বাংলাদেশ

পশ্চিমবঙ্গের মন্ত্রীর বাংলাদেশ দখলের হুমকি, হিন্দু হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা

  • 8:57 pm - November 27, 2026
  • পঠিত হয়েছে:৫৪ বার
শ্চিমবঙ্গের মন্ত্রী হিসেবে অর্জুন সিং। ছবি: সংগৃহীত

বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের সদস্যদের হত্যার অভিযোগ তুলে ভারত বাংলাদেশ দখল করবে বলে হুমকি দিয়েছেন পশ্চিমবঙ্গের এক মন্ত্রী। আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, বাংলাদেশে হিন্দুদের হত্যার প্রতিশোধ নেওয়া হবে। প্রতিবেশী দুই দেশের মধ্যে চলমান টানাপোড়েনের মধ্যে তাঁর এ বক্তব্য নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

মঙ্গলবার পশ্চিমবঙ্গের ভাটপাড়ায় দেওয়া এক বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী অর্জুন সিং। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

অর্জুন সিং বলেন, ‘আমরা ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখল করব। যথেষ্ট হয়েছে, বাংলাদেশকে নিয়ে আর কোনো অজুহাত চলবে না।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশে যেভাবে হিন্দুদের হত্যা করা হয়েছে, তার প্রতিশোধ আমরা অবশ্যই নেব। এ বিষয়ে কোনো সন্দেহ নেই।’

এদিকে, শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর নয়াদিল্লি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজে ঢাকায় ফেরার পরিকল্পনা করছেন। এ জন্য তিনি ঢাকার প্রশাসনের কাছে আনুষ্ঠানিকভাবে উড়োজাহাজের ব্যবস্থা করার অনুরোধ জানিয়েছেন।

মোজাম্মেল আলী বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের একটি উড়োজাহাজে শেখ হাসিনাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। এখন তিনি দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য সরকারের কাছে আকাশপথে পরিবহনের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন।’

তবে শেখ হাসিনার দেশে ফেরার এ দাবি প্রত্যাখ্যান করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) প্রধান প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তাঁর ভাষায়, শেখ হাসিনাকে দেশে ফেরাতে রাষ্ট্রীয় উড়োজাহাজ পাঠানোর দাবি ‘পাগলামি ছাড়া কিছুই নয়’।

এ ছাড়া বাংলাদেশের আরেক মন্ত্রী রোববার রয়টার্সকে জানিয়েছেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। তাঁকে দেশে ফেরাতে উড়োজাহাজ পাঠানোর বিষয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলেও জানান তিনি।

চলতি বছরের আগস্টে এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে দেশে ফেরার ইচ্ছার কথা প্রথম জানিয়েছিলেন শেখ হাসিনা। পরবর্তী সময়ে বিভিন্ন সাক্ষাৎকারেও তিনি দেশে ফেরার পরিকল্পনার কথা পুনর্ব্যক্ত করেন।

চলতি মাসের শুরুতে যুক্তরাজ্যে আইনজীবীদের মাধ্যমে নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্যও আবেদন করেন তিনি।

এদিকে, শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ঢাকা একাধিকবার নয়াদিল্লির কাছে অনুরোধ জানিয়েছে। তবে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বিষয়টি এখনো পর্যালোচনাধীন রয়েছে বলে জানিয়েছে ভারত সরকার।

এই শাখার আরও খবর

চাঁদা না পেয়ে ফার্মেসি বন্ধের হুমকি, পুলিশের পাহারায় খোলার পর গুলি

খুলনার টুটপাড়ায় চাঁদা দাবির হুমকিতে দীর্ঘদিন বন্ধ থাকা চয়নিকা ফার্মেসিতে আবারও হামলার ঘটনা ঘটেছে। পুলিশের পাহারায় ফার্মেসি চালুর ১৩ দিনের মাথায় শুক্রবার সন্ধ্যায় বোরকা পরা…

ধারের টাকা চাইতেই হবিগঞ্জের কলেজ শিক্ষক নির্মল চন্দ্র বিশ্বাসকে শোকজ

ওটিএন বাংলা রিপোর্ট :  হবিগঞ্জের মাধবপুরে চৌমুহনী খুরশিদ হাইস্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান শাখার চার প্রভাষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। তাঁদের একজন নির্মল চন্দ্র…

‘সীমান্তের কোনো এক গোপালগঞ্জ দিয়ে ফিরবেন হাসিনা, বাধা দেওয়ার সাহস দেখাবে না প্রশাসন’

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার যে ঘোষণা দিয়েছেন, তা বাস্তবায়নে বিমানপথের পাশাপাশি স্থলসীমান্তের একাধিক বিকল্প বিবেচনা করছে আওয়ামী লীগ। দলটির…

পোশাকবাজারে অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত

শ্রমিক অসন্তোষ, উৎপাদন ব্যাহত হওয়া, জ্বালানি সংকট ও ক্রমবর্ধমান উৎপাদন ব্যয়ের কারণে আন্তর্জাতিক পোশাকবাজারে প্রতিযোগিতামূলক সক্ষমতা হারাচ্ছে বাংলাদেশ। এর প্রভাব পড়তে শুরু করেছে দেশের তৈরি…

পুলিশ বক্সসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার

চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থানে ট্রাফিক পুলিশের বক্সসহ গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি স্থাপনার নিরাপত্তা জোরদার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। নগরের এলজিইডি ভবন, ভূমি কার্যালয়সহ কয়েকটি স্থাপনা লক্ষ্য…

পাঁচ হাজার নয়, টুঙ্গিপাড়ায় সহিংসতা মামলায় ১৩ হাজার আসামি

ওটিএন বাংলা রিপোর্ট : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সাম্প্রতিক সহিংসতার ঘটনায় পৃথক দুটি মামলা করেছে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব মামলায় ১৩ হাজার ৩৪ জনকে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au