বাংলাদেশ

নারায়ণগঞ্জে শামীম ওসমানের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা, বাধা দিলেন স্থানীয়রা

  • 4:31 am - November 19, 2026
  • পঠিত হয়েছে:৩২ বার
নারায়ণগঞ্জে শামীম ওসমানের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা

নারায়ণগঞ্জে আওয়ামী লীগের নেতা ও সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের পরিত্যক্ত ডুপ্লেক্স বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। বুধবার (১৮ নভেম্বর) রাতে নগরীর জামতলা আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় মশাল হাতে নিয়ে বাড়িটির সামনে বিক্ষোভ মিছিল করেন তাঁরা। একপর্যায়ে মিছিলের একজন সদস্য বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করলে স্থানীয় বাসিন্দারা বাধা দেন। পরে মিছিলকারীরা সেখান থেকে চলে যান।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে ১৫ থেকে ২০ জনের একটি দল মিছিল নিয়ে জামতলা আবাসিক এলাকায় শামীম ওসমানের বাড়ির সামনে উপস্থিত হয়। তাঁদের কয়েকজনের হাতে জ্বলন্ত মশাল ছিল। এ সময় মিছিল থেকে ‘শেখ হাসিনার ফাঁসি চাই’, ‘খুনি হাসিনার ফাঁসি চাই’ এবং ‘রশি লাগলে রশি নে, শেখ হাসিনার ফাঁসি দে’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

একপর্যায়ে মিছিলের এক সদস্য শামীম ওসমানের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করেন। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা তাঁদের বাধা দেন। পরে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন মিছিলকারীরা।

মিছিলটির নেতৃত্বে ছিলেন সরকারি কদম রসুল কলেজ ছাত্র সংসদের সাবেক সেক্রেটারি ও মহানগর ছাত্রদল নেতা আতিকুর রহমান রিফাত ওরফে শেখ রিফাত। তিনি জেলা যুবদলের সদস্যসচিব মশিউর রহমান রনির ভাগ্নে বলে জানা গেছে।

ঘটনার বিষয়ে মহল্লার নৈশপ্রহরী মো. হারুন অর রশিদ বলেন, রাতে ১৫ থেকে ২০ জনের একটি দল মিছিল নিয়ে এসে বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করে। মিছিল থেকে শামীম ওসমানের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হচ্ছিল। তাঁদের কয়েকজনের হাতে জ্বলন্ত মশাল ছিল। একপর্যায়ে একজন বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন বাধা দেন। এরপর তাঁরা দ্রুত সেখান থেকে চলে যান।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম বলেন, বিষয়টি তাঁর জানা নেই। পরবর্তী সময়ে এ বিষয়ে বিস্তারিত জানাতে পারবেন বলে জানান তিনি।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন বিকেলে নারায়ণগঞ্জের জামতলা এলাকায় শামীম ওসমানের ডুপ্লেক্স বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। একই দিন উত্তর চাষাঢ়া এলাকায় তাঁর ভাই সাবেক সংসদ সদস্য সেলিম ওসমানের তিনতলা বাড়িতেও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। ওই দিন এই দুই রাজনৈতিক নেতার বাড়ি ছাড়াও নারায়ণগঞ্জের বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

এদিকে ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলন ঘিরে নারায়ণগঞ্জে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

এ ছাড়া জুলাই-আগস্টের আন্দোলনে নারায়ণগঞ্জে সংঘটিত হত্যাকাণ্ডের মামলাতেও শামীম ওসমান ও তাঁর ছেলে অয়ন ওসমান আসামি রয়েছেন।

এই শাখার আরও খবর

মিরপুরে যুবলীগের সাধারণ সম্পাদক নিখিলের বাসায় ছাত্রদলের হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

রাজধানীর মিরপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিলের বাসায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) রাত…

নড়াইলে কৃষকদল ও জাসাস নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ

নড়াইলের কালিয়া উপজেলায় মোটরসাইকেল শোডাউন চলাকালে অতর্কিত হামলায় বিএনপির সহযোগী সংগঠন কৃষকদল ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) দুই নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ…

সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ফাতাহ-৩ উৎক্ষেপণ করল পাকিস্তান

সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ‘ফাতাহ-৩’-এর সফল উৎক্ষেপণের দাবি করেছে পাকিস্তানের সেনাবাহিনী। বুধবার (১৮ নভেম্বর) দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এ…

লকডাউনের চাপে অচল খুলনা-ঢাকা বাস যোগাযোগ

নিরাপত্তাজনিত কারণে খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রেখেছে বাস মালিক সমিতি। এতে দুর্ভোগে পড়েছেন ঢাকাগামী যাত্রীরা। বুধবার (১৮ নভেম্বর) দুপুরের পর লকডাউনকে সামনে রেখে…

বিএলএর নতুন প্রধান রহমান গুল, ছিলেন পাকিস্তান সেনাবাহিনীর ক্যাপ্টেন

পাকিস্তানের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন বেলুচিস্তান লিবারেশন আর্মির (বিএলএ) শীর্ষ নেতৃত্বে পরিবর্তন এসেছে। সংগঠনটির নতুন কমান্ডার-ইন-চিফ হিসেবে নিয়োগ পেয়েছেন পাকিস্তান সেনাবাহিনীর সাবেক ক্যাপ্টেন রহমান গুল। গত…

পোশাকশ্রমিকদের মজুরি প্রতিবছর পর্যালোচনার সুপারিশ যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী সংগঠনের

বাংলাদেশের তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি প্রতিবছর পর্যালোচনা ও সমন্বয়ের সুপারিশ করেছে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী সংগঠন আমেরিকান অ্যাপারেল অ্যান্ড ফুটওয়্যার অ্যাসোসিয়েশন (এএএফএ)। শ্রমিকদের ক্রয়ক্ষমতা ধরে রাখা, মজুরি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au