বিশ্ব

সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ফাতাহ-৩ উৎক্ষেপণ করল পাকিস্তান

  • 3:43 am - November 19, 2026
  • পঠিত হয়েছে:২১ বার
সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ফাতাহ-৩ উৎক্ষেপণ করল পাকিস্তান।

সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ‘ফাতাহ-৩’-এর সফল উৎক্ষেপণের দাবি করেছে পাকিস্তানের সেনাবাহিনী। বুধবার (১৮ নভেম্বর) দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, ফাতাহ-৩ ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ পাকিস্তানের জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। উন্নত নেভিগেশন ও প্রপালশন ব্যবস্থা সংবলিত এই ক্ষেপণাস্ত্র সুপারসনিক গতিতে দীর্ঘপাল্লার লক্ষ্যবস্তুতে উচ্চ নির্ভুলতার সঙ্গে আঘাত হানতে সক্ষম বলে দাবি করেছে দেশটির সামরিক বাহিনী।

পাকিস্তানের আইএসপিআর আরও জানিয়েছে, নতুন এই ক্ষেপণাস্ত্র দেশটির সেনাবাহিনীর রকেট ফোর্স কমান্ডের অভিযান পরিচালনার সক্ষমতা ও কৌশলগত নমনীয়তা বাড়াবে। একই সঙ্গে লক্ষ্যবস্তুতে আঘাত হানার পাল্লাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। এর ফলে পাকিস্তানের প্রচলিত সামরিক প্রতিরোধব্যবস্থা এবং সামগ্রিক প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী হবে বলে মনে করছে দেশটির সেনাবাহিনী।

ক্ষেপণাস্ত্রটির উৎক্ষেপণ কার্যক্রম প্রত্যক্ষ করেন পাকিস্তান সেনাবাহিনীর রকেট ফোর্স কমান্ডার, সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সংশ্লিষ্ট বিজ্ঞানী ও প্রকৌশলীরা।

পাকিস্তানের সামরিক বাহিনীর ভাষ্য অনুযায়ী, ফাতাহ-৩-এর এই সফল উৎক্ষেপণ দেশটির ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ও প্রতিরক্ষা সক্ষমতা উন্নয়নের ধারায় গুরুত্বপূর্ণ অগ্রগতি। তবে ক্ষেপণাস্ত্রটির নির্দিষ্ট পাল্লা, গতি এবং পরীক্ষার অন্যান্য কারিগরি তথ্য বিবৃতিতে প্রকাশ করা হয়নি।

সূত্র: ডন

এই শাখার আরও খবর

মিরপুরে যুবলীগের সাধারণ সম্পাদক নিখিলের বাসায় ছাত্রদলের হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

রাজধানীর মিরপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিলের বাসায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) রাত…

নারায়ণগঞ্জে শামীম ওসমানের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা

নারায়ণগঞ্জে শামীম ওসমানের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা, বাধা দিলেন স্থানীয়রা

নারায়ণগঞ্জে আওয়ামী লীগের নেতা ও সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের পরিত্যক্ত ডুপ্লেক্স বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। বুধবার (১৮ নভেম্বর) রাতে নগরীর জামতলা…

নড়াইলে কৃষকদল ও জাসাস নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ

নড়াইলের কালিয়া উপজেলায় মোটরসাইকেল শোডাউন চলাকালে অতর্কিত হামলায় বিএনপির সহযোগী সংগঠন কৃষকদল ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) দুই নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ…

লকডাউনের চাপে অচল খুলনা-ঢাকা বাস যোগাযোগ

নিরাপত্তাজনিত কারণে খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রেখেছে বাস মালিক সমিতি। এতে দুর্ভোগে পড়েছেন ঢাকাগামী যাত্রীরা। বুধবার (১৮ নভেম্বর) দুপুরের পর লকডাউনকে সামনে রেখে…

বিএলএর নতুন প্রধান রহমান গুল, ছিলেন পাকিস্তান সেনাবাহিনীর ক্যাপ্টেন

পাকিস্তানের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন বেলুচিস্তান লিবারেশন আর্মির (বিএলএ) শীর্ষ নেতৃত্বে পরিবর্তন এসেছে। সংগঠনটির নতুন কমান্ডার-ইন-চিফ হিসেবে নিয়োগ পেয়েছেন পাকিস্তান সেনাবাহিনীর সাবেক ক্যাপ্টেন রহমান গুল। গত…

পোশাকশ্রমিকদের মজুরি প্রতিবছর পর্যালোচনার সুপারিশ যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী সংগঠনের

বাংলাদেশের তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি প্রতিবছর পর্যালোচনা ও সমন্বয়ের সুপারিশ করেছে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী সংগঠন আমেরিকান অ্যাপারেল অ্যান্ড ফুটওয়্যার অ্যাসোসিয়েশন (এএএফএ)। শ্রমিকদের ক্রয়ক্ষমতা ধরে রাখা, মজুরি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au