বাংলাদেশ

গোপালগঞ্জে চলন্ত বাস থামিয়ে ছাত্রদল নেতাকে ধরল আ.লীগের নেতাকর্মীরা

  • 7:59 pm - November 27, 2026
  • পঠিত হয়েছে:৩৪ বার
ছাত্রদল নেতা সাব্বির খান। ছবি : সংগৃহীত

গোপালগঞ্জের মুকসুদপুরে চলন্ত বাস থামিয়ে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সাব্বির খানকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। তাঁকে আটকে রেখে শারীরিক নির্যাতনের পাশাপাশি অস্ত্রের মুখে বিএনপি ও ছাত্রদলবিরোধী বক্তব্য দিতে বাধ্য করার অভিযোগ করেছেন ভুক্তভোগী। পরে কৌশলে পালিয়ে পিরোজপুরে পৌঁছালে স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

শুক্রবার (২৭ নভেম্বর) পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ৮টার দিকে গোপালগঞ্জের মুকসুদপুরে এ ঘটনা ঘটে।

আহত সাব্বির খান ঝালকাঠির রাজাপুর উপজেলার মৃত মো. আলকাস খানের ছেলে। বর্তমানে তিনি পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ঢাকার নর্দা থেকে ইমাদ পরিবহনের একটি বাসে পিরোজপুরের উদ্দেশে রওনা হন সাব্বির। রাত ৮টার দিকে গোপালগঞ্জের পুলিশ লাইন ও ব্যাতগ্রাম এলাকার মাঝামাঝি স্থানে বাসটির গতিরোধ করা হয়।

এ সময় আওয়ামী লীগের নেতাকর্মী পরিচয় দেওয়া কয়েকজন ব্যক্তি বাসে উঠে সাব্বিরের মোবাইল ফোন তল্লাশি করেন। ফোনে ছাত্রদলের বিভিন্ন কার্যক্রমের পোস্ট এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সঙ্গে তাঁর সম্পৃক্ততার তথ্য পাওয়ার পর তাঁকে বাস থেকে নামিয়ে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

সাব্বিরের অভিযোগ, তাঁকে আটকে রেখে শারীরিক নির্যাতন করা হয়। পরে মুক্তির বিনিময়ে পাঁচ লাখ টাকা দাবি করা হয়। এ সময় অস্ত্রের মুখে জিম্মি করে নিজের ফেসবুক আইডি থেকে বিএনপি ও ছাত্রদলকে নিয়ে আপত্তিকর বক্তব্য দিতে বাধ্য করা হয়। সেই বক্তব্যের ভিডিও ধারণ করে তাঁর ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রকাশ করা হয়।

তিনি আরও জানান, প্রায় ২০ জনের একটি দল লাঠিসোঁটা ও অস্ত্র নিয়ে তাঁকে আটকে রাখে। একপর্যায়ে কৌশলে সেখান থেকে পালিয়ে অন্য একটি বাসে ওঠেন তিনি। পরে রাত সাড়ে ১২টার দিকে পিরোজপুরে পৌঁছান। খবর পেয়ে স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা সিও অফিস চত্বর থেকে তাঁকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যান।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার। তিনি বলেন, গোপালগঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীদের এমন কর্মকাণ্ড প্রতিরোধে পিরোজপুর জেলা ছাত্রদল প্রস্তুত রয়েছে। কেন্দ্রীয় নির্দেশনা পেলে হাজারো নেতাকর্মী নিয়ে গোপালগঞ্জে যাওয়ার কথাও জানান তিনি।

এদিকে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক ভিডিও কলের মাধ্যমে আহত সাব্বির খানের সঙ্গে কথা বলেছেন। তাঁরা তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

ঘটনার বিষয়ে পিরোজপুর সদর থানার ওসি মো. শরিফুল ইসলাম বলেন, ছাত্রদল নেতাকে তুলে নিয়ে নির্যাতনের বিষয়টি জানতে পেরে খোঁজখবর নেওয়া হয়েছে। ঘটনাটি গোপালগঞ্জে ঘটেছে। এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি।

এই শাখার আরও খবর

চাঁদা না পেয়ে ফার্মেসি বন্ধের হুমকি, পুলিশের পাহারায় খোলার পর গুলি

খুলনার টুটপাড়ায় চাঁদা দাবির হুমকিতে দীর্ঘদিন বন্ধ থাকা চয়নিকা ফার্মেসিতে আবারও হামলার ঘটনা ঘটেছে। পুলিশের পাহারায় ফার্মেসি চালুর ১৩ দিনের মাথায় শুক্রবার সন্ধ্যায় বোরকা পরা…

ধারের টাকা চাইতেই হবিগঞ্জের কলেজ শিক্ষক নির্মল চন্দ্র বিশ্বাসকে শোকজ

ওটিএন বাংলা রিপোর্ট :  হবিগঞ্জের মাধবপুরে চৌমুহনী খুরশিদ হাইস্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান শাখার চার প্রভাষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। তাঁদের একজন নির্মল চন্দ্র…

‘সীমান্তের কোনো এক গোপালগঞ্জ দিয়ে ফিরবেন হাসিনা, বাধা দেওয়ার সাহস দেখাবে না প্রশাসন’

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার যে ঘোষণা দিয়েছেন, তা বাস্তবায়নে বিমানপথের পাশাপাশি স্থলসীমান্তের একাধিক বিকল্প বিবেচনা করছে আওয়ামী লীগ। দলটির…

পোশাকবাজারে অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত

শ্রমিক অসন্তোষ, উৎপাদন ব্যাহত হওয়া, জ্বালানি সংকট ও ক্রমবর্ধমান উৎপাদন ব্যয়ের কারণে আন্তর্জাতিক পোশাকবাজারে প্রতিযোগিতামূলক সক্ষমতা হারাচ্ছে বাংলাদেশ। এর প্রভাব পড়তে শুরু করেছে দেশের তৈরি…

পুলিশ বক্সসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার

চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থানে ট্রাফিক পুলিশের বক্সসহ গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি স্থাপনার নিরাপত্তা জোরদার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। নগরের এলজিইডি ভবন, ভূমি কার্যালয়সহ কয়েকটি স্থাপনা লক্ষ্য…

পাঁচ হাজার নয়, টুঙ্গিপাড়ায় সহিংসতা মামলায় ১৩ হাজার আসামি

ওটিএন বাংলা রিপোর্ট : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সাম্প্রতিক সহিংসতার ঘটনায় পৃথক দুটি মামলা করেছে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব মামলায় ১৩ হাজার ৩৪ জনকে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au