বিশ্ব

জঙ্গি ও ষড়যন্ত্রকারীরা কল্পনাতীত শাস্তি পাবে, মোদির হুঁশিয়ারি

  • 12:25 am - April 25, 2025
  • পঠিত হয়েছে:১৮০ বার
নরেন্দ্র মোদি। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৪ এপ্রিল— ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনা নিয়ে অবশেষে মুখ খুললেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, জঙ্গি এবং ষড়যন্ত্রীদের কল্পনার চেয়েও বড় সাজা দেবে ভারত। খবর টাইমস অব ইন্ডিয়া, ফিন্যান্সিয়াল টাইমস।

মোদি বৃহস্পতিবার একটি সমাবেশে ভাষণ দেওয়ার সময় এসব কথা বলেন। তিনি বলেন, যে সব সন্ত্রাসবাদী এই হামলা করেছে এবং যারা এই হামলার ষড়যন্ত্র করেছে, তারা এমন শাস্তি পাবে, যা তাদের কল্পনারও অতীত।

বিহারের সরকারি মঞ্চ থেকে বৃহস্পতিবার মোদি এ ভাষণ দেন। তিনি বলেন, ১৪০ কোটি ভারতীয়ের ইচ্ছাশক্তি সন্ত্রাসবাদীদের কোমর ভাঙবে।

পেহেলগামের জঙ্গি হামলাকে ভারতের আত্মার উপর হামলা বলে অভিহিত করেছেন নরেন্দ্র মোদি। তিনি বলেন, হামলা কেবল নিরীহ পর্যটকদের উপরেই করা হয়নি। দেশের শত্রুরা ভারতের আত্মার উপর হামলা করার দুঃসাহস দেখিয়েছে।

বিহারের মধুবনীতে একটি সরকারি অনুষ্ঠানে গিয়েছিলেন নরেন্দ্র মোদি। সেখানে ত্তার সঙ্গে উপস্থিত ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ানও।

বক্তব্যের শুরুতেই পেহেলগামে জঙ্গি হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে নীরবতা পালন করেন মোদি। হাতজোড় করে নীরবতা পালন করতে দেখা যায় মোদিকে। উপস্থিত সবাইকেও নিজের আসনে বসেই নীরবতা পালন করতে বলেন মোদি।

অন্যদিকে, ভারত-শাসিত কাশ্মিরে বন্দুকধারীদের হামলার পর বৃহস্পতিবার (২৪ এপ্রিল) পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি (এনএসসি) জরুরি বৈঠক ডেকেছে। মূলত ভারতের কূটনৈতিক প্রতিক্রিয়ার জবাব দিতেই পাকিস্তানি কর্তৃপক্ষ এই বৈঠক ডেকেছে।

বৈঠকে সামরিক ও বেসামরিক শীর্ষ কর্মকর্তারা থাকবেন। কারণ এই ঘটনায় পাকিস্তানের দিকেই অভিযোগের আঙুল তুলেছে ভারত।

এছাড়া পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নেওয়ার ঘোষণাও দিয়েছে ভারত। এতে করে দুই দেশের সম্পর্কে চরম উত্তেজনা বিরাজ করছে।

এই শাখার আরও খবর

গাজার ধ্বংসস্তূপে মিলল মালকা পরিবারের ৫৫ জনের মরদেহ

গাজা সিটির জয়তুন এলাকায় একটি ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ৫৫ জনের মরদেহ ও দেহাবশেষ উদ্ধার করেছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স। নিহত সবাই মালকা পরিবারের সদস্য বলে…

চাকরির আশায় কম্বোডিয়া, ১৭ দিন ‘স্ক্যাম সেন্টারে’ বন্দী

কম্পিউটারে ডেটা এন্ট্রির চাকরির আশায় দালালের মাধ্যমে কম্বোডিয়ায় গিয়েছিলেন মো. শফিকুল ইসলাম। সেখানে পৌঁছানোর পর তাঁর পাসপোর্ট ও মুঠোফোন কেড়ে নেওয়া হয়। পরে তাঁকে একটি…

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au