লিড নিউজ

মেলবোর্নের ফুটস্ক্রেতে সোমালি যুবকের গুলিতে মৃত্যুর পর বিক্ষোভ: স্বাধীন তদন্তের দাবি

  • 11:05 am - April 23, 2025
  • পঠিত হয়েছে:১০১ বার
ফুটস্ক্রের নিকোলসন স্ট্রিটে বিক্ষোভকারীরা ‘Justice for Abdifatah’ ব্যানার হাতে বিক্ষোভ করেন। ছবি: Jake Nowakowski / NewsWire

মেলবোর্ন, ২৩ এপ্রিল- মেলবোর্নের পশ্চিমাঞ্চল ফুটস্ক্রেতে পুলিশের গুলিতে সোমালি বংশোদ্ভূত এক যুবকের মৃত্যুর পর মঙ্গলবার (২২ এপ্রিল) বিক্ষোভ করেন প্রতিবাদকারী। ৩৫ বছর বয়সী আব্দিফাতাহ আহমেদকে পুলিশ গুলি করে হত্যা করে বলে অভিযোগ, যার ফলে সোমালি কমিউনিটির মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে।

প্রতিবাদকারীরা ‘স্বাধীন তদন্ত’, ‘বিচার’ এবং ‘অপ্রাণঘাতী শক্তি ব্যবহারে সংস্কার’-এর দাবি জানিয়ে ফুটস্ক্রে’র নিকোলসন স্ট্রিটে জড়ো হন। অনেকেই হাতে প্ল্যাকার্ড নিয়ে উপস্থিত হন, তাতে লেখা ছিল: “Black Lives Matter”, “Stop Killing”, ও “Justice for Abdifatah murdered by police”।

ঘটনার সূত্রপাত হয় গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে, যখন পুলিশ দাবি করে আব্দিফাতাহ আহমেদ ছুরি নিয়ে তাদের দিকে তেড়ে আসেন। পরে দুই কর্মকর্তা তাকে গুলি করেন। তিনি ঘটনাস্থলেই মারা যান। ঘটনাটি মেট্রো ওয়েস্ট শপিং সেন্টারের কাছে, অ্যালবার্ট স্ট্রিটে ঘটে।

আহমেদ একজন সোমালি শরণার্থী ছিলেন যিনি গৃহহীন ছিলেন এবং দীর্ঘদিন ধরে মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন। পুলিশ জানায়, সংশ্লিষ্ট দুই অফিসার বর্তমানে ছুটিতে রয়েছেন। প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, অফিসাররা ধীরে ধীরে অস্ত্র তাক করে আহমেদের দিকে এগিয়ে যায় এবং তাকে গুলি করে। 

ভিক্টোরিয়া পুলিশ জানায়, অফিসারদের কাছে টেজার না থাকায় তারা “চরম ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে” কয়েক সেকেন্ডের মধ্যে গুলি চালাতে বাধ্য হন। 

এই ঘটনা আবারও পুলিশের দ্বারা অতিরিক্ত শক্তি প্রয়োগ এবং মানসিক স্বাস্থ্যসম্পর্কিত পরিস্থিতিতে পুলিশের প্রতিক্রিয়া নিয়ে বিতর্ক উস্কে দিয়েছে। বিক্ষোভ চলাকালীন কিছু উত্তেজনাকর ঘটনা ঘটলেও সংগঠকরা তা শান্ত করার চেষ্টা করেন এবং প্রতিবাদকারীদের বসে পড়তে বলেন। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি এবং তদন্ত চলছে।

ভিক্টোরিয়া পুলিশ জানায়, অফিসারদের কাছে টেজার না থাকায় তারা “চরম ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে” কয়েক সেকেন্ডের মধ্যে গুলি চালাতে বাধ্য হন। 

ভিক্টোরিয়া পুলিশের একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, “এই বিষয়টি রেসিক্যালি উদ্দেশ্যপ্রণোদিত বলে যে কোনও দাবি আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি।”

Africause সিইও এবং সমাবেশের বক্তা বেরহান আহমেদ বলেন, “আব্দিফাতাহ একজন ভদ্রলোক ছিলেন। আমাদের সন্তানরা মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত, তারা শিক্ষা থেকে ঝরে পড়ছে। তাদের চিকিৎসা প্রয়োজন, গুলি নয়।”

সোমালি কমিউনিটি ইনক.-এর প্রেসিডেন্ট ফারাহ ওয়ারসামে বলেন, “আব্দিফাতাহ ছিলেন একজন ভাই, পুত্র এবং সংকটে থাকা এক তরুণ। তাকে সহানুভূতি ও সহায়তা প্রয়োজন ছিল, প্রাণঘাতী শক্তি নয়।”

মারিবার্নোং সিটি কাউন্সিল একটি বিবৃতি দিয়ে জানায়, তারা স্বাধীন তদন্ত এবং কমিউনিটির প্রতি সমর্থন জানায়। তারা বলেন, “আমরা কমিউনিটির নেতাদের সাথে অংশীদারিত্বমূলকভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ, যাতে সামাজিক এবং মানসিক স্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবেলায় দীর্ঘমেয়াদি সমাধান খুঁজে পাওয়া যায়।”

ভিক্টোরিয়া পুলিশ জানায়, টেজার রোলআউট যত দ্রুত সম্ভব সম্পন্ন করার জন্য প্রশিক্ষণ ও নিরাপত্তা মান বজায় রেখেই কাজ চলছে।

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au