বাংলাদেশ

বিএলএর নতুন প্রধান রহমান গুল, ছিলেন পাকিস্তান সেনাবাহিনীর ক্যাপ্টেন

  • 2:48 am - November 19, 2026
  • পঠিত হয়েছে:৪৪ বার
বিএলএর নতুন প্রধান রহমান গুল।

পাকিস্তানের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন বেলুচিস্তান লিবারেশন আর্মির (বিএলএ) শীর্ষ নেতৃত্বে পরিবর্তন এসেছে। সংগঠনটির নতুন কমান্ডার-ইন-চিফ হিসেবে নিয়োগ পেয়েছেন পাকিস্তান সেনাবাহিনীর সাবেক ক্যাপ্টেন রহমান গুল। গত ১৪ নভেম্বর তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়। সংগঠনের ভেতরে তিনি ‘উস্তাদ মুরিদ’ নামেও পরিচিত।

আন্তর্জাতিক সাময়িকী ‘দ্য ডিপ্লোম্যাট’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, রহমান গুলের নেতৃত্বে আসা কেবল সংগঠনের সাধারণ পদবদল নয়। এর সঙ্গে জড়িয়ে রয়েছে তাঁর দীর্ঘ সামরিক অভিজ্ঞতা এবং বিএলএর সামরিক কৌশলে সম্ভাব্য পরিবর্তনের বিষয়টি। নিরাপত্তা বিশ্লেষক রিজওয়ান নাসিরের লেখা ওই বিশ্লেষণে নেতৃত্ব পরিবর্তনের পেছনের কারণ এবং এর আঞ্চলিক নিরাপত্তায় সম্ভাব্য প্রভাব তুলে ধরা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তান সেনাবাহিনীতে ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালনের পর রহমান গুল সেনাবাহিনী ছেড়ে বেলুচ বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে যোগ দেন। বিএলএতে যোগ দেওয়ার পর তিনি সংগঠনটির বিশেষায়িত সশস্ত্র শাখা ‘মাজিদ ব্রিগেড’-এর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। এই শাখাটি আত্মঘাতী হামলার জন্য পরিচিত।

২০২৪ সালের অক্টোবরে করাচি বিমানবন্দরে হামলাসহ পাকিস্তানের নিরাপত্তা বাহিনী এবং চীনা স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনায় বড় ধরনের হামলার ঘটনায় মাজিদ ব্রিগেডের সম্পৃক্ততার কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিএলএর মুখপাত্র জিয়ান্দ বেলুচ এক আনুষ্ঠানিক বিবৃতিতে রহমান গুল ওরফে মুরিদের নতুন দায়িত্ব গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সংগঠনটির শীর্ষ নেতৃত্বে ছিলেন বশির জেব। চলতি বছরের জানুয়ারিতে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে বিএলএর সমন্বিত অভিযান ‘অপারেশন হেরফ ২’-এর ফলাফল এবং সংগঠনের অভ্যন্তরীণ বিভিন্ন বিষয় নিয়ে বশির জেব ও মাজিদ ব্রিগেডের প্রধান রহমান গুলের মধ্যে মতবিরোধ তৈরি হয়েছিল বলে প্রতিবেদনে বলা হয়েছে।

পরবর্তী সময়ে বশির জেবকে সরিয়ে দেওয়া হলে বিএলএর জ্যেষ্ঠ কমান্ডারদের নিয়ে গঠিত সিনিয়র কমান্ড কাউন্সিল সাময়িকভাবে নেতৃত্বের দায়িত্ব নেয়। শেষ পর্যন্ত সংগঠনটির জ্যেষ্ঠ নেতৃত্বের মধ্য থেকেই রহমান গুলকে নতুন কমান্ডার-ইন-চিফ হিসেবে নির্বাচিত করা হয়।

নিরাপত্তা বিশ্লেষক রিজওয়ান নাসিরের মতে, রহমান গুলের নেতৃত্বে বিএলএর সামরিক কৌশল ও হামলার ধরনে পরিবর্তন আসতে পারে। তাঁর ধারণা, নতুন প্রধান এমন ধরনের নেতৃত্ব ও সামরিক কৌশল প্রয়োগ করতে পারেন, যা পাকিস্তান এবং চীন উভয়ের নিরাপত্তার জন্য বড় উদ্বেগের কারণ হয়ে উঠবে।

বিশ্লেষণে বলা হয়েছে, পাকিস্তান সেনাবাহিনীতে দায়িত্ব পালনের অভিজ্ঞতার কারণে রহমান গুল দেশটির সামরিক বাহিনীর কৌশল, দুর্বলতা এবং গোয়েন্দা কার্যক্রম সম্পর্কে ধারণা রাখেন। এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি বিএলএর হামলার ধরন আরও সুসংগঠিত করার চেষ্টা করতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রথাগত গেরিলা কৌশলের পাশাপাশি সামরিক প্রশিক্ষণ ও আধুনিক সমরবিদ্যার প্রয়োগ বাড়লে সংগঠনটির হামলার সক্ষমতা আরও জটিল হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে বেলুচিস্তানে চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর (সিপিইসি) প্রকল্প, চীনা নাগরিক এবং বিভিন্ন অবকাঠামো নতুন করে নিরাপত্তাঝুঁকির মুখে পড়তে পারে।

সব মিলিয়ে, পাকিস্তান সেনাবাহিনীর সাবেক এক কর্মকর্তার হাতে বিএলএর সর্বোচ্চ নেতৃত্ব যাওয়াকে পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে বেলুচিস্তানে চীনের বিনিয়োগ ও স্বার্থের নিরাপত্তা নিয়েও নতুন উদ্বেগ তৈরি হয়েছে। তবে রহমান গুলের নেতৃত্বে সংগঠনটির কৌশল কতটা বদলাবে, তা সময়ের সঙ্গে স্পষ্ট হবে।

এই শাখার আরও খবর

মিরপুরে যুবলীগের সাধারণ সম্পাদক নিখিলের বাসায় ছাত্রদলের হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

রাজধানীর মিরপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিলের বাসায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) রাত…

নারায়ণগঞ্জে শামীম ওসমানের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা

নারায়ণগঞ্জে শামীম ওসমানের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা, বাধা দিলেন স্থানীয়রা

নারায়ণগঞ্জে আওয়ামী লীগের নেতা ও সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের পরিত্যক্ত ডুপ্লেক্স বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। বুধবার (১৮ নভেম্বর) রাতে নগরীর জামতলা…

নড়াইলে কৃষকদল ও জাসাস নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ

নড়াইলের কালিয়া উপজেলায় মোটরসাইকেল শোডাউন চলাকালে অতর্কিত হামলায় বিএনপির সহযোগী সংগঠন কৃষকদল ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) দুই নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ…

সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ফাতাহ-৩ উৎক্ষেপণ করল পাকিস্তান

সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ‘ফাতাহ-৩’-এর সফল উৎক্ষেপণের দাবি করেছে পাকিস্তানের সেনাবাহিনী। বুধবার (১৮ নভেম্বর) দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এ…

লকডাউনের চাপে অচল খুলনা-ঢাকা বাস যোগাযোগ

নিরাপত্তাজনিত কারণে খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রেখেছে বাস মালিক সমিতি। এতে দুর্ভোগে পড়েছেন ঢাকাগামী যাত্রীরা। বুধবার (১৮ নভেম্বর) দুপুরের পর লকডাউনকে সামনে রেখে…

পোশাকশ্রমিকদের মজুরি প্রতিবছর পর্যালোচনার সুপারিশ যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী সংগঠনের

বাংলাদেশের তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি প্রতিবছর পর্যালোচনা ও সমন্বয়ের সুপারিশ করেছে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী সংগঠন আমেরিকান অ্যাপারেল অ্যান্ড ফুটওয়্যার অ্যাসোসিয়েশন (এএএফএ)। শ্রমিকদের ক্রয়ক্ষমতা ধরে রাখা, মজুরি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au