বাংলাদেশ

চট্টগ্রামে চুরি হওয়া পুলিশের পিকআপ ভ্যান উদ্ধার, শনাক্ত চালক

  • 12:53 am - November 19, 2026
  • পঠিত হয়েছে:৩৬ বার
চট্টগ্রাম নগরের হালিশহর জেলা পুলিশ লাইন্সের সামনে থেকে চুরি হওয়া পুলিশের পিকআপ ভ্যানটি উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ছবি: সংগৃহীত

নচট্টগ্রাম নগরের হালিশহর জেলা পুলিশ লাইন্সের সামনে থেকে চুরি হওয়া পুলিশের টহল পিকআপ ভ্যান উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় গাড়িটি নিয়ে যাওয়া চালককেও শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় কর্ণফুলী উপজেলার ফকিন্নির হাট এলাকা থেকে পিকআপ ভ্যানটি উদ্ধার করা হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পশ্চিম বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার দুপুরে নগরের ছোটপুল এলাকায় জেলা পুলিশ লাইন্সের সামনে থেকে হালিশহর থানা-পুলিশের একটি টহল পিকআপ ভ্যান চুরি হয়। টহল দলের সদস্যরা গাড়িটি রেখে পাশের পুনাক ক্যান্টিনে খাবার খেতে যান। এ সুযোগে পিকআপ ভ্যানটি নিয়ে যায় এক ব্যক্তি।

ডিসি আলমগীর হোসেন বলেন, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে পুলিশ দেখতে পায়, এক ব্যক্তি গাড়িটির কাছে গিয়ে নিজের কাছে থাকা চাবি দিয়ে সেটি খুলে চালিয়ে নিয়ে যান।

ঘটনার পরপরই পিকআপ ভ্যানটি উদ্ধারে অভিযান শুরু করে পুলিশ। অভিযানের একপর্যায়ে সন্ধ্যায় কর্ণফুলী উপজেলার ফকিন্নির হাট এলাকা থেকে গাড়িটি উদ্ধার করা হয়। একই সঙ্গে গাড়িটি নিয়ে যাওয়ার সঙ্গে জড়িত চালককেও শনাক্ত করা হয়েছে।

এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

এই শাখার আরও খবর

মিরপুরে যুবলীগের সাধারণ সম্পাদক নিখিলের বাসায় ছাত্রদলের হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

রাজধানীর মিরপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিলের বাসায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) রাত…

নারায়ণগঞ্জে শামীম ওসমানের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা

নারায়ণগঞ্জে শামীম ওসমানের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা, বাধা দিলেন স্থানীয়রা

নারায়ণগঞ্জে আওয়ামী লীগের নেতা ও সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের পরিত্যক্ত ডুপ্লেক্স বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। বুধবার (১৮ নভেম্বর) রাতে নগরীর জামতলা…

নড়াইলে কৃষকদল ও জাসাস নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ

নড়াইলের কালিয়া উপজেলায় মোটরসাইকেল শোডাউন চলাকালে অতর্কিত হামলায় বিএনপির সহযোগী সংগঠন কৃষকদল ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) দুই নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ…

সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ফাতাহ-৩ উৎক্ষেপণ করল পাকিস্তান

সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ‘ফাতাহ-৩’-এর সফল উৎক্ষেপণের দাবি করেছে পাকিস্তানের সেনাবাহিনী। বুধবার (১৮ নভেম্বর) দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এ…

লকডাউনের চাপে অচল খুলনা-ঢাকা বাস যোগাযোগ

নিরাপত্তাজনিত কারণে খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রেখেছে বাস মালিক সমিতি। এতে দুর্ভোগে পড়েছেন ঢাকাগামী যাত্রীরা। বুধবার (১৮ নভেম্বর) দুপুরের পর লকডাউনকে সামনে রেখে…

বিএলএর নতুন প্রধান রহমান গুল, ছিলেন পাকিস্তান সেনাবাহিনীর ক্যাপ্টেন

পাকিস্তানের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন বেলুচিস্তান লিবারেশন আর্মির (বিএলএ) শীর্ষ নেতৃত্বে পরিবর্তন এসেছে। সংগঠনটির নতুন কমান্ডার-ইন-চিফ হিসেবে নিয়োগ পেয়েছেন পাকিস্তান সেনাবাহিনীর সাবেক ক্যাপ্টেন রহমান গুল। গত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au