চাঁদা না পেয়ে ফার্মেসি বন্ধের হুমকি, পুলিশের পাহারায় খোলার পর গুলি
খুলনার টুটপাড়ায় চাঁদা দাবির হুমকিতে দীর্ঘদিন বন্ধ থাকা চয়নিকা ফার্মেসিতে আবারও হামলার ঘটনা ঘটেছে। পুলিশের পাহারায় ফার্মেসি চালুর ১৩ দিনের মাথায় শুক্রবার সন্ধ্যায় বোরকা পরা…
ইয়েমেনে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে ২৪ ঘণ্টায় ৮৫৪টি সামরিক অভিযান চালানোর দাবি করেছে দেশটির সশস্ত্র বাহিনী। গত ১৯ থেকে ২০ নভেম্বর পর্যন্ত পরিচালিত এসব অভিযানে অন্তত ১৯৩ জন হুথি যোদ্ধা হতাহত হয়েছেন বলে জানিয়েছে তারা।
ইয়েমেনি সামরিক বাহিনীর এক মুখপাত্রের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, সেনাবাহিনীর চলমান ‘ডন অব ইয়েমেন’ অভিযানের অংশ হিসেবে এসব হামলা চালানো হয়। এতে সরকারি বাহিনীকে সহযোগিতা করছে হুথিবিরোধী সশস্ত্র গোষ্ঠী পপুলার রেজিস্ট্যান্স।
বিবৃতি অনুযায়ী, ২৪ ঘণ্টার অভিযানে হুথিদের লক্ষ্য করে ৩১টি বিমান হামলা, ৯১টি ড্রোন হামলা, ৪৫টি রকেট হামলা এবং ৬৮৭টি কামানের গোলাবর্ষণ করা হয়েছে। এসব হামলায় ১৯৩ জন হুথি যোদ্ধা হতাহত হওয়ার পাশাপাশি তাদের ৮১টি পরিবহন যান ও সামরিক সরঞ্জাম ধ্বংস কিংবা অকেজো করা হয়েছে।
এ সময় আল-জওফ ও মারিব ফ্রন্টে হুথিদের অবস্থান লক্ষ্য করে লড়াই চালিয়ে যায় সরকারি বাহিনী। ফ্রন্টলাইন সেনারা হুথি ফিল্ড কমান্ডারদের লক্ষ্যবস্তু করার পাশাপাশি তাদের গোলাবর্ষণের উৎসগুলোও নিষ্ক্রিয় করেছে বলে বিবৃতিতে দাবি করা হয়।
অন্যদিকে, তাইজ শহরে সরকারি বাহিনী ও পপুলার রেজিস্ট্যান্সের যোদ্ধারা হুথিদের বিভিন্ন অবস্থান ও সমাবেশস্থলে হামলা চালিয়েছে। দক্ষিণাঞ্চলীয় ফ্রন্টেও পরিস্থিতি বিবেচনায় সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানানো হয়।
বিবৃতিতে হোদেইদাহ বন্দর ও রাজধানী সানার বিভিন্ন স্থানে জোট বাহিনীর হামলার কথাও উল্লেখ করা হয়েছে। সামরিক বাহিনীর দাবি, এসব স্থানে হামলার আগে বেসামরিক নাগরিকদের নিরাপদে সরে যাওয়ার জন্য সতর্ক করা হয়েছিল। হুথিরা এসব স্থাপনা সামরিক কাজে ব্যবহার করত। এর মধ্যে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির কর্মশালাও ছিল।
হুথি গোষ্ঠীর বিরুদ্ধে বেসামরিক অবকাঠামোকে সামরিক কাজে ব্যবহারের অভিযোগ তুলে সামরিক মুখপাত্র বলেন, এর মাধ্যমে তারা ইয়েমেনের জনগণ, আঞ্চলিক নিরাপত্তা এবং লোহিত সাগর ও বাব আল-মানদাব প্রণালিতে নৌচলাচলের জন্য হুমকি তৈরি করছে।
ইয়েমেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে, হুথিদের সামরিক হুমকি মোকাবিলা, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং জাতীয় সম্পদ রক্ষা করাই তাদের প্রধান লক্ষ্য। ‘ডন অব ইয়েমেন’ অভিযানের নির্ধারিত লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত সামরিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানিয়েছে তারা।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au