বিশ্ব

লন্ডনে রাজনৈতিক সংঘর্ষের জেরে বাংলাদেশিদের বহিষ্কারের দাবি ব্রিটিশ এমপির

  • 4:01 pm - November 18, 2026
  • পঠিত হয়েছে:৬১ বার
লন্ডনে রাজনৈতিক সংঘর্ষের জেরে বাংলাদেশিদের বহিষ্কারের দাবি ব্রিটিশ এমপির।

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের রমফোর্ডে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও প্রবাসীদের মধ্যে সংঘর্ষের ঘটনা্ দেশটিতে বসবাসরত সব বাংলাদেশিকে বহিষ্কারের দাবি জানিয়েছেন ব্রিটিশ পার্লামেন্টের সদস্য রুপার্ট লো। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান। একই সঙ্গে সংঘর্ষে জড়িত বাংলাদেশি অভিবাসীদের যুক্তরাজ্য থেকে বহিষ্কারের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

গত সোমবার (১৬ নভেম্বর) স্থানীয় সময় রাতে রমফোর্ডের মেফেয়ার ভেন্যুর বাইরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সেখানে এনসিপির আহ্বায়ক এবং জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের সম্মানে একটি নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠান শেষে প্রবাসী ও এনসিপির সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়।

এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে রুপার্ট লো লেখেন, এনসিপি ও তাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মধ্যকার বিরোধকে কেন্দ্র করে রমফোর্ডের রাস্তায় বাংলাদেশি পুরুষেরা সংঘর্ষে জড়িয়েছেন। এ পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, বাংলাদেশি কিংবা বাংলাদেশের বিষয়ে তাঁর কোনো আগ্রহ নেই। একই সঙ্গে তিনি যুক্তরাজ্য থেকে সব বাংলাদেশিকে বের করে দেওয়ার দাবি জানান।

এর আগে দেওয়া আরেকটি পোস্টে রুপার্ট লো হুঁশিয়ারি দিয়ে বলেন, রমফোর্ডের রাস্তায় সংঘর্ষে জড়িত বাংলাদেশি অভিবাসীদের রিস্টোর ব্রিটেন সরকার ক্ষমতায় এলে যুক্তরাজ্য থেকে বহিষ্কার করা হবে।

রুপার্ট লো যুক্তরাজ্যের গ্রেট ইয়ারমাউথ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য। তিনি রিস্টোর ব্রিটেন দলের নেতা। অভিবাসন নিয়ন্ত্রণ, অভিবাসীদের বহিষ্কার এবং সীমান্ত নিরাপত্তা জোরদার করা তাঁর দলের রাজনৈতিক কর্মসূচির অন্যতম প্রধান বিষয়।

তবে রমফোর্ডের একটি রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় যুক্তরাজ্যে বসবাসরত সব বাংলাদেশিকে বহিষ্কারের দাবি জানিয়ে তাঁর দেওয়া বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সংঘর্ষে জড়িত ব্যক্তিদের দায়ের সঙ্গে পুরো বাংলাদেশি সম্প্রদায়কে এক করে দেখার বিষয়টিও এ বক্তব্যের পর সামনে এসেছে।

এই শাখার আরও খবর

থানার কার্যক্রম বন্ধ, টুঙ্গিপাড়া যেন এক যুদ্ধ বিধ্বস্ত নগরী

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় উপজেলা থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের পর বন্ধ রয়েছে পুলিশের কার্যক্রম। হামলার সময় প্রাণ বাঁচাতে থানা ছেড়ে চলে যান কর্তব্যরত পুলিশ সদস্যরা। আগুনে…

কাশিয়ানীতে বিএনপি কার্যালয় ও গ্রামীণ ব্যাংকে ভাঙচুর, অগ্নিসংযোগ

গোপালগঞ্জের কাশিয়ানীতে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয় ও গ্রামীণ ব্যাংকের উপজেলা শাখায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় কয়েকটি দোকানেও ভাঙচুর চালানো হয়। বুধবার (১৮…

নবাবগঞ্জে দরবার ও মসজিদে হামলার অভিযোগ, ২১ নভেম্বরের সমাবেশ বন্ধের দাবি মানবাধিকার সংস্থার

ঢাকার নবাবগঞ্জে একটি পরিবারের বসতবাড়ি, মসজিদ ও দরবার শরিফে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ তুলে নিরাপত্তা এবং ন্যায়বিচারের দাবি জানিয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস…

গ্রামীণ ব্যাংকের শাখায় হামলার তদন্ত চায় জাতিসংঘ, শান্তিপূর্ণ প্রতিবাদের আহ্বান

বাংলাদেশে গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় হামলার ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। একই সঙ্গে বিক্ষোভকারীদের শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানানোর অধিকারের কথাও তুলে ধরেছে সংস্থাটি। তবে বাংলাদেশে…

পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন এবং পুনঃপরীক্ষার ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার…

শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারকে আইনি নোটিশ, ১৫ দিনের সময় বেঁধে দিলেন আইনজীবী

ভারতে অবস্থানরত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারকে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। কূটনৈতিক ও প্রশাসনিক উদ্যোগের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au