দ্যের বাংলাদেশ’-এর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রথমে সেখানে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়। পরে বিভিন্ন দাবিতে মশাল মিছিল বের করেন অংশগ্রহণকারীরা।

কর্মসূচিতে বিভিন্ন সুফি, সুন্নি, সনাতনী, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। তাঁদের মধ্যে উপস্থিত ছিলেন হাসান সাহা সুরেশ্বরী দিপু, বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) মো. ইব্রাহিম মিয়া, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মহীন্দ্র কুমার নাথ, ধর্মযাজক প্রণবানন্দ মহারাজ, বাংলাদেশ সনাতন পার্টির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুমন কুমার রায়, প্রান্তোষ তালুকদার, টনি মল্লিক, সুবীর কান্তি ধর, কানু লাল কর, অ্যাডভোকেট তরুণ লাল বেগী, নুপুর হালদার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল সংসদের সাধারণ সম্পাদক সুদীপ্ত প্রামাণিক।

এ ছাড়া সুফি সম্প্রদায়ের মো. মাহাথির, নাসির উদ্দীন চিশতী ও মুশতাক রাজাজীসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা কর্মসূচিতে অংশ নেন।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণকারীরা সাম্প্রদায়িক হামলা, ধর্মীয় প্রতিষ্ঠানে ভাঙচুর ও মব সন্ত্রাসের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। তাঁদের স্লোগানের মধ্যে ছিল, ‘মুক্তিযুদ্ধের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’, ‘একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’, ‘পদ্মা মেঘনা যমুনা, তোমার আমার ঠিকানা’, ‘তুমি কে, আমি কে—বাঙালি, বাঙালি’, ‘যে হাত মন্দির ভাঙে, সে হাত ভেঙে দাও’ এবং ‘যে হাত মাজার ভাঙে, সেই হাত ভেঙে দাও’।

সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশে সাম্প্রদায়িক হামলা, মাজার–মন্দির ভাঙচুর কিংবা মব সন্ত্রাসের কোনো সুযোগ থাকা উচিত নয়। দেশের যেকোনো স্থানে এ ধরনের ঘটনা ঘটলে দল, মত ও ধর্মের ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে আইনসম্মত প্রতিরোধ গড়ে তুলতে হবে। একই সঙ্গে মৌলবাদ, জঙ্গিবাদ, ধর্মীয় বিদ্বেষ ও উসকানিমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।

বক্তারা অবিলম্বে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ আট দফা আন্দোলনে কারাবন্দি ব্যক্তিদের মুক্তির দাবি জানান। তাঁদের বক্তব্যে রংপুরে গণপতি চক্রবর্তী হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্তের বিষয়টিও গুরুত্ব পায়। পাশাপাশি নারায়ণগঞ্জের লক্ষ্মী নারায়ণ কটন মিল মন্দিরে হামলা ও ভাঙচুরের ঘটনায় সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার আহ্বান জানান তাঁরা।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত লক্ষ্মী নারায়ণ কটন মিল মন্দিরে গত ১১ নভেম্বর হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে আয়োজকদের পক্ষ থেকে অভিযোগ করা হয়। তাঁদের দাবি, নিট কনসার্ন গ্রুপের পক্ষ থেকে মন্দিরে এ হামলা চালানো হয়েছে। এ ঘটনার নিরপেক্ষ তদন্ত, দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং মন্দিরের নিরাপত্তা নিশ্চিত করার দাবি তোলা হয় কর্মসূচিতে।

বক্তারা আরও বলেন, ধর্মীয় উপাসনালয় ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান শুধু কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের সম্পদ নয়, এগুলো দেশের ঐতিহ্য ও সামাজিক সম্প্রীতির অংশ। এসব প্রতিষ্ঠানের ওপর হামলা কোনোভাবেই বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। ধর্মীয় পরিচয়ের কারণে কোনো নাগরিক যেন নিরাপত্তাহীনতায় না ভোগেন, তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

তাঁরা বলেন, বাংলাদেশ সবার। মহান মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনায় ধর্ম–বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের সমান অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। মব সন্ত্রাসের মাধ্যমে আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা বন্ধে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন এবং ধর্মীয় ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তাঁরা।

কর্মসূচি থেকে মাজার, মন্দির ও অন্যান্য ধর্মীয়–সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর বন্ধ, এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচার, আইনবহির্ভূত হত্যা ও মব সন্ত্রাস প্রতিরোধ এবং বাড়িঘরে হামলা ও লুটপাটের ঘটনায় দায়ীদের শাস্তির দাবি জানানো হয়। বক্তারা সরকারের প্রতি ‘সৌহার্দ্যের বাংলাদেশ’-এর উত্থাপিত ১০ দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।

আয়োজকদের মতে, ধর্মীয় বিদ্বেষ ও সহিংসতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও নাগরিক অধিকার রক্ষায় এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখা প্রয়োজন।

এই শাখার আরও খবর

নির্বাসন থেকে আবার প্রত্যাবর্তন? সোনিয়া গান্ধীর স্মৃতিকথায় শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ

একবার নির্বাসন থেকে ফিরে বাংলাদেশের সরকারপ্রধান হয়েছিলেন শেখ হাসিনা। দ্বিতীয়বার ভারতে অবস্থানরত সাবেক এই প্রধানমন্ত্রীর জীবনে কি সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটতে পারে? ভারতের কংগ্রেস নেত্রী…

কঠোর আন্দোলনের দিকে যাচ্ছে আওয়ামী লীগ, ১৯ নভেম্বর লকডাউনের ডাক

আগামী ডিসেম্বরে দলের সভাপতি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার লক্ষ্য সামনে রেখে নভেম্বর মাসে ধারাবাহিক আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।…

সুবিধাজনক সময়ে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ হবে: জয়সওয়াল

স্থগিত হওয়া বাংলাদেশ ও ভারতের পঞ্চম কনস্যুলার সংলাপ দুই দেশের জন্য সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেছেন,…

বাংলাদেশের রাজনীতি নিয়ে দিল্লি-ওয়াশিংটন তৎপরতা, হাইকমিশনারের ধারাবাহিক বৈঠক কি ইঙ্গিত দিচ্ছে?

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন, আওয়ামী লীগের কার্যক্রম এবং নিরাপত্তা ইস্যুতে ভারত, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘের অবস্থানে কোনো পরিবর্তন আসছে কি না, তা নিয়ে নতুন…

খাবারের সিরিয়াল নিয়ে বিরোধ, মহাখালীর দূরবীন বাংলা রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর

ঢাকার মহাখালীর জনপ্রিয় খাবারের রেস্তোরাঁ ‘দূরবীন বাংলা’য় খাবার খেতে বসার সিরিয়াল নিয়ে বিরোধের জেরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। একদল যুবক রেস্তোরাঁয় ঢুকে চেয়ার-টেবিলসহ বিভিন্ন…

নিষেধাজ্ঞার মধ্যেও বড় হচ্ছে আ. লীগের মিছিল

ভাস্কর দত্ত :  কার্যক্রম নিষিদ্ধ থাকলেও রাজপথে আবারও সক্রিয় হওয়ার চেষ্টা করছে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ঘরোয়া বৈঠক, অনলাইন যোগাযোগ ও কেন্দ্রীয় নেতাদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au